Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কিছু সক্সভানী কাজে চিত্র এখানে মদের প্রতি নিষেধাজ্ঞা জারি করে মোমেনের অন্তরে জাগিয়ে দেয়া হচ্ছে সাফল্যের এক অদম্য পিপাসা- এই নিষেধাজ্ঞাটি গভীরভাবে তার অন্তরাত্মাকে উজ্জীবিত করার এক প্রেরণা জাগাচ্ছে, রঃ “অতএব, বেঁচে থাকো এসব কদর্য জিনিস থেকে, তাহলেই হয়তো সফলকাম হবে ।' এরপর খোলাখুলিভাবে এ প্রসংগে দেখানো হচ্ছে যে, ওই সব কদর্য জিনিসের পরিণতিতে রয়েছে প্রতি পদে পদে শয়তানের হাতছানি । অবশ্যই শয়তান চায় এই মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়াতে এবং বিরত করতে চায় আল্লাহর সার্বক্ষণিক স্মরণ ও নামায থেকে । এইভাবে ধীরে ধীরে মোমেনের বিবেকের কাছে শয়তানের লক্ষ্য ধরা পড়ে, স্পষ্ট হয়ে ওঠে. তার ষড়যন্ত্রের উদ্দেশ্য এবং তার কদর্যতার পরিণতি । অবশ্যই শয়তান চায় মদ ও জুয়ার মাধ্যমে মোমেনদের সারিতে শত্রুতা ও বিদ্বেষের বীজ বপন করতে, একই ভাবে মোমেনদেরকে সে আল্লাহর স্বরণ ও নামায থেকেও দূরে সরিয়ে নিতে চায়। হায়! এর থেকে বড় ষড়যন্ত্র আর কি হতে পারে! যে সব লক্ষ্য অর্জনের দিকে সে মানুষকে টেনে নিয়ে যেতে চায়, তার কদর্য চেহারা মুসলমানরা কোরআনে বর্ণিত আল্লাহর শাশ্বত ও সম্মোহনী আয়াতসমূহের মাধ্যমে পরিষ্কারভাবে দেখতে পায়। এজন্যে মদ ও জুয়ার দ্বারা শয়তান কেমন করে ও কি কি ভাবে মানুষের মধ্যে শক্রতা ও বিদ্বেষের বীজ রোপণ করে, তার বিস্তারিত বিবরণ মোমেনদের জন্যে আর প্রয়োজন হয় না। মদের খেদমত হচ্ছে, এ বিষাক্ত পদার্থটি মানুষের বিবেক বুদ্ধি বিবেচনার শক্তি যে 'জ্ঞান', তাকে বিলুপ্ত করে দেয় (তাকে ইশহারা করে ফেলে)। এসবের সাথে উত্তেজক খাদ্য দ্রব্যাদি, যেমন শক্ত গোশত ও রক্ত খেয়ে উত্তেজিত হওয়া ও টলে টলে পড়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয় এবং তার স্বাভাবিক কাণুজ্ঞান লোপ পায়। এর সাথে যোগ হয় জুয়া খেলা এবং আরও এমন অনেক জিনিস যা তাকে বিভিন্ন প্রকার ক্ষতি, ঘৃণা ও হিংস্রতার দিকে নিয়ে যায়। কারণ জুয়াতে হেরে যাওয়া,জিতে যাওয়া" ব্যক্তির প্রতি ভেতরে ভেতরে ক্রোধ জাগায়, কারণ সে দেখতে পায় তার সামনেই তার টাকা পয়সা দ্বারা অপর ব্যক্তি অন্যায় ভাবে অর্থের পাহাড় গড়ে তুলছে। কাজেই এসব খেলা ধুলায় হিংসা বিদ্বেষ প্রতিহিংসাপরায়ণতা ও প্রতিশোধস্পৃহা গড়ে ওঠে এবং বাহ্যত এ খেলাগুলো মজাদার হলেও এর পরিণতিতে আসে মারামারি, কাটাকাটি ও খুনখারাবি- এর থেকে বড় বিপর্যয় মানবতার জন্যে আর কি হতে পারে! আর আল্লাহর ম্মরণ ও নামায থেকে দূরে সরিয়ে নেয়ার ক্ষতি যতো ব্যাপক তা বুঝার জন্যে বড় রকমের চিন্তা ভাবনার কোনো দরকার নাই । সুতরাং মদ. অবশ্যই মানুষকে বুদ্ধি-হারা করে ফেলে আর জুয়া মানুষকে বেফায়দা জিনিস গ্রহণ করার জন্যে মাতিয়ে তোলে । জুয়া যারা খেলে, তারা জুয়ায় হেরে গেলে মদ থেকে তো আর দূরে সরে যেতে পারে না, বরং পরাজয়ের গ্লানি ভুলে থাকার জন্যে আরও বেশী করে তারা মদ খেয়ে বেহুশ হয়ে যায় । আর জুয়ার ওস্তাদ মদ্যপায়ীর ওস্তাদেরই মতো পালকবিহীন তীরকে সঠিক স্থানে পৌছাতে সক্ষম হয় না। এইভাবে শয়তানের এই কদর্য লক্ষ্যের দিকে ইংগিত করার পর মোমেনদের ওই মরদুদ শয়তানের ষড়যন্ত্র থেকে যখন ধাক্কা দিয়ে সরিয়ে দেয়া হয়, তখন এমন প্রশ্ন জাগে যার উত্তর হযরত ওমরের উত্তর ছাড়া আর খুঁজে পাওয়া যায় না আর তখনই তারা যেন গায়ৰী আওয়ায শোনে, তোমরা কি “থেমে যাবে? ৬//৬/.1051009016-100

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।