Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ভান্ডারের দিকে যাওয়ার জন্যে একটি সুড়ংপথ যদি একবার খুলে দেয়া যায়, তাহলে পর্যায়ক্রমে তার গভীরে পৌছানোর জন্যে অসংখ্য পথ উন্মুক্ত হয়ে যাবে এবং একবার যদি ওই আঁধার কুঠরীতে আলোর রেখা প্রবেশ করতে পারে তো ধীরে ধীরে ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন কোটরগুলো একটির পর একটি উতদ্তাসিত হতে থাকবে । এজন্যে ইসলাম জাহেলী যুগের প্রচলিত নিকৃষ্ট ভাবধারা ও সত্য পথ পরিহারজনিত কার্য কলাপের সার্বিক সংশোধনে প্রথম প্রচেষ্টা চালায়নি। সর্বপ্রথম আরবের ওই জনপদের ভুল আকীদা বিশ্বাসের দুয়ারে করাঘাত করেছে, শুরু করেছে কালেমায়ে লা-ইলাহা ইল্লাল্লাহর প্রতি সাক্ষ্য দানের আহবান জানিয়ে । আর এই লা-ইলাহা ইন্দ্াল্লাহর পরিবেশ গড়ে উঠেছিলো দীর্ঘ তেরটি বছর ধরে। এই সময়ের মধ্যে “আল্লাহ ছাড়া সর্বময় ক্ষমতার মালিক আর কেউ নেই,- একথাটি মানুষের অন্তরে বদ্ধমূল করা ছাড়া আর কোনো কাজ ছিলো না। এ কথার উদ্দেশ্য নিরংকুশ আনুগত্য এবং জীবনের সব কিছুর ব্যাপারে তার ক্ষমতাকে স্বীকার করে নেয়ার প্রবণতা গড়ে তোলা। তারপর যখন তাদের অন্তর আল্লাহর জন্যে নিবেদিত হয়ে গেলো এবং তাদের জীবনে আল্লাহর পছন্দ ছাড়া পছন্দনীয় আর কিছুই রইলো না, তখনই তার হুকুমে বিভিন্ন কাজ করার নির্দেশ নাযিল হলো । এই সব হুকুম পালনের মাধ্যমেই তাদের নিরংকুশ আনুগত্যের প্রমাণ তারা পেশ করতে লাগলো আর সেই সময় থেকেই জাহেলী জীবনে গড়ে ওঠা তাদের সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক লেন দেন, নৈতিক অবক্ষয় এবং চারিত্রিক ও ব্যবহারগত দূষণ থেকে মুক্ত করার প্রক্রিয়া শুরু হলো ও একের পর এক তা চলতে থাকলো । এসব সংস্কার তখনই শুরু হলো, যখন আন্নাহর প্রতি আনুগত্যবোধ পাকা হলো এবং হুকুম পাওয়ার সাথে সাথে তার বান্দারা নির্বিবাদে তা পালন করতে লাগলো । কারণ তখন তারা জেনে ও বৃঝে গিয়েছিলো যে, আল্লাহর হুকুম ও নিষেধাজ্ঞা আসার পর সেই বিষয়ে মতামত খাটানোর কোনো অধিকারই তাদের নাই। অন্যভাবে বলতে গেলে, ইসলাম বা আত্মসমর্পণের কাজ সম্পূর্ণ হওয়ার পরই বিধিনিষেধ জারি করা হলো । এসব বিধি নিষেধ নাযিল হলো তখন, যখন মানুষ বুঝে গিয়েছিলো যে, আল্লাহর কথার ওপর হিসাব নিকাশ করা, ওইসব বিষয়ে ভালো মন্দ চিন্তা বা গ্রহণ করা ভালো না মন্দ, তা চিন্তা করার কোনো অধিকার মানুষের নাই। অথবা ব্যাপারটি ছিলো তেমন, যেমন মওলানা আবুল হাসান আলী নাদভী তার কেতাব “মা যা খাসিরাল আলামু বি-ইনহিতাতুল মুসলেমীনের “ইনহাল্লাতিল উক্দাতুল কুবরা' শিরোনামে খুলে গেল সর্ব প্রধান গিঁঠটি) এসেছে। অর্থাৎ শেরক ও কুফরের গিঁঠ .... খুলে গেলেই অন্য সব জটিলতার জট খুলে গেলো ।" এই ভাবে রসূলুল্লাহ (স.) তাদের ব্যাপারে প্রথম সংগ্রামে বা কঠিন চেষ্টায় সকল হলেন । এরপর অন্য কোনো বিধি বেগ পেতে হয়নি । জাহেলিয়াতকে উৎখাত করার প্রথম এই সংগামে ইসলাম বিজয়ী হয়েছে। এই বিজয়ই পরবর্তী সফল বিজয়ের পক্ষে সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। প্রকৃত পক্ষে, রসূলুল্লাহ (স.)-এর অক্লান্ত পরিশ্রমে তৎকালীন আরববাসী সর্বান্তকরাণ ইসলাম গ্রহণ করেছে, তাদের অংগ-প্রত্যংগ এই আনুগত্যের যথার্থ সাক্ষ্য দিয়েছে এবং তাদের অন্তরাস্মা রসূলুল্লাহ (স.)-এর প্রতি এই আনুগত্য দানে পরম পরিতৃপ্তি লাভ করেছে। তাদের কাছে হেদায়াতের কথাগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর তার এসব সাথীরা আর কোনো বিরোধিতা করেনি এবং তিনি ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।