মালিকের সাথে বাড়াবাড়ি বা বিদ্রোহ করা, যা আল্লাহ তায়ালা কিছুতেই পছন্দ করেন না এবং এই ধরনের আচরণে কখনোই ঈমান মযবুত হতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে, আল্লাহ তায়ালা পবিত্র (বা উপকারী) জিনিসগুলোকেই হালাল করেছেন, সুতরাং কেউ যেন এসব পবিত্র জিনিসকে নিজের জন্যে হারাম না করে নেয়। কারণ এগুলোর মাধ্যমে মোমেন দুনিয়াতে আরাম ও কল্যাণ লাভ করবে । মানব কল্যাণে নিয়োজিত জিনিসগুলোকে মহা বিজ্ঞানময় ও সর্বজ্ঞ আল্লাহ তায়ালা যিনি পবিত্র জিনিসগুলোকে হালাল করেছেন, তিনি সেগুলোকে জানেন, মানুষের চোখ সে যেভাবে সবগুলোকে দেখতে সক্ষম নয়। সেগুলোকে মানুষের জন্যে ক্ষতিকর বা অকল্যাণকর জানলে মহান আল্লাহ তায়ালা নিজেই সেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতেন এবং তার বান্দাদের তিনি ওইসব ক্ষতিকর জিনিস থেকে বাচিয়ে নিতেন, এমনকি হারাম জিনিসগুলো যদি আর্শিকভাবেও উপকারী হতো, তবু আল্লাহ তায়ালা সেগুলোকে হালাল করতেন না। অবশ্য অবশ্যই এন্বীন' সার্বিক কল্যাণ ও সংশোধনের জন্যেই এসেছে, এসেছে মানব জীবনকে ভারসাম্যপূর্ণ করতে, পরিপূর্ণভাবে কল্যাণ দিতে; জীবনের কোনো বিশেষ বিভাগের জন্যে শুধু নয়, গোটা জীবনের সকল দিক ও বিভাগের জন্যেই এই কল্যাণ কাম্য । আর আল্লাহর খেয়াল থেকে মানুষের জীবনের কোনো দিকই বাদ পড়ে থাকে না আর না সব কিছু দেখতে, জানতে, বুঝতে এবং তার সমাধান দিতে তিনি অক্ষম। সর্বাধিক কল্যাণ থেকে মানুষ দূরে থাকুক, তাও তিনি চান না, আর এই জন্যেই তো কেউ সংসার বিরাগী হয়ে আত্মনির্যাতন করুক, তা কিছুতেই তিনি চান না আর এই জন্যেই তো তিনি এই সন্যাস ব্রত গ্রহণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ এর অর্থ হচ্ছে জীবন সংগ্াামের কাছে পরাজয় স্বীকার করে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করা, নিজ শক্তিকে আবদ্ধ করে ফেলা আর যে জীবনের উন্নতি, কল্যাণ ও সংক্কার তিনি চান, সেই কল্যাণের পথে বাধা সৃষ্টি করা। আল্লাহ তায়ালা এজীবনকে ক্রমোন্নতির পথে চালিত করতে চেয়েছেন ও নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে জীবনকে পূর্ণত্ দান করতে চেয়েছেন, যাতে করে তারা আল্লাহর পথে চলে তার নেয়ামতসমূহ লাভে ধন্য হয়। আর বৈরাগ্য ও পবিত্র এবং উপকারী দ্রব্যটি বর্জন দ্বারা আল্লাহ প্রদত্ত জীবন বিধানের সাথে সংঘর্ষই বাধানো হয়। আল্লাহ প্রদত্ত এ জীবনে, পতন ও উত্থান অংগার্থগিভাবে জড়িত এবং আল্লাহ তায়ালা যেভাবে জীবন যাপন পদ্ধতি শিখিয়েছেন তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যশীল । আর এরপরও বিশেষ কোনো একটি কারণ আল কোরআনের বিধানকে সংকুচিত করে দিতে পারে না। আর, ইতিপূর্বে বর্ণিত হয়েছে যে, সাধারণ এই নিয়ম আল্লাহর সার্বভৌমত্ব ও তার আইনের সাথে ওৎপ্রতোভাবে জড়িত। এ এমন একটি বিষয়, যা খাদ্য পানীয় ও বিয়ে শাদীর বিধানকে কোনোভাবেই কাট-ছাট করে না। এ হচ্ছে জীবনের বিভিন্ন বিষয়ের মধ্যে এক সঠিক ব্যবস্থা, যা অস্বীকার করার কোনো উপায় নেই। আর আমরা আলোচ্য বিষয়ের মধ্যে এই বিশেষ অর্থটিকে বারবার উল্লেখ করছি এবং গুরুত্ব দিচ্ছি। কারণ জীবনকে ইসলামী ব্যবস্থা মতে পরিচালনার ধারা বহু দিন থেকে বন্ধ হয়ে রয়েছে এবং শাসন ক্ষমতা ইসলামী চরিত্রের লোকদের হাতে না থাকায় ইসলামী জীবন ব্যবস্থার আসল রূপ ও যথার্থতা বুঝতে আমাদের কষ্ট হচ্ছে। কোরআনে কারীম ও দ্বীন ইসলামের মধ্যে সত্য প্রকাশে এই বাক্যটির অবদানকে কোনোভাবে ছোট করে দেখা যায় না। হালাল হারাম বিধান এতোই স্পষ্ট যে, মানুষের অন্তরে পুঞ্জীভূত অনেক অন্ধকারকেই তা দূর করে দেয়, এমনকি ] জীব-জানোয়ার কিভাবে জবাই করতে হবে, কোন খাদ্য ও পানীয় গ্রহণ করতে হবে, কোন ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।