Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“আদদ্বীন' এর মর্ম ব্যাখ্যা করে বলা হয়েছে যে, আদ দ্বীন অর্থ হলো জীবন যাপনের পথ, পদ্ধতি ও প্রণালী । একমাত্র আল্লাহর দেয়া জীবন পদ্ধতি অনুসারে বিচার ফয়সালা করা, শাসন করা ও জীবনের সকল ব্যাপারে শুধু আল্লাহর কাছ থেকেই কর্মের উপায় ও পন্থা অনুসন্ধান ও গ্রহণ করাই হচ্ছে ঈমান ও ইসলাম । এ ছাড়া আল্লাহর একত্ বা তাওহীদের দাৰী পূর্ণ বাস্তবায়িত হতে পারে না। বস্তত, তাওহীদ হচ্ছে একমাত্র আল্লাহকেই ইলাহ বা খোদার যাবতীয় গুণ বৈশিষ্ট্যসহ ইলাহ বা খোদা মেনে নেয়া । আর ইলাহের অন্যতম গুণ বৈশিষ্ট্য হলো সার্বভৌমত্, মানুষের জন্যে আইন ও জীবন বিধান রচনা করা এবং মানুষকে আল্লাহর আনুষ্ঠানিক এবাদতে নিয়োজিত করা। আমি আগেই বলেছি যে, আলোচ্য সূরা এই ৰিষয়টির ওপর সবচেয়ে বেশী গুরুত দিয়েছে। আমার উপরোক্ত আলোচনায় পূর্ববর্তী বড় সূরাত্রয়ের সাথে বিষয়বস্তুর দিক দিয়ে এই সুরার অনেকটা মিল পরিলক্ষিত হলেও প্রত্যেকটি সূরার আলোচনার ধারা, বর্ণনাভংগি, প্রেক্ষাপট ও আবহ স্বতন্ত্। ফলে প্রতিটি সূরার এক একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এ সূরার বর্ণনাভংগির সবচেয়ে উল্লেখযোগ্য দিক এই যে, এতে সব কিছু কঠোর ও চুড়ান্ত সিদ্ধান্তের আকারে ঘোষিত হয়েছে, চাই তা শরীয়তের হুকুম ও বিধিসমূহের বেলায়ই হোক কিংবা | নির্দেশাবলী ও তাত্তিক বক্তব্যের বেলায়ই হোক। আইন ও বিধির ক্ষেত্রে তো এ ধরনের কঠোর ভাষা প্রয়োগই স্বাভাবিক । কিন্তু নির্দেশ ও তত্বের আলোচনায় অন্যান্য সূরায় উদার ভাষা ব্যবহৃত হলেও এ সূরায় ব্যবহৃত হুয়েছে কড়া ভাষা । সূরার শুরু থেকে শেষ পর্যন্তই এই বৈশিষ্ট্য লক্ষণীয়। সূরার এই সার্বিক ভূমিকা শেষ করার আগে এর তৃতীয় আয়াতের বক্তব্য নিয়ে কিছু আলোচনা না করে পারছি না। মহান আল্লাহ তায়ালা বলেন, “আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে সম্পূর্ণ করে দিলাম, তোমাদের ওপর আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকেই তোমাদের জন্যে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে সানন্দে মনোনীত করলাম ।' এ উক্তি একদিকে যেমন মুসলমানদের ব্যক্তিগত ও সমষ্টিক জীবনের সকল দিক ও বিভাগের জন্যে এবং তাদের সকল সম্পর্ক-বন্ধন ও স্বার্থের জন্যে কেয়ামত পর্যস্ত চুড়ান্ত বিধানের দিক নির্দেশনা রয়েছে, তেমনি রয়েছে বিশ্বাসগত, এবাদতগত ও আইনগত সকল খুঁটিনাটি বিষয়সহ সমগ্র ইসলামের চিরস্থায়িত্বের নিশ্চয়তা । এতে আর কখনো কোনো পরিবর্তন বা রদবদলের অবকাশ নেই। কেননা ইসলাম পূর্ণতাপ্রাপ্ত হয়েছে। তার ভেতরে কোনো অসম্পূর্ণতা নেই। এর ভেতরে কোনো পরিবর্তন বা সংশোধনের অর্থ দীড়ায় গোটা ইসলামকে অস্বীকার করা । কেননা এ দ্বারা আল্লাহর ঘোষিত ইসলামের পরিপূর্ণতা অস্বীকৃত হয়। আর এই অস্বীকৃতি যে সুস্পষ্ট কুফরী, তাতে কোনো ছ্বিমতের অবকাশ নেই । আর ইসলামকে পুরোপুরিভাবে বাদ দিয়ে অন্য কোনো বিধান গ্রহণ করা সম্পর্কে কিছু বলাই নিম্প্রয়োজন। এ সম্পর্কে আল্লাহ স্বয়ং এই সূরায় এ বক্তব্য দিয়েছেন। এ আয়াতটি ছ্যর্থহীন ভাঘায় জানিয়ে দিয়েছে যে, ইসলাম সর্বকালের চিরস্থায়ী জীবন ব্যবস্থা । ইসলামই আল্লাহর মনোনীত সর্বশেষ ধর্ম । এটি সর্বকালের জন্যে আল্লাহর মনোনীত আইন, বিধান বা শরীয়ত। এক এক যুগের জন্যে এক এক ধর্ম এবং এক এক শরীয়ত নয়, বরং সর্বকালের জন্যে এটাই একমাত্র শরীয়ত । এটা সর্বশেষ, চূড়ান্ত ও পূর্ণাংগ বিধান । এতে যদি কেউ পরিবর্তন ও সংশোধন আনতে চায়, তবে তার উচিত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করা। কেননা ইসলাম অপরিবর্তনীয় । আর যদি সে অন্য কোনো ধর্ম অবলম্বন করে, তবে তাও ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।