কোনো মাদক দ্রব্যের মধ্যে যদি মাদকতা নাও থাকে, তবু তা পান করলে একজন মুসলিমের মধ্যে ইসলামের কাংখিত গুণ- সদা জাগ্রত থাকা এবং সদা সজাগ থাকার এ গুণটি নষ্ট হয়ে খীয় আর প্রতি মুহূর্তে আল্লাহর কাছে পৌছানো বা তার সাথে সম্পর্ক রাখা ও তার নযরে থাকার _মানসিকতাকে বিপদগ্রস্ত করে দেয়। এরপর এটাও বুঝতে হবে, একজন দায়িতব-বোধ সম্পন্ন মানুষের জীবনের উন্নতি ও অগ্রগতির জন্যে সদা জাগ্রতাবস্থা অবশ্যই বড় জরুরী এবং একটি ইতিবাচক গুণ । এই গুণটিই তার মানবসুলভ দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে এবং তার মধ্যে ভারসাম্য বজায় রাখে । এর ফলে রক্ষা পায় তার ব্যক্তিত্ব, তার সম্পদ ও তার সন্ত্রম । আরও রক্ষা পায় সকল প্রকার বাড়াবাড়ি ও বিদ্রোহাত্মক কাজ থেকে মুসলমানদের সামষ্টিক জীবনের নিরাপত্তা, শরয়ী বিধান ও সামাজিক জীবনের সাংগঠনিক কাঠামো । এ কথাও ভূলে গেলে চলবে না যে, মুসলমান সমাজে ব্যক্তিগত জীবনে সে পুরোপুরি স্বাধীন এবং তার ব্যাপারে বাইরের কারো নাক গলানোর অধিকার নেই এমন নয়। তার জীবনের প্রতিটি মুহুর্ত আল্লাহর নযরে রয়েছে, এজন্যে তাকে সর্বদা সজাগ থাকতে হবে । তাকে যেমন নিজের কাছে দায়ী থাকতে হবে, তেমনি দায়ী থাকতে হবে পরিবারের কাছে, যে মুসলিম সমাজে সে বাস করে তার কাছে এবং গোটা মানব জাতির কাছেও। যেহেতু তাদের মধ্যে তাকে দাওয়াতী কাজ করতে হবে, আহবান জানাতে হবে তাদেরকে সত্যের দিকে এবং দিতে হবে তাদেরকে সত্য সঠিক পথের দিশা । এ সমস্ত দায়িত্ব পালনের প্রয়োজনেই তাকে সদা সর্বদা সজাগ ও জাগ্রতাবস্থায় থাকতে হবে । এমনকি যখন সে হালাল জিনিসগুলোও ভোগ-ব্যবহার করবে, তখনও তার কাছে ইসলামের দাবী হচ্ছে যেন সে পুরোপুরি সজাগ থেকে ভারসাম্যপূর্ণভাবে আল্লাহর এসব নেয়ামত ভোগ-ব্যবহার করে, যাতে কারো কষ্ট না হয় এবং কারো হক না মারা যায়। সে যেন ইন্দ্রিয়ের বে-সামাল গোলামে পরিণত না হয় অথবা লাগামহীন | বিলাসী না হয়ে ওঠে । অবশ্যই তাকে তার হৃদয়াবেগের ওপর খবরদারী করতে হবে এবং সদা সর্বদা নিজ মালিকের কাছে জওয়াব-দিহির খেয়াল রাখতে হবে । কিন্তু, মাদকতা এমন এক অবস্থা যা কিছুতেই এ গুণগুলোর সমাবেশ ঘটতে দেয় না। প্রকৃতপক্ষে উপরোক্ত নিকৃষ্ট দ্রব্যগুলোর মাদকতা থেকে এই দূরত্ব বজায় রাখার অর্থ হচ্ছে জীবনের অনেক দুর্ঘটনা থেকে নিজেকে বাচানো এবং সেই সব খারাপ ধ্যান ধারণা থেকে সরে আসা যা এই সব নেশাপূর্ণ জিনিস বনাম 'খামর' মানুষের মধ্যে গড়ে তোলে । আর ইসলাম মানুষকে সকল ভুল পথ থেকে বাচাতে চায় এবং চায় মানুষকে প্রকৃত সত্য পথে এগিয়ে দিতে । ইসলাম চায় মানুষ আল্লাহমুখী হয়ে যাক, সত্য সঠিক পথে থেকে জীবন যাপন করুক এবং জীবনের সব কিছুকে গড়ে তুলুক বাস্তব সত্যের নিরিখে । শুধু ধারণা-কল্পনা অথবা প্রবৃত্তির তাড়নে তারা চলুক- এটা ইসলাম কিছুতেই বরদাশত করতে রাযি নয়। সত্য পথে চলার জন্যে প্রয়োজন প্রবল মনোবল ও দৃঢ় ইচ্ছার । তাই, ইসলাম সদা সর্বদা মানুষের মধ্যে সত্য পথে চলার দৃঢ় মনোবল গড়ে তুলতে চায় এবং তার জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণও দেয়, মুক্ত করতে চায় তাকে অভ্যাসের গোলামী থেকে অর্থাৎ তার বদ অভ্যাসগুলো পরিত্যাগ করাতে চায়। এই দিকটি বিবেচনায় যদি মদ নিষিদ্ধকরণ ও অন্যান্য নেশাকর দ্রব্যাদি বন্ধ করার যৌক্তিকতা চিন্তা করা হয়, তাহলে ইসলামের মূল উদ্দেশ্য বুঝা সহজ হবে। এই জন্যে বলা হয়েছে এগুলো ঘৃণ্য অপবিভ্রতা এবং শয়তানী কাজ যা মানৰ জীবনের জন্যে ধ্বংসাত্মক । “খামর' বস্তুটি অন্যান্য ইন্দিয়গ্াহ্য ঘৃণ্য বস্তুর মতই অপবিত্র ও ঘৃণ্য । অথবা হারাম হওয়ার কারণেই এগুলো খারাপ- এ বিষয়ে ফকীহ বা ইসলামী চিন্তাবিদদের মধ্যে কিছু মতভেদ আছে। ফকীহগণ সাধারণভাবে এ বিষয়ে একমত যে, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।