Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

পোশাক আশাক পরতে হবে এবং বিয়ে শাদী কিভাবে সম্পাদন করতে হবে সবই স্পষ্টভাবে আল কোরআন বলে দিয়েছে। এই সব বিষয়ে ইসলামের সিদ্ধান্ত বা রায় জানার জন্যে মানুষ বারবার এসে রসূলুল্লাহ (স.)-কে জিজ্ঞাসা করতো, এটা কি হালাল এটা কি হারাম? গণমানুষের জীবনের সংগে জড়িত এই সব ছোট বড় মসলা মাসায়েলের ওপর ইসলামের সিদ্ধান্ত এবং আইন কানুন কি তা মানুষ জানতে চাইত, যেহেতু প্রচলিত অনেক নিয়মই ইসলাম পরিবর্তন করে ফেলেছিলো বরং | আরো বড় সত্য হচ্ছে, আল্লাহর বিধান মানব রচিত সকল বিধানকে নতুন করে ঢেলে সাজিয়েছিলো, সুতরাং সামগ্রিকভাবে সামাজিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় সকল বিষয়েই ইসলাম বিধান দিয়েছে, বরং মানব জীবনের সকল বিষয়ের এবং পৃথিবীর সব কিছুর ভোগ ব্যবহারের ওপর ইসলাম বিধান দিয়েছে এসব বিষয়ে, এক কথায় বলা যায় যে, যে কোনো বিষয়ে ইসলাম এতো বিধান দিয়েছে যে, তা গুণে শেষ করা যাবে না। ৃ ইসলাম হচ্ছে গোটা জীবনের ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে যে এ বিধানকে প্রয়োগ করেছে এবং পুরোপুরিভাবে অনুসরণ করেছে সেই মোমেন এবং সেই আল্লাহর দ্বীনের ওপর টিকে আছে। আর যে ব্যক্তি কোনো একটি বিষয়েও অন্য কোনো কিছুর আনুগত্য করেছে, সে অবশ্যই ঈমান পরিত্যাগ করেছে ও আল্লাহর সার্বভৌমত্বের ওপর সীমালংঘনকর কাজ করেছে এবং (বাস্তবে) সে দ্বীন ইসলাম থেকে বেরিয়ে গেছে, তা সে যতই বলুক না কেন যে, সে এই আকীদাকে সম্মান করে এবং সে মুসলমান । আল্লাহর আইন ব্যতীত অন্য কোনো আইনের আনুগত্য তার দাবীকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছে এবং তার দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়ার প্রমাণ পেশ করছে। এই সামথিক ও গুরুতৃপূর্ণ বিষয়টিকেই আল কোরআনের এই আয়াতগুলো তুলে ধরতে চেয়েছে এবং এ বিষয়টিকে আখ্যায়িত করেছে মূল ঈমানের বিষয় বলে, অথবা আল্লাহর বিরুদ্ধে সীমা লংঘন বলে। আর কোরআনুল কারীমের আয়াতগুলোর লক্ষ্যই হচ্ছে, সকল বস্তু স্পষ্টভাবে জানানো এবং এই ছ্বীন, এই কোরআন, আল্লাহর সার্বভৌমত্ব এবং ঈমানের প্রকৃত অর্থ ও তাৎপর্যকে তুলে ধরা। . এখন এখানে হালাল হারাম বিধানটিই হচ্ছে মুখ্য আলোচ্য বিষয় এবং এর দ্বারা মদীনার মুসলমানদেরকে ইসলামের শিক্ষা দান, এই সত্য দ্বীনের সাথে তাদের মহব্বত ও আন্তরিকতা গড়ে তোলা এবং জাহেলিয়াতের সাথে সম্পর্কের শেষ রেশটুকু মুছে ফেলে দেয়া। তাদের পূর্ব জীবনের , সব কিছু থেকে সকল সম্পর্ক ছিন্ন করার শিক্ষা দেয়ার উদ্দেশ্যেই এই চূড়ান্ত আয়াতগুলো এসেছে, যাতে মদ, জুয়া, দেব দেবীর বেদীতে ভেঁট চড়ানো এবং তীর দ্বারা ভাগ্য নির্ধারণ ইত্যাদি শেরকের কাজগুলো থেকে মুসলমানদেরকে বিরত করা হয়েছে । এরশাদ হয়েছে, ক্ু-সৎক্ষালল ও সাআজিক অপান্নাথ দমনে কোকআ নেক শীত্তি “হে ঈমানদারগণ, মদ, জুয়া, দেব-দেবীর বেদীতে তেট চড়ানো, তীর দ্বারা ভাগ্য নির্ণয় এ সব কিছু অপবিত্র ও শয়তানী কাজ ..... আর আল্লাহ তায়ালা মুহ্সিনদেরকেই পছন্দ করেন।' ওপরে বর্ণিত এই সব গহ্িত কাজ- মদ, জুয়া দেব-দেবীর বেদীতে ভেট দান, তীর দ্বারা ভাগ্য নির্ণয় ইত্যাদি এগুলো সবই জাহেলিয়াতের জীবনের প্রতীক এবং জাহেলী সমাজের অন্ধ অনুকরণের চিহ্ন এবং এ সকল ভ্রান্ত আচরণের প্রত্যেকটি অতীতের রীতি নীতি ও রসম রেওয়াযের সাথে গভীর সম্পর্কের কথা জানায় । আর যে সমাজেই এগুলো থাকবে, বুঝতে হবে তারা এই অন্ধ অনুকরণ এবং শেরক থেকে মোটেই মুক্ত নয় । অতীতে ওরা প্রচুরভাবে শরাব পান করতো এবং বিভিন্ন জায়গায় কে কতো বেশী শরাব পান করতে পারে বা পান করাতে পারে তার ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।