তখন নিবেদিতপ্রাণ মোমেনগণ জওয়াব দেয়, “হা, হা, আমরা থেমে গিয়েছি।' এরপরও দেখা যায়, আরও বড় কিছু ঘটনার প্রতি ইংগিত করতে গিয়ে প্রাসংগিক আলোচনা এগিয়ে চলেছে। আর আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসূলের এবং সতর্ক হয়ে যাও। এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে চলে যাও তো জেনে রেখো, আমার রসূলের দায়িত্ হচ্ছে সত্যকে স্পষ্টভাবে পৌছে দেয়া । আল্লাহ তায়ালা ও তার রসূলের প্রতি আনুগত্য বোধ এমন এক মূলনীতি যার দিকে ইসলামের সব কিছু ফিরে যায়, যেহেতু ইসলামের অর্থই হচ্ছে সকল কিছুর ব্যাপারে আল্লাহ ও তার রসূলের নিরংকুশ আনুগত্য এবং এই আনুগত্যের বিরোধী যা কিছু তার থেকে বেঁচে থাকা; তাই এ বিষয়ে সতর্ক করা হয়েছে এবং বিরোধীদেরকে এই বলে তিরস্কারও করা হয়েছে যে, “যদি এর পরও মুখ ফিরিয়ে চলে যাও তো জেনে রেখো, আমার রসূলের কাজ তো শুধু স্পষ্টভাবে পৌছে দেয়া ।' আর তিনি অবশ্যই পৌছে দিয়েছেন এবং পরিষ্কারভাবে সব কিছু বুঝিয়েও দিয়েছেন, কিন্তু সব কিছু স্পষ্টভাবে জানানোর পরও বিরোধীদের জন্যে আনুগত্য করা কঠিন হয়ে যায়। তাদের এই যুক্তিহীন আচরণ, সত্য বিরোধী ভূমিকা ও হঠকারিতার কারণে অত্যন্ত কঠিন ভাবে তাদেরকে তিরস্কার করা হয়েছে । এর সাথে মোমেনদের প্রতিও কড়া ইংগিত এসেছে। বিরোধীরা যখন আনুগত্য করার পরিবর্তে না-ফরমানী ও বিরোধিতা করে, তখন প্রকৃতপক্ষে তাদের নিজেদের ছাড়া আর কারো কোনো ক্ষতি হয় না, যেহেতু রসূলও সঠিকভাবে পৌছে দিয়ে তার কর্তব্য যথাযথভাবে পালন করেছেন। তাদের সম্পর্কে যা কিছু করণীয় তা করার পর তাকে, তাদের কোনো আচরণের জন্যে আর দায়ী করা হবে না বা তাদের কোনো শাস্তিও তিনি বন্ধ করার জন্যে এগিয়ে আসবেন না, যেহেতু তারা তার আনুগত্য না করে বিরোধিতা করেছে । এখন তাদের বিষয়গুলো আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার ওপর ন্যস্ত। তিনি এই সব নাফরমান ও সত্য প্রত্যাহারকারীদেরকে শাস্তি দিতে পুরোপুরিই সক্ষম । সকম্প শাকাক মাদক্দ্রব্যই হাক্লাম আল্লাহর নিয়ম হচ্ছে অন্তরসমূহকে সঠিক পথ দেখানো ও তাদের মনের দুয়ারের তালা খুলে দেয়া, যার ফলে বিভিন্ন পথ ও দুর্গম গিরি সংকটগুলো তাদের কাছে উনুক্ত হয়ে যায় । এখানে অবশ্য যে “খামর' সম্পর্কে চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে তা যে কি জিনিস সে বিষয়ে কিছু পরিষ্কার কথা আসা দরকার বলে মনে করি। এ বিষয়ে আবু দাউদের একটি হাদীস থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জবানীতে জানা যায়, “খামর' সেই সব জিনিস যা বুদ্ধিকে নষ্ট করে দেয়...... এবং মাদকতা আনে যে সব জিনিসে সেগুলো সবই হারাম । নবী (স.)-এর মেম্বার-এর ওপর দীড়িয়ে হযরত ওমর (রা.) (তোর খেলাফত আমলে) একদল সাহাবাকে সম্বোধন করে যে ভাষণ দিয়েছিলেন তা নিম্নরূপ, “হে জনগণ, “খামর' সম্পর্কে নিষেধাজ্ঞা নাযিল হয়েছে, আর তা হচ্ছে পাঁচ প্রকারের জিনিস থেকে তৈরী মদ। ওই পাঁচ প্রকারের জিনিসগুলো হচ্ছে, আংগুর, খেজুর, মধু, গম ও যব। প্রকৃতপক্ষে তাই 'খামর' যা বুদ্ধিকে নষ্ট করে দেয়। হাদীসটি কুরতুবী তার তাফসীর 'আল কুরতুবী'তে উদ্ধৃত করেছেন। সুতরাং, সর্বদিক ও সর্ব অর্থ বিবেচনায় বুঝা গেলো যে, প্রত্যেক বুদ্ধি বিনষ্টকারী জিনিস যা মাদকতা আনে, তা সবই হারাম । 'খামর' বলতে কোনো বিশেষ পদের মদকে হারাম করা হয়েছে একথা ঠিক নয় । কাজেই, যা কিছু মাদকতা আনে তাই হারাম। চু. জাব্দশন্মত্ছ্দা__ 2557 লা ল্ল্ল তু ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।