Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“অর্থাৎ হে ওইসব ব্যক্তি যারা ঈমান এনেছো,' তারপর তাদেরকে জানানো হয়েছে যে, তাদেরকে আল্লাহ প্রদত্ত এক পরীক্ষার সম্মুথীন হতে হবে, মোহরেম থাকাবস্থায় নিষিদ্ধ শিকার করার বিষয়ে এবং তাদের আনুগত্যের পরীক্ষা নেয়া হবে। “হে ঈমানদাররা, অবশ্যই আল্লাহ তায়ালা তোমাদের হাত ও তীর দ্বারা যে সব পশু পাখি জেনে নেন, কে আল্লাহ এবং অন্যান্য অদেখা জিনিসগুলোকে বিশ্বাস করে। এরপর, যে ব্যক্তি অন্যায় করবে (সীমা লংঘন করবে) তার জন্যেই রয়েছে বেদন্নাদায়ক শাস্তি ।" যে শিকার নিষিদ্ধ বলে এখানে জানানো হয়েছে তা হচ্ছে খুষ সহজ শিকার, যা খুবই কাছাকাছি (হাতের কাছে) পাওয়া যায় এবং অনায়াসে পাওয়া যায় বল্পমের মাথায় । কথিত আছে যে, শিকারের এই পশু-পাখীগুলোকে আল্লাহ তায়ালা তাদের কাছাকাছি নিয়ে আসেন. যে ইচ্ছা করলে হাত দিয়েই ধরা যায় বা বল্পম দিয়ে আঘাত করা যায়, কারণ কাছে আসতে আসতে | একেবারে তাদের তীধু এবং বাসস্থানের চতুম্পার্শে চরতে থাকে। প্রকৃতপক্ষে এই লোভনীয় জিনিসের ছ্বারাতেই পরীক্ষা করা হয়। এই ধরনের লোভনীয় জিনিস দিয়েই তো বনি ইসরাইল জাতিকে পরীক্ষা করা হয়েছিলো অর্থাৎ অত্যন্ত সহজলভ্য জিনিস গ্রহণ করা থেকে তাদেরকে বিরত থাকার নির্দেশ দিয়েই আল্লাহ তায়ালা তাদের আনুগত্যের পরীক্ষা নিয়েছিলেন। সে সময়ে মুসা (আ.) একটি ছুটির দিন নির্ধারণ করে সেই দিনে নামায ও আল্লাহর স্মরণে মগ্ন থাকার জন্যে তাদেরকে নির্দেশ দিয়ে সেই দিনে জীবিকা অর্জনের কাজ থেকে বিরত থাকতে বলেছিলেন। আনুষ্ঠানিকভাবে এবাদত করার জন্যে শনিবারের দিনটিকে নির্দিষ্ট করা হয়েছিলো । তারপর আল্লাহু তায়ালা সমুদ্রের মাছগুলোকে টেনে আনতেন ঝাঁকে ঝাঁকে কিনারার দিকে, যা শনিবারে অতি সহজে তাদের চোখে পড়তো এবং তাদের আয়ত্তের মধ্যে এসে যেতো । শনিবার পার হয়ে গেলে স্বভাবতই মাছগুলো পালিয়ে যেতো । কিন্তু বনি ইসরাইল জাতি এতো সহজ-লভ্য মাছের লোভ সংবরণ করে আল্লাহর হুকুম পালন করতে পারলো না এবং আল্লাহর সাথে আনুগত্যের যে ওয়াদা তারা করেছিলো তা তারা ভংগ করলো । তারা এবং এইভাবে তারা তাদের চিরাচরিত নাফরমানীর বদ-অভ্যাস অনুসারে আল্লাহর হুকুম অমান্য করলো যে, শনিবারের দিন তারা মাছগুলোর আসার পথে বাধ দিয়ে মাছগুলোকে ঘেরের মধ্যে আটকে ফেলতো । সে দিন তারা মাছ ধরতো না বটে কিন্তু পর দিনই ভোর বেলায় সেই ঘেরের মধ্যে আটকে পড়া মাছগুলোকে বিনা কষ্টে এবং অতি সহজে শিকার করে নিতো । কৌশলের সাথে তাদের এই আল্লাহর নাফরমানীর কথাই তিনি তার শেষ নবী মোহাম্মাদুর রসূলুল্লাহ সে.)-এর কাছে তুলে ধরে ওই ইহুদী জাতিকে জিজ্ঞাসা করার নির্দেশ দিচ্ছেন। সমুদ্রোপকূলে অবস্থিত এলাকাবাসীদের সম্পর্কে ওদেরকে জিজ্ঞাসা করো দেখি যখন, তারা ওই মাছগুলো সম্পর্কে আল্লাহর নির্দেশ অমান্য করেছিলো । মাছগুলো শনিবারে শুড় উদ্ু করতে পরতে ঝাকে ঝাকে কিনারায় এসে হাযির হতো, আর ওই নাফরমান জাতি সেই দিনটিতে তাদেরকে না ধরে ঘের দিয়ে রাখতো এবং পরের দিন ভোরে মনের আনন্দে সে মাছগুলো শিকার করতো । এইভাবে চালাকী করে তারা ভাবতো যে আল্লাহকে ফাকি দিয়ে তারা কাজ উদ্ধার করে নিয়েছে। কিন্তু মহান আল্লাহ তো সব কিছু অবগত; তাই তিনি বলছেন, “এমনি করে এই অপরাধে জড়িয়ে পড়ার মাধ্যমেই তাদেরকে আমি পরীক্ষা করেছি।' বিশ্াজ্প তম ১৬ ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।