এ বস্তুটি নিজেই অপবিত্র (যেমন মলমৃত্র) আর দ্বিতীয় মত, অর্থাৎ, আল্লাহ কর্তৃক হারাম হওয়ার কারণে এগুলো নিষিদ্ধ । এই মতে রয়েছেন শাফেয়ী, ইমাম মুযানী, রাবিয়া এবং সাদ প্রমুখ ব্যক্তিরা ৷ ফী যিলালিল'- এ আমরা এই দ্বিতীয় মতটিকেই গ্রহণযোগ্য ' বলে পেশ করেছি। আমদব্দ্রব্য হানাতমল্স গুতিক্রিক্সা ও শাসৎশিক কিছু ভাবনা কথিত আছে, মদের হারাম হওয়া সম্পর্কে যখন আয়াত নাধিল হলো এবং ওই আয়াতে একে অপবিত্র ও নোংরা জিনিস ও শয়তানী কাজ বলে অভিহিত করা হলো, তখন ইসলামী সমাজে খামর বা মদ সম্পর্কে ও এর নিষিদ্ধ ঘোষণার লক্ষ্য সম্পর্কে মুখ্যত দুটি প্রতিক্রিয়া দেখা দিলো । সাহাবাদের মধ্যে যারা এ বিষয়ে বিশেষভাবে মাথা ঘামাচ্ছিলেন তীরা চীগকার দিয়ে বলে উঠলেন, হায় হায়, আমাদের মধ্যে যারা মারা গেছে তারা ত মদ খেতো, তাদের কী হাশর হবে? অথবা এ কথা বলতে শোনা গেছে, কী হবে তাদের যারা ওহুদ যুদ্ধে নিহত হয়েছে অথচ তাদের পেটে এই হারাম বস্তুটিও বর্তমান (অর্থাৎ একে হারাম ঘোষণা করার পূর্বে তারা মদ খেয়েছে)। আর একদল ছিলেন দোদুল্যমান বা সন্দেহবাদী, যারা মদ হারাম ঘোষণায় অস্থির হয়ে পড়েছিলেন এবং বুঝতে পারছিলেন না যে, কি করে পূর্বেকার মদ্য পায়ীরা রেহাই পাবে। তারা অত্যন্ত বেশী হয়রান হয়ে এ কথাগুলো বলছিলেন ৷ আসলে নিষিদ্ধ হওয়ার কারণগুলো ভালোভাবে বুঝতে না পারার কারণেই তারা এসব কথা বলছিলেন। কোনো সিদ্ধান্ত নিতে যারা অক্ষম হচ্ছিলেন, সেই সব অস্থিরচেতা ও সন্দেহবাদীরা মানুষের মনে এই বলে সন্দেহ ছড়াচ্ছিলেন, “যারা মারা গেছে তাদের অন্তরে কি সত্যিই ঈমান ছিলো? কি করে ঈমান থাকে তারা তো শয়তানী কাজে লিপ্ত ছিলো।' আসলে এই সন্দেহবাদীরা এতোই অস্থির হয়ে গিয়েছিলেন যে, তারা কি বলবেন, কি করবেন কিছুই স্থির করতে পারছিলেন না, আর তখনই নীচের আয়াতটি নাযিল হলো, 'যে ঈমানদার ব্যক্তিরা সকল প্রকার ভালো কাজ করেছে এবং আল্লাহকে ভয় করে চলেছে এবং বিভিন্ন কাজের মাধ্যমে তাদের ঈমান ও ভালো কাজ করার মানসিকতা প্রমাণিত হয়েছে, তারা তাদের ঈমানের প্রমাণ দিতে এহসান করেছে, অর্থাৎ কর্তব্য পালন করার পর আরও অতিরিক্ত ভালো করেছে। অতপর হারাম (ঘোষণার পূর্বে) তারা যা কিছু খেয়েছে তাতে কোনো অসুবিধা নাই । আল্লাহ তায়ালা এহসানকারীদেরকে ভালোবাসেন ।' একথাটিই বুঝানোর জন্যে উপরোক্ত আয়াতটি নাযিল হয়েছিলো অর্থাৎ, কোনো জিনিস সম্পর্কে যতোক্ষণ পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা নাযিল না হয়, ততোক্ষণ পর্যন্ত তা হালাল । অতএব হারাম ঘোষিত হওয়ার পূর্বে, ওই জিনিস সেবনের জন্যে কাউকে দায়ী করা হবে না। কাজেই মদের হারাম হওয়ার পূর্বে যারা এ পদার্থ খেয়েছে, তাদের পেটে হারাম জিনিস রয়েছে, বা তারা শয়তানী কাজে লিণ্ড ছিলো একথা মনে করার কোনো কারণ নাই । তাদেরকে হারাম ভক্ষণকারী বা হারাম অমান্যকারীও মনে করা যাবে না। এজন্যে তাদেরকে দুনিয়াতে দোষারোপ বা শাস্তির সম্মুখীন হতে হবে না, আখেরাতেও তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না। একথা ভালোভাবে হৃদয়ংগম করা প্রয়োজন যে, কোরআনে পাকে হারাম ঘোষণা না দেয়া পর্যস্ত সকল জিনিসই হালাল, যেহেতু আল কোরআন ও হাদীসের মাধ্যমেই নিষেধাজ্ঞা আসতে পারে, এ ছাড়া অন্য কোনো কারণেই কোনো জিনিস হারাম হয় না। হ্বল্দ দল লাল 57 ল্দ্দ নল ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।