Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

কোনো বিষয়ে ফয়সালা করে দেয়ার পর তা গ্রহণ করায় তারা তাদের অন্তরের মধ্যে আর কোনো সন্কোচ বোধ করেনি । আর কোনো বিষয়ে নির্দেশ বা নিষেধ করলেও তা মানার ব্যাপারে তারা কোনো ইচ্ছা খাটায়নি। অন্তরের মধ্যে কোনো অস্অসা বোধ করলে বা মানুষের অগোচরে কোনো অন্যায় করে ফেললে তারা নিজেরাই এগিয়ে এসে রসূলুল্লাহ (স.)-এর কাছে অকপটে স্বীকার করেছেন এবং যখনই শাস্তিযোগ্য কোনো সীমালংঘনকর কাজ হয়ে গিয়েছে, তখনই শারীরিক কঠিন শাস্তি গ্রহণ করার জন্যে তারা নিজেরাই এগিয়ে এসে নিজেদেরকে পেশ করেছেন । মদ হারাম হওয়া সম্পর্কিত আয়াত এমন সময়ে নাযিল হলো, যখন মদ-ভর্তি পেয়ালা নিয়ে তারা আনন্দে মেতেছিলো, মতোয়ারা হয়েছিলো তাদের মন মগয, আর কানায় কানায় ভরা মদিরার পাত্রগুলো তাদের ঠোট ছুইছুঁই করছিলো, এমন সময় আল্লাহর তরফ থেকে মদের নিষেধাজ্ঞা নাধিল হয়ে, তাদের সূরা সাগরে অবগাহনের পথে অন্তরায় হয়ে দীড়ালো । কিন্তু দেখুন, ঈমানের কী সন্বোহনী শক্তি! সংগে সংগে আল্লাহ নিবেদিত এই প্রাণগুলো ছুঁড়ে ফেলে দিলো এসব ভর্তি পেয়ালা । ঢেলে ফেললো কানায় কানায় ভরা পিপাগুলো। ভেংগে ফেললো সকল পান-পাত্র। অস্তদৃষ্টি দিয়ে একবার চেয়ে দেখুন সেই দৃশ্যের দিকে ভেসে চলেছে মদীনার গলি পথগুলো । এর সাথে একথাও সত্য যে মদ ও জুয়া সংক্রান্ত যাবতীয় আপত্তিকর দ্রব্যাদির নিষিদ্ধকরণ (হারাম ঘোষণা) হঠাৎ করে একদিনে হয়নি। চূড়ান্তভাবে হারাম ঘোষণা দেয়ার পূর্বে কয়েকটি পর্যায় অতিক্রম করতে হয়েছে। যেহেতু এই সামাজিক ব্যাধিগুলো দীর্ঘ দিন ধরে সমাজের ভিত্তিমূলে শেকড় গেড়েছিলো । এগুলো তাদের অভ্যাসের মধ্যে ও মনের গভীরে মিশে ছিলো, আর এই কারণেই এসব বদ অভ্যাসের সাথে অর্থ ও পোশাক আশাকও জড়িত ছিলো। াদক্কত্রবত হাল্লাতেক বিভিন্ন পর্খাক্স তাই দেখা যায়, ইসলামী সমাজের মধ্যে এই মদ সমস্যার সমাধান করতে গিয়ে একে পুরোপুরি হারাম ঘোষণা তৃতীয় বা চতুর্থ পর্যায়ে এসেছে। প্রথম পর্যায়ে মদের অকল্যাণের একটি অংশ তুলে ধরা হয়েছে, যেখানে আল্লাহ তায়ালা বলেছেন, “খেজুর ও আংগুর দ্বারা তোমরা মাদক দ্রব্য বানাও এবং এগুলো থেকে চমৎকার থাদ্যও লাভ করো? এখানে মুসলমান ব্যক্তিদের অন্তরে মাদকদ্রব্যের কথা প্রথমে বলে পরবর্তী খাবারটিকে চমৎকার ঘোষণা দান দ্বারা এটাই বুঝানো হয়েছে যে পূর্ববর্তীটা ভালো নয়। এটা মৃদু সমালোচনা হলেও সুকৌশলে মদের সমালোচনাই করা হয়েছে যেহেতু এটা “মাদকতা আনয়নকারী'। পরব্তীটা উত্তম ও চমৎকার রিযিক বিধায় তার থেকে এটা নিকৃষ্ট । অর্থাৎ এটি একটি জিনিস এবং সুন্দর রেষেক, অন্যটি আর একটি জিনিস। বুদ্ধিপূর্ণ কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, “ওরা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করছে । বলো, এগুলোর মধ্যে মানুষের জন্যে বহু ক্ষতিকর দিক এবং কিছু উপকারও আছে, তবে এর ক্ষতির দিকটি উপকারের দিক থেকে অনেক বেশী।' , এখানেও বলা হয়েছে, অপকারের দিকটি যখন উপকারের দিক থেকে বেশী, তখন এটা পরিত্যাগ করাই উত্তম । আর কোনো জিনিস গ্রহণ বা বর্জনের কারণ সে জিনিসটির উপকারী বা | অপকারী হওয়ার ওপর নির্ভর করে । এখানেও বিবেকের কাছে আবেদন রাখা হচ্ছে যে, উপরোক্ত ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।