Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তাকওয়া পজিবি এ আলোচনার মাধ্যমে আয়াতের অর্থ ও দাবী সুনির্দিষ্টভাবে পেশ করা হলো । দেখুন এ বিষয়ের প্রতি ইংগিত দিতে গিয়ে পরবর্তী আয়াত কি বলছে, যারা ঈমান এনেছে এবং ভালো কাজসমূহ করেছে, তাদের জন্যে (নিষিদ্ধ ঘোষিত হওয়ার পূর্বে) যা কিছু তারা ভক্ষণ করেছে সে ব্যাপারে কোনো অসুবিধা নেই। (কোরণ) যখন তারা আল্লাহর ভয় অন্তরে রেখে তাকওয়া (আল্লাহর ভয়ে বাছ-বিচার) করে চলেছে এবং ভালো কাজসমূহ করেছে, তারপর ওই সকল কাজের মধ্যেও তারা তাকওয়া ও ঈমানের প্রমাণ দিয়েছে, এরপর আবারও আল্লাহভীতির পরিচয় দিয়েছে এবং এহসান করেছে (সুন্দরভাবেই তারা তাকওয়ার প্রমাণ দিয়েছে)! আর অবশ্যই আল্লাহ তায়ালা এহসানকারীদেরকে ভালবাসেন ।' এ বিষয়ে অবতীর্ণ আল কোরআনের আয়াত-এর মধ্যে তাকওয়া কথাটির বারবার উল্লেখ_ একবার “ঈমান ও নেক আমল'-এর সাথে, একবার “ঈমান'-এর সাথে এবং একবার 'এহসান"-এর সাথে- কেন এসেছে সে বিষয়ে কোনো মোফাসসের এমন কোনো ব্যাখ্যা দিতে পারেননি যা অন্তরকে তৃপ্তি দিতে পারে । আমার নিজের রচিত এই তাফসীরেও “তাকওয়া' শব্দটির বারবার উল্লেখ কেন করা হয়েছে তা বুঝানোর মতো কোনো তৃপ্তিদায়ক কথা এ তাফসীরের প্রথম সংস্করণে এসেছে বলে আমার মনে হয়নি । অবশ্য, এরপর আরও ভালোভাবে ও ব্যাপকভাবে অধ্যয়ন করেছি, তাতেও যে খুব বেশী তৃত্তিদায়ক তাৎপর্য জানতে বা বুঝাতে পেরেছি তা জোর করে বলতে না পারলেও কিছু রহস্য যেন বুঝতে পেরেছি বলে মনে হয় এবং আমার এ ব্যাখ্যার সাথে ইবনে জারীর আততাবারীর তাফসীরে উল্লেখিত ব্যাখ্যারও বেশ মিল আছে। ব্যাখ্যাটি নি্নরূপ, “আয়াতে বর্ণিত প্রথম “তাকওয়া” শব্দটির তাৎপর্য সর্বান্তকরণে ও পরিপূর্ণ নিষ্ঠার সাথে আল্লাহর হুকুমকে মেনে নেয়া এবং আনুগত্য ভরা মন নিয়ে সে হুকুম সাথে সাথে এবং যথাযথভাবে পালন করা । দ্বিতীয় বারে উল্লেখিত “তাকওয়ার' তাৎপর্য আল্লাহকে ভয় করবো বলে স্বীকার করার পর (তীকে হাযির নাধির জেনে) স্থায়ীভাবে তাকে ভয় করা ও তার প্রমাণ পেশ করা এবং “তাকওয়ার তৃতীয় বারে উল্লেখের ব্যাখ্যা আমি বুঝেছি, ভয় তো করবোই, সর্বতোভাবে ও সর্বদা ভয় করবো, শুধু তার শাস্তি থেকে বাচার জন্যেই ভয় করবো না, বরং তার সত্তৃষ্টি হাসিলের জন্যেই তাকে ভয় করবো এবং তার নৈকট্য লাভের উদ্দেশ্যে বেশী বেশী নফল বা অতিরিক্ত এমন কাজ করবো যাতে তার সত্তুষ্টি পাওয়া যায়। এ তাফসীরের এই আয়াতের যে ব্যাখ্যা প্রথম সংস্করণে আমি দিয়েছিলাম তা হচ্ছে, ₹ক্ষেপে বলার পর, বিস্তারিত ভাবে বলতে গিয়েই এই “তাকওয়া' কথাটিকে বারবার আনা হয়েছে। অবশ্য, ঈমানের সাথে ভালো কাজ করে 'তাকওয়া'কে সুন্দরভাবে পেশ করা যায়। দ্বিতীয় ব্যাখ্যা: ঈমান (আল্লাহ ও যাবতীয় হুকুমকে সত্য ও যথার্থ জেনে বিশ্বাস) ও সাথে সাথে তার ভয় অন্তরে রেখে তার সমস্ত হুকুম পালন করা। তৃতীয় ব্যাখ্যা: আল্লাহকে ভয় করার সাথে সাথে তার নিষিদ্ধ কাজগুলো পরিত্যাগ করা এবং আল্লাহর স্থায়ী আইন কানুন অনুযায়ী সকল কাজ এমনভাবে করা যার মৃধ্যে ভয়ের গোপন এক অনুভূতি থাকবে- আল্লাহর এমন ভয় যা তার নৈকট্য লাভের উদ্দেশ্যে তার অনুভূতিতে সর্বদা জাগরূক থাকবে এবং প্রতিটি মুহুর্তে তার সাথে মিলনাকাংখায় তাকে উদথীব করে তুলবে, তার ওপর ঈমান ও তীর বিধি-নিষেধগুলোকে সত্য বলে গ্রহণ এবং অন্তরে বিরাজমান লুকায়িত বিশ্বাসের বহিপ্রকাশ স্বরূপ ভাল কাজ এবং গোপন বিশ্বাসকে বাস্তব কাজ দ্বারা ফুটিয়ে তোলা- এইগুলো হচ্ছে আল্লাহর হুকুমের লক্ষ্য- বাহ্যিক [৫ সুক্সা আন মান্দা ___ ০২৩৯০ _ ______ শান্সা ৭ মলাহিক্প ৯, | ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।