Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ওই দুটি জিনিস বর্জনই ভালো, যেহেতু এগুলোর মধ্যে উপকারের তুলনায় অপকারই বেশী। কারণ ওগুলোর মধ্যে উপকারের কিছু অভাব অবশ্যই আছে আর হালাল! হারাম নির্ভর করে উপকার বা অপকারের ওপর । তারপর, মদের অভ্যাস পরিত্যাগ করানোর জন্যে তৃতীয় পর্যায়ে বলা হয়েছে যে, এই মদ পান ও নামাযের মধ্যে সময় অত্যন্ত সীমিত আর নামায হচ্ছে ফরয । একথা জানাতে গিয়ে সূরায়ে “হে ঈমানদাররা, নামাযের নিকবর্তী হয়ো না যখন তোমরা মদ পান করে মাতাল অবস্থায় থাকো । অর্থাৎ ততোক্ষণ পর্যস্ত নামায থেকে দূরে থাকবে যতোক্ষণ জ্ঞান ফিরে না আসে ও যা বলছো তা তোমরা বুঝতে না পারো ।' পাচ ওয়াক্ত নামাযের বেশীর ভাগই হচ্ছে খুব কাছাকাছি । এই অল্প সময়ের মধ্যে মদমত্ত হওয়া এবং সুস্থতা লাভ করে নামাযে যাওয়ার জন্যে যে সময়টুকু থাকে তা সুস্থতা লাভের জন্যে যথেষ্ট নয়। আর মদের আসক্তি থাকায় এই সংকট নিরসনের সিদ্ধান্ত গ্রহণ করাও জটিল ব্যাপার অর্থাৎ, নামায ও মদের নেশার মধ্যে যখন নিরাপদ দূরত্ব বজায় রাখা যাচ্ছে না, তখন মদ ছাড়বো, না নামায ছাড়বো- এ প্রশ্ন দেখা দিচ্ছে । এজন্যে এই আয়াতটি নাধিল হওয়ার পর এই মদাসক্তরা সকালে এক চুমুক, আসরের পর এক চুমুক অথবা মাগরিবের পরে এক চুমুক পান করতে থাকে। কিন্তু এই মদাসক্তিতে নামাযের ব্যাপারে যে সংকট হচ্ছিলো তা মুসলমানদের আনুগত্যপূর্ণ হৃদয়ে বেশ পীড়া দিচ্ছিলো । এ ছিলো এক উভয় সংকট । নামাযও ফরয আবার মদের অভ্যাসও ঠিক রাখতে হবে- এ দুই-এর মধ্যে সামঞ্জস্য করতে না পারা সেও তো এক সংকট- এখন কী করা যায়? এ প্রশ্নটা অনেকের মনে ধাক্কা দিচ্ছিলো । তাই, এরপরই অবতীর্ণ হলো চতুর্থ পর্যায়ে চূড়ান্ত নিষিদ্ধকরণ আয়াত । এমন সময় এ আয়াত নাযিল হলো যখন উপরোক্ত উভয় সংকটের কারণে মদ পরিত্যাগ করার জন্যে বহু মুসলমানের মন ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছিলো । কাজেই যখন হারাম ঘোষণার আয়াত নাযিল হলো, তখন সংগে সংগেই তা পালন করা সম্ভব হলো। ওমর (রা.) রেওয়ায়াত করেন, তিনি নিজেই বলছিলেন, “হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদেরকে তৃপ্তিজনক কোনো কথা জানিয়ে দিন। (১) হযরত ওমর (রা.)-এর ওই কথার পর সূরায়ে বাকারার আয়াত নাযিল হলো, “ওরা মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে। বলে দাও .এদুটি জিনিসের মধ্যে মানুষের জন্যে বিরাট অপকার রয়েছে, আর কিছু উপকারও আছে, তবে উপকার থেকে অপকারই বেশী ।" এ আয়াত নাযিল হলে ওমর (রা.)-কে ডাকা হলো। তার সামনে এ আয়াতটি পড়া হলো, তখন তিনি বলে উঠলেন, “হে আল্লাহ, মদের ব্যাপারে আমাদের তৃত্তিজনক কোনো কথা বলে দাও।' (১) মদ-জুয়া সম্পর্কিত সূরায়ে 'নাহল'-এর মধ্যে অবতীর্ণ প্রথম আয়াতটিই সন্ভবত হযরত ওমর (রা.)-এর মনে কিছুটা সংকট সৃষ্টি করেছিলো । তিনি ইসলামের সারিতে নিজেকে তালিকাভুক্ত করার পূর্বে বেশ মদ থেতেন। আল্লাহর বাণীতে এটা খারাপ ও ক্ষতিকর জেনে তিনি চিত্তিত হয়ে পড়েছিলেন উপরের হাদীসটি তারই অভিব্যক্তি ।'-সম্পাদক ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।