ভতকফসীল ফী বিশাব্পিজ কোনব্রআন তারপর নাযিল হলো সূরায়ে নেসার আয়াত, “হে ঈমানদাররা, মদমত্ত অবস্থায় যখন থাকো, তখন জ্ঞান না ফেরা পর্যস্ত এবং যা বলছো তা না বুঝা পর্যস্ত নামাযের নিকটবর্তী হয়ো না।" এরপরও ওমর (রা.) বললেন, হে আল্লাহ, মদের ব্যাপারে আমাদেরকে পরিষ্কার ও তৃপ্তিদায়ক কোনো কথা জানিয়ে দাও।' অতপর সূরায়ে মায়েদার আয়াত নাযিল হলো, “অবশ্যই শয়তান চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও ঘৃণা ছড়াতে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও নামায থেকে দূরে রাখতে সুতরাং তোমরা কি এগুলো থেকে বিরত হবে।' এরপর ওমর (রা.)-কে ডেকে আয়াতটি শোনানো হলো; তখন তিনি বলে উঠলেন, আমাদেরকে নিষেধ করা হয়েছে, নিষেধ করা হয়েছে (সিহাহ সিত্তার কিছু রেওয়ায়াতকারী এটা বর্ণনা করেছেন) ।ওউহুদ যুদ্ধের পর ৩য় হিজরীতে মদ হারাম হওয়া সম্পর্কিত এ আয়াত নাযিল হলে, অধিকাংশের নিকট ঘোষণাকারীর ডাক ব্যতীত অন্য কোনো কথা পৌছানোর প্রয়োজন হয়নি; অমনি তারা এ হুকুম তামিল করতে শুরু করেছে। ঘোষক মদীনায় হাক দিয়ে বলে বেড়াচ্ছিলো, “হে (মুসলিম) জাতি, অবশ্যই মদ, নিষিদ্ধ ঘোষিত হয়েছে ।' এ ঘোষণা শোনার সাথে সাথে যার হাতে মদের পেয়ালা ছিলো সে তা ভেংগে চুরমার করে ফেললো । যার মুখের মধ্যে মদ ছিলো, সে ওয়াক ওয়াক করে তা বের করে ফেললো, আর মদের বোতল ও পিপাগুলো ভেংগে চুরমার করে ফ্লেলো। এই সকল বিষয় এমন সুচারুভাবে সম্পন্ন হলো যেন কারো কোনো নেশাই ছিলো না বা কেউ মদ পানই করছিলো না। আর এখন আমরা দেখছি, আল কোরআনের বর্ণনাভংগি যুক্তি পেশ করার ধারা এবং সেই আইন যা প্রশিক্ষণ ও কারণ প্রদর্শন করতে গিয়ে বর্ণনা করা হয়েছে, “হে ঈমানদাররা, অবশ্যই মদ, জুয়া, দেব দেবীর বেদীতে ভেঁট চড়ানো এবং তীর দ্বারা ভাগ্য | নির্ধারণ অপবিত্র কাজ ও শয়তানী কাজ, অতএব ............... রসূলের দায়িত্ব তো শুধু (আল্লাহর কথাগুলোকে তোমাদের কাছে) স্পষ্ট ভাবে পৌছে দেয়া।" এখানে দেখুন, আল্লাহ তায়ালা কতো আদর-মহব্বতের সাথে ডাক দিচ্ছেন, “হে ঈমানদাররা |” এইভাবে ডাক দিয়ে এক দিকে যেমন আল্লাহ তায়ালা মোমেনদের অন্তরকে একমুখী করতে চেয়েছেন, তেমনি অন্যদিকে ঈমানের দাবী অনুসারে চেয়েছেন তাদেরকে গড়ে তুলতে এবং আনুগত্যের রশিতে তাদেরকে মযবুত ভাবে বাধতে । তাই, এই সঞ্ীবনী ও হৃদয়স্পর্শী সংক্ষিপ্ত ও পূর্ণ অর্থ-ব্যঞ্জক ভাষণ নীচে আসছে, “অবশ্য অবশ্যই মদ, জুয়া, বেদীতে ভেঁট চড়ানো এবং তীর নিক্ষেপ দ্বারা ভাগ্য নির্ধারণ সবই অন্যায়, অপবিত্র এবং শয়তানের কাজ । এ এমন এক পংকিলতা যার থেকে কোনো ভালো গুণ পয়দা হতে পারে না, যাকে আল্লাহ তায়ালা হালাল করতে পারেন। এগুলো সবই শয়তানী কাজ । আর শয়তান তো মানুষের পুরাতন দুশমন । আর একজন মোমেনের এটা জানাই যথেষ্ট যে, শয়তানের কাজ বলে যেটা সে বুঝবে তার থেকে নিজ অনুভূতিকে সে অবশ্যই দুরে সরিয়ে নেবে, ওই জিনিসের ওপর তার মন বিরক্ত হয়ে উঠবে এবং তার গোটা অস্তিত্ব ওই জিনিস থেকে পালাতে চাইবে, ভয়ে দূরে সরে যেতে চাইবে এবং শয়তানের কাজ থেকে বাচতে চাইবে । নল লল্দল্্দ7557 ন্দ্দনন্দল] ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।