গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেছেন, “যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করে, ভার সে ধর্ম কখনো গ্রাহ্য হবে না।' আকীদা বিশ্বাস, এবাদত উপাসনা ও যাবতীয় দৈনন্দিন কার্যকলাপের বিস্তারিত বিধান সম্বলিত এই খোদায়ী জীবন ব্যবস্থা জীবনের সকল তৎপরতাকে নিয়ন্ত্রণ করবে এবং এর ' কোনো মূলনীতিকে বা ক্ষুদ্র বিধিকে লংঘন না করে জীবনে উন্নতি ও অগ্রগতি অর্জন করার পূর্ণ অনুমতি ও নিশ্চয়তা দান করবে । কেননা ইসলাম এ উদ্দেশ্যেই এসেছে এবং এ কারণেই তা গোটা মানব জাতির সর্বশেষ জীবন বিধান। ৃ এই খোদায়ী বিধানের আওতায় জীবনের উন্নতি ও অগ্রগতি অর্জন করার অর্থ এটা নয় যে, এর কোনো মুলনীতি বা ক্ষুদ্রাতিক্ষুদ্র বিধি থেকে জীবন বিচ্ছিন্ন বা উপেক্ষিত থাকবে । এর অর্থ এই যে, এই বিধান স্বভাবতই জীবনের উন্নতি ও অগ্রগতির পথ উন্মুক্ত রাখে এবং তার কোনো মূলনীতি বা বিধি লংঘন না করেই উন্নতির পথ সুগম করে। এ বিধান রচনা করার সময় এই উন্নতি ও অগ্রগতিকে নিশ্চিত করেই তা রচনা করা হয়েছিলো । কেননা আল্লাহ তায়ালা যখন এটিকে তার সর্বশেষ ও চূড়ান্ত রূপ দিয়ে রচনা করেন এবং তাকে পূর্ণতা দান ও মানব জাতির দ্বীন হিসাবে মনোনীত করার ঘোষণা দেন, তখন তার অজানা ছিলো না যে, ভবিষ্যতে মানুষের কত নতুন নতুন চাহিদা ও প্রয়োজন দেখা দেবে । সেই সব চাহিদা ও প্রয়োজনের দাবী কত বেশী ও রকমারি হবে এবং দুনিয়ার কত উন্নতি ও অগ্রগতি সাধিত হবে। এ সব যখন আল্লাহর অজানা ছিলো না, তখন তার রচিত বিধানে এ সমস্ত উন্নতি ও অগ্রগতির ব্যবস্থা এবং এ সমস্ত চাহিদা ও প্রয়োজনের দাবী পূরণের নিশ্চয়তা থাকা স্বভাবতই অবধারিত ও অনিবার্য ছিলো । যে ব্যক্তি মনে. করে যে, ইসলামে পার্থিব উন্নতি ও অগ্রগিতর পর্যাপ্ত ব্যবস্থা নেই এবং পার্থিব চাহিদা ও প্রয়োজনের দাবী পূরণের নিশ্চয়তা নেই, সে আসলে স্বয়ং আল্লাহরই যোগ্যতা, ক্ষমতা, বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও দূরদর্শিতা যথাযথ মূল্যায়ন করেনি । সূরার আলোচ্য বিষয়ের সাধারণ ও সংক্ষিপ্ত পর্যালোচনা এখানেই শেষ করছি এবং এরপর আমরা বিস্তারিত আলোচনায় মনোনিবেশ করছি। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।