( কোনো কাজ ও কোনো জটিল পদক্ষেপ নয়- এই কারণেই গুরুত্ব দান করতে গিয়ে বারবার উল্লেখ ও বারবার বলা। অবশ্য এই মুহুর্তে যে ব্যাখ্যাটি পেশ করা হলো, তাও পুরোপুরি আমার মনোপূৃত নয় কিন্তু কি করব, আমার মাথায় তো এর থেকে বেশী আর কিছু আসছে না। আল্লাহ তায়ালাই আমার সহায়। হাজাজ্প হাক্ামেল কিছু বিখাল ও আন্লাহক 'পবীশ্ষা এরপর. এ প্রসংগে আলোচনার ধারা এগিয়ে চলেছে হারাম ও হালালের অন্যান্য জিনিস সম্পর্কে । এহরাম বাধা অবস্থায় শিকার করা হারাম, এ সময়ে কোনো জীবন হত্যা করলে তার কাফফারা আদায় করা, আরও আলোচনা আসছে বায়তুল্লাহর চতুর্দিকের একটি নির্দিষ্ট দূরত্বের এলাকাকে সংরক্ষিত (বা হারাম) এলাকা ঘোষণার তাৎপর্য সম্পর্কে, নিষিদ্ধ মাসগুলো (যে সময়ে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ হওয়া এবং কোরবানীর পশুদের. কতল করা ও ওই পশুদের হত্যা করা যাদের গলায় (মানত করে) কণ্ঠহার বেঁধে দেয়া হয়েছে- এসব বিষয়ের ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে সেসব বিষয়ের তাৎপর্য সম্পর্কে আলোচনা আসছে । ওপরে উল্লেখিত পশুগুলো হত্যা করা সম্পর্কে সূরার শুরুতেই নিষেধাজ্ঞা এসেছে। তারপর এই বাক্যটির দ্বারা মুসলমানদের মধ্যে ব্যক্তিগত শু সামাজিকভাবে যেন এ বিষয়ের মূল্যায়ন করা হয় সে বিষয়ে একটি মাপকাঠি বর্ণনা করে এ প্রসংগ শেষ করা হচ্ছে। সে মাপকাঠিটি হচ্ছে, যে জিনিস বেশী হওয়ার কারণে দূষিত ও ক্ষতিকর হয়, তা যদি কমও হয় তবু তা ক্ষতিকর মনে করতে হবে এবং সেইভাবেই তা বর্জন করতে হবে । এরশাদ হচ্ছে, “হে ঈমানদাররা, অবশ্যই আল্লাহ তায়ালা তো পরীক্ষা করবেন তোমাদের হাত ও তীর দ্বারা শিকার করা কোনো পশুর দ্বারা ....... অতএব, হে বুদ্ধিমানেরা, আল্লাহকে ভয় করো, তাহলেই হয়তো তোমরা সাফল্য মন্ডিত হবে ।" আয়াত ৯৪-১০০ এ সূরাটির শুরুতে আল্লাহ তায়ালা তো বলেই দিয়েছেন (কোন্ কোন্ চতুষ্পদ পশু হালাল), “হে ঈমানদাররা, (আল্লাহর সাথে করা) তোমাদের চুক্তিগুলো পূরণ করো। তোমাদের জন্যে হালাল করা হয়েছে গৃহপালিত চতুষ্পদ পশু, সেইগুলো বাদে করা হলে (হারাম শরীফের বাইরে আসার পর) শিকার করো (করতে পার)। নিদর্শনসমূহকে অসম্মান করতে, হারাম মাসসমূহের মধ্যে যুদ্ধ বিহ করতে, কোরবানীর পশু, কণ্ঠহার হিসাবে চামড়ার প্রতীক পরিহিত মানত করা পশু অথবা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ঘরের দিকে রওয়ানা হয়ে আসা মানুষের সন্ত্রমকে নষ্ট করতে । এই নিষেধ অমান্য করলে দুনিয়ায় কি শাস্তি দেয়া হবে তার উল্লেখ না করে গুনাহ হবে বলা হয়েছে এবং এখানে (দুনিয়ার) শাস্তির কথা, অর্থাৎ কাফফারা আদায় করতে বলা হয়েছে, যাতে করে তারা তাদের অন্যায় কাজের সঠিক শান্তি পেতে পারে । অবশ্য তারপর তাদেরকে পূর্বকৃত ওইসব জিনিসের সন্ত্রম হানিজনিত অপরাধ মাফ করে দেয়া হবে এজন্যে আখেরাতে কোনো শ্রাস্তি দেয়া হবে না এবং এই আয়াত নাযিল হওয়ার পর যারা এ আইন অমান্য করবে তাদের থেকে আল্লাহ তায়ালা প্রতিশোধ নেবেন বলে ভয় দেখানো হয়েছে। এ বাক্যটিও শুরু হয়েছে এখানে একইভাবে মোমেনদেরকে স্নেহের সাথে ডাক দিয়ে যেমন করে অধ্যায়ের অন্যান্য বাক্যতে মোমেনদেরকে (আদরের সাথে) ডাক দিয়ে কথা বলা হয়েছে ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।