লক্ষ্যে তারা হলফও করেছিলো । তারপর যখন এসব হলফ নিষিদ্ধ ঘোষণা করে আয়াত নাধিল হলো, তখন ওরা বললো, আমরা আমাদের হলফ করার সমস্যার কি সমাধান করবো? যার কারণে এ আয়াত নাযিল হলো। “আল্লাহ তায়ালা তোমাদেরকে বে-খেয়ালীতে অথবা হেলায় ও খেলায় করা হলফের জন্যে | পাকড়াও করবেন না, বরং তিনি তোমাদেরকে ওই হলফের জন্যে পাকড়াও করবেন যা তোমরা বুঝে-সুঝে এবং ...... এমনি করেই তোমাদের: কাছে আল্লাহ তায়ালা তার আয়াতগুলো স্পষ্ট করে বর্ণনা করছেন যেন তোমরা শোকরগোযারি করতে পারো ।” উপরোক্ত নির্দেশের মধ্যে অবশ্য একথা রয়েছে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা হেলা ভরে কোনো কসম খাওয়ার কারণে পাকড়াও করবেন না। “সুতরাং দশ জন মেসকীনকে সেই ধরনের মধ্যম খানা খাওয়ানো, অথবা তাদেরকে পরিধেয় বন্ত্র দেয়া অথবা গোলাম (বা বন্দী) আযাদ করা; আর যে (আর্থিক অসচ্ছলতার কারণে) এগুলোর কোনোটিও পারবে না, সে তিনটি রোযা রাখবে- এটিই তোমাদের হলফ ভাংগার কাফফারা ।' দশজন মিসকীনকে মধ্যম ধরনের সেই খাবার খাওয়ানো যা হলফকারী নিজ পরিবারের লোকদেরকে খাওয়ায় । এখানে মধ্যম ধরনের খাবার খাওয়ানোর অর্থ দুটিই হতে পারে! উত্তম খাবার অথবা “মধ্যম ধরনের' খাবার । এখানে উচ্চারিত শব্দের মধ্যে দুটি অর্থেরই সুযোগ রয়েছে। এ দুটি অর্থ ব্যবহার করলে “মধ্যম ধরনের" কথার ব্যতিক্রম হয় না। এতে বরং ভালো খাবার অর্থটিই বেশী গ্রহণযোগ্য মনে হয় যেহেতু ইসলামে মধ্যম পথকেই উত্তম পথ মনে করা হয়। অথবা পরিধেয় বস্ত্র দিতে হবে বলায় উত্তম বন্ত্রই বেশী বুঝায় । অথবা গোলাম (বা বন্দী) মুক্ত করার কথায় আল কোরআন ওই বন্দী সম্পর্কে “মোমেন' হওয়ার শর্ত লাগানো নাই । আর এরপর বলা হয়েছে, এগুলোর কোনো একটি করতেও যদি হলফকারী সক্ষম না হয়, তাহলে তিন দিনের রোযা ওই হলফকারীর হলফ ভংগ করার কাফফারা হিসাবে কবুল করা হবে। এখন তিন দিন একাদিক্রমে রাখতে হবে, না যে কোনো সময়ান্তরে রাখা যাবে আল কোরআন তা পরিষ্কারভাবে বলে না দেয়ায় উভয় নিয়মেই এ হুকুম পালন করা যাবে বলে বুঝায় ৷ তবে, এ দুটি অর্থের মধ্যে কোন্টি বেশী গ্রহণযোগ্য এই “ফী যিলালিল কোরআন" সে বিষয়ে কোনো আলোচনা করতে চায় না। এটা ফেকাহ কেতাবের আলোচ্য বিষয় হতে পারে, যেহেতু কাফফারা আদায় করা প্রয়োজন, তা যেভাবেই হোক না কেন। এক্ষেত্রে শাখা-প্রশাখা প্রশ্ন তোলা অবান্তর বৈ কি! আল্লাহর হুকুম পালন করতে হবে, তা যে কোনোভাবে পালন করলেই হলো। এতে একটু ক্রটি বিচ্যুতি হলে হালাল হারামের পার্থক্যের মতো বড় কোনো পার্থক্য হবে না বা ওই বিধান অমান্যকারীর মতো বড় কোনো গুনাহের ভাগীও হতে হবে না। এরপর আসুন, আমরা আসল বক্তব্যের দিকে ফিরে যাই, যা এ প্রসংগে আয়াতগুলোর মূল প্রতিপাদ্য বিষয় । এখানে “বিশেষ যে কথাটি' বলতে চাওয়া হয়েছে তা হচ্ছে, আল্লাহ তায়ালা যা কিছু হালাল করেছেন তা সবই পবিত্র, আর য৷ কিছু হারাম করেছেন, তা অবশ্যই অপবিত্র, ঘৃণ্য ও ক্ষতিকর জিনিস। সুতরাং, আল্লাহ তায়ালা যেসব জিনিসকে ভাল মনে করেননি, কোনো মানুষের পক্ষে তা গ্রহণ করা দুটি কারণে ভালো হতে পারে না। এক, হালাল হারাম বিধান দেয়ার ক্ষমতা একমাত্র তার যিনি রেষেকদাতা_ এ ক্ষমতা তারই বৈশিষ্ট । এটা অমান্য করার অর্থই হচ্ছে ৫ স্ুত্লা আজ্ল মাক্সেদা ২২৬০ াক্সা এ মন্নশ্িত্ল ২. টৈ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।