প্রতিযোগিতা চলতো এবং এর ওপর বড়াই করা হতো । ওই সব আসরে, কাব্য চর্চা ও কবিতার প্রতিযোগিতার মাধ্যমে এই সব বিষয়কে কেন্দ্র করে তাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা হতো । এ শরাবের আসরে পশু যবাই করে গোশত রোষ্ট করা হতো এবং তা মদ্যপায়ীদের বিলি করা হতো এবং মদ বন্টনকারী, ঘোড় সওয়ার ও আশপাশ থেকে আসা এসব আসরে যোগদানকারী সবাইকে দেদার পান-আহার করানো হতো । তাদের দেব দেবীদের নামে এবং ওই সব দেব দেবীদের বেদীতেই পশুগুলো বলি দিয়ে সৈগুলোর রক্ত বেদীতে ছিটানো হতো (যেমন করে দেবতাদের নামে উৎসগীকৃত পশুদের রক্ত ছিটানো হতো)। তাদের বিভিন্ন সামাজিক উৎসবে এই সব মদেব মজলিসের আয়োজন করা হতো । তার দ্বারা জুয়া খেলা হতো । সেখানে পাখনাবিহীন এইসব তীর নিক্ষেপ করে তারা তাদের গোশতের অংশ নির্ধারণ করতো । প্রত্যেকে তার তীরের দূর নিক্ষেপণ অনুসারে তার অংশ পেতো । যার তীর সর্বাধিক দূরে যেতো, সে সব থেকে বেশী পেতো । এমনি করে কেউ হয়তো একেবারে কিছুই পেতো না। অনেক সময় পশুটির মালিককেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে হতো। এমনিভাবে জাহেলিয়াতের বিভিন্ন প্রচলন অনুযায়ী তাদের সামাজিক উৎসবগুলো চলতো এবং প্রাচীন জাহেলী প্রথা মোতাবেক তাদের আনন্দ উৎসব সংঘটিত হতো । ইসলামী আন্দোলনের প্রথম দিকে এই সব জাহেলী রীতি-নীতি উৎখাতের জন্যে পদক্ষেপ নেয়া হয়নি, কারণ এই সব ভুল প্রথা তাদের বিশ্বাসের গভীরে দীর্ঘকাল ধরে এমন ভাবে শেকড় গেড়ে ছিলো যে, তা উৎপাটন করা খুব সহজ ছিলো না। হুকুম দ্বারা হয়তো বাহ্যিক কিছু পরিবর্তন আনা যেতো, কিন্তু অন্তরের গহীনে যে ভূল আকীদা বিশ্বাস বাসা বেঁধেছিলো সেগুলো উপড়ে না ফেলে বাহ্যিক চিকিৎসা হতো নিক্ষল প্রচেষ্টার শামিল । একমাত্র আল্লাহর শাশ্বত পদ্ধতিতে ধীরে ধীরে এই কঠিন সামাজিক ব্যাধির চিকিৎসা সম্ভব ছিলো । তাই দেখা যায়, ইসলাম বাহ্যিক চিকিৎসার দিকে প্রথমে নযর না দিয়ে মানুষের অন্তরের গভীরে যে সব ভুল ধারণা বিশ্বাস দীর্ঘ বহু বছর ধরে শিকড় গেড়েছিলো সেগুলো উপড়ে ফেলার দিকে নযর দিয়েছে সর্বাগ্ে এবং ইসলামের সত্য সুন্দর আকীদার বীজ বপন করেছে। সেই স্বাভাবিক বীজ বপন করেছে যা গ্রহণ করা মানুষের প্রকৃতির পক্ষে সহজ তাদের অন্তর থেকে মিথ্যা দেব-দেবীর মহব্বত দূর করার জন্যে তাদের পূজা অর্চনার অসারতা সম্পর্কে বিশ্বাস জন্মানো হয়েছে এবং সর্ব শক্তিমান আল্লাহ তায়ালাই যে একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি সকল ক্ষমতার মালিক ও ত্রাণকর্তা- এ বিশ্বাস তাদের মধ্যে দৃঢ়বদ্ধ করা হয়েছে। তারপর সত্য-মিথ্যা নির্ধারণের ব্যাপারে তাদের বিবেক যখন জেগে উঠেছে এবং মূল মালিককে তারা চিনতে পেরেছে, তখনই অতীতের ভ্রান্ত রীতি নীতির অসারতা, অকার্যকারিতা এবং অযৌক্তিকতা তাদের সামনে তুলে ধরা হয়েছে। আর তখনই চিরঞ্জীব ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি তাদের মহব্বত গড়ে উঠেছে, তার কথায় তারা কান দিয়েছে, তীর ক্ষমতা বুঝতে পেরেছে এবং তখনই তার প্রতি তাদের আনুগত্য করা সহজ হয়েছে আর তিনি যা কিছু অপছন্দ করেন সেগুলো বর্জন করতে তারা প্রস্তুত হয়েছে। অথচ, এর পূর্বে তাদের বদ্ধমূল ধারণা বিশ্বাসের কোনো সমালোচনাই তারা শুনতে রাযি ছিলো না অথবা কোনো সদুপদেশেও তারা কান দেয়নি, রাধি হয়নি 'জাহেলি যামানায় কোনো ভুল করেছে' এ কথার ওপর চিন্তা করতে ৷ আসলে অন্তরের গতীরে বিশ্বাসের যে গিঠ দানা বেঁধে থাকে সেটিই আসল জট । এই জট না খোলা পর্যন্ত কোনো ভাল কথা, ব্যবহার ও সামগ্রিক শিক্ষা সংশোধনী বা প্রচেষ্টা, সবই ব্যর্থ হতে বাধ্য। এই অন্তরের মণিকোঠায় রয়েছে মানব প্রকৃতির চাবি-কাঠি। অন্তরের গভীরে রক্ষিত এ ভান্ডারের তালা বিশ্বাসের দৃঢ়তার চাবি দ্বারা না খোলা পর্যন্ত কিছুতেই সে ধন ভান্ডার খোলা সম্ভব নয়। ওই ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।