Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

মু'তাযিলাদের মতো আমরা এ বিতর্কে লিপ্ত হতে প্রস্তুত নই যে, খামর বা মদ নিজে কোনো অপবিত্র জিনিস বা নোংরা পদার্থ কিনা, এ জিনিসটি শরয়ী বিধানের মধ্যে মৌলিক জিনিস কি না যার কারণে এটাকে হারাম ঘোষণার প্রয়োজন হয়ে পড়লো । অথবা স্বাস্থ্যগত বা নৈতিকতার দিক দিয়ে এর মধ্যে এমন কোনো জিনিস আছে কি না, যার কারণে হারাম করা হয়েছে । আমাদের বিবেচনায় এসব চুল-চেরা ও সুক্ষাতিসৃক্ষ্স চিন্তা ভাবনার প্রয়োজন নাই। এসব অদ্ভুত কষ্ট চিন্তা খামাখা অনুভূতির ওপর অযথা চাপ সৃষ্টি করে। এতোসব দার্শনিক চিন্তার মধ্যে না গিয়ে আমরা | সহজে এটা বুঝি, আল্লাহ তায়ালা যা কিছু নিষেধ করেছেন তা আমরা পরিত্যাগ করব । আর নিষিদ্ধ ঘোষণার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ ও সম্পন্ন হয়ে গেছে। কাজেই নিষিদ্ধ বলে জানার পর আমরা আনুগত্য ভরে তা মেনে যাব, অর্থাৎ তা আর ভোগ-ব্যবহার করবো না। এতে কোরআন হাদীসে নিষিদ্ধ হওয়ার “কারণ' ৰা ক্ষতি বর্ণিত হোক বা না হোক । বান্দা হিসাবে মালিকের হুকুম পালন করাই আমাদের কাজ- এইভাবে বিনা দ্বিধায় আল্লাহর কথা মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করার মাধ্যমেই আমাদের এবাদতের প্রমাণ দিতে 'হবে। এতে ব্যক্তিগত বা দলীয় মতামতের কোনো দখল পাই । ভালো মন্দ জেনে, আল্লাহর হুকুম পালন করবো তা নয়। মুনিবের হুকুম জানার সাথে সাথে, কোনো চিন্তা ভাবনা না করেই আমরা তা পালন করবো এটাই আমাদের জন্যে ফরয এবং এইভাবে আনুগত্যের মাধ্যমেই আমরা আল্লাহর বান্দা রূপে স্বীকৃতি পাবো এবং দুনিয়াতে ও আখেরাতে কল্যাণের অধিকারী হতে পারবো । এটা যদি নিজেই খারাপ অথবা ক্ষতিকর জিনিস হয়ে থাকে, তাহলে হারাম ঘোষণার পূর্বে কিভাবে এটা হালাল ছিলো? এসব প্রশ্ন থেকেও আমাদের দূরে থাকা দরকার । শরীয়তের বিধান কখন এবং সামাজিক জীবনের কোন পর্যায়ে কিভাবে প্রয়োগ করা হবে তা শরীয়তের মালিক যিনি, তিনিই জানেন । আল্লাহর হুকুমের তাৎপর্য জানতে ও বুঝতে চাঁওয়াটা অপরাধ নয়, তবে জেনে-বুঝে পালন করবো এটা অনুগত বান্দার কথা হতে পারে না। বান্দা হিসাবে আমাদের কাজ হচ্ছে কোনো নির্দেশের মধ্যে ভাল বা মন্দ কি আছে তা বুঝতে পারি বা না পারি, যখনই স্পষ্টভাবে জানতে পারবো এটা আল্লাহ তায়ালা বা তার রসূলের হুকুম, তখন সংগে সংগে তা পালন করবো। আন্মাহর বিধানের দাবী হচ্ছে, আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনে, হুকুম পাওয়ার সাথে সাথে অনুগত চাকরের মতো তা পালন করবো । এভাবে হুকুম পালন করার নামই ইসলাম । যেহেতু আত্মসমর্পণের দাবী এটাই । হাঁ, আনুগত্যের পরে আল্লাহর হেকমত বুঝার জন্যে যথাসম্ভব তার বিধি-নিষেধের ব্যাপারে মাথা ঘামানো অবশ্যই জায়েয আছে। এতে আল্লাহ তায়ালা প্রদত্ত কোনো তাৎপর্য পাওয়া যাক বা না যাক তাতে কিছু আসে যায় না। তবে কোনো ব্যাপারে মানবীয় বুদ্ধিতে কোনো কিছুর তাৎপর্য যদি নাও বুঝা যায় তবু আনুগত্য করতে হবে এবং মনে করতে হবে যে, অবশ্যই এর মধ্যে ফায়দা আছে, আমাদের জ্ঞান বুদ্ধি অভিজ্ঞতা ও দরদৃষ্টির সীমাবদ্ধতার কারণেই আমরা তা হয়তো বুঝতে পারছি না। অবশ্যই একমাত্র আল্লাহ তায়ালাই হুকুম বা ফয়সালা দেয়ার মালিক, অতএ্ব যখন তিনি কোনো বিষয়ে তার হুকুম জানিয়ে দেবেন, তখন আর কোনো যুক্তিতর্ক নয়, মৈনে নেওয়াই কাজ। কোনো বান্দা, সে যেই হোক না কেন, তাকে হুকুম বা ফয়সালাদাতা বলে মেনে নেয়ার অর্থই হচ্ছে, তাকে শরীয়তের বিধান দেয়ার চূড়ান্ত অধিকারী বলে স্বীকার করা । কোনো মানুষ এবং তার কাছেই ওই বিষয়ের ফয়সালা গ্রহণের জন্যে যেতে হবে . এটাই হচ্ছে সার্বভৌমত্ব আর এই সার্বভৌমত্ব মানুষের হাতে কেমন করে থাকবে। পা অজানা লালা নিন ২০০ ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।