(স.)-এর থেকে কিসে কম হলাম? অথচ তার তো পূর্বাপর সব গুনাহ-খাতা মাফ করে দেয়া হয়েছে! (এরপর) ওদের একজন বললো, আমি ঠিক করেছি, এখন থেকে আমি সারা রাত জেগে নামায পড়তে থাকবো । আর একজন বললো, আমি এখন থেকে সারা বছর রোযা রাখতে থাকবো, আর কখনও রোযা তাংগবো না, রোযা রাখা ছাড়বো না। অপর জন বললো, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমি বরাবর স্ত্রীদের থেকে দূরত্ব বজায় রাখবো কখনও আর তাদের সংস্পর্শে যাবো না এবং বিয়েও করবো না।' এরপর রসূলুল্লাহ তাদের কাছে এসে বললেন, “তোমরাইকি একথাগুলো বলছিলে! শোনো, তোমাদের মধ্যে আমিই সব থেকে আল্লাহভীরু এবং তোমাদের মধ্যে আল্লাহর ভয়ে আমিই সব থেকে বেশী বাছ বিচার করে চলি, এতদসত্তেও আমি যেমন (নেফল) রোযা রাখি, রোযা রাখা ছেড়েও দেই; কখনো রাত জেগে (নফল) নামায পড়ি, আবার কখনও ঘুমিয়েও থাকি এবং স্ত্রীলোকদের বিয়েও করি (এটিই আমার প্রদর্শিত সুন্নত)। 1 অতএব, আমার এই পদ্ধতি থেকে যে দূরে সরে যাবে, সে আমার লোক (বা উম্মত) নয়। তিরমিধীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রো.) থেকে বর্ণিত হয়েছে । তিনি বলেন, এক ব্যক্তি নবী (স.)-এর কাছে এসে বললো, “আমি গোশত খেলে নারী ভোগের জন্যে উন্মত্ত হয়ে পড়ি, আমার উত্তেজনা খুবই বেড়ে যায়, এজন্যে নিজের ওপর আমি গোশতকে হারাম করে নিয়েছি ।' তখন আল্লাহ তায়ালা নাধিল করলেন, “হে ঈমানদাররা, আল্লাহ তায়ালা যে সব.পাক পবিত্র জিনিস তোমাদের জন্যে হালাল করেছেন, তা তোমরা নিজেদের ওপর হারাম করে নিয়ো না'_ আয়াতের শেষ পর্যস্ত। এর পরের আয়াতটি হলফ ও ঈমান সম্পর্কিত । পরবর্তী আরও কিছু আয়াত এ প্রসংগে উদ্ধৃত হলো, আল্লাহ তায়ালা হেলায় ও খেলায় করা তোমাদের কসম সম্পর্কে তোমাদেরকে পাকড়াও করবেন না ... এমনি করে তিনি তার আয়াতগুলোকে সাফ সাফ করে বর্ণনা করছেন যেন তোমরা শোকরগোযারি করতে পারো । ও সুতরাং বাহ্যিকভাবে দেখা যাচ্ছে, উপরোক্ত ঘটনাও এই রকম আরও কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে এ আয়াতটি নাধিল হয়েছিলো । বর্তমান যে ঘটনার ওপর আয়াতটি এসেছে তা হচ্ছে, উপরোক্ত ব্যক্তিরা তাদের নিজেদের ওপর কিছু হালাল জিনিসকে হারাম করে নেয়ার হলফ (কসম) করেছিলো । অতপর রসূলুল্লাহ (স.) তাদের এই নিষিদ্ধকরণ-এর হলফটি নাকচ করে দিলেন এবং কোরআনে কারীমও ওই লোকদের হালাল হারাম সম্পর্কিত পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত বাতিল বলে ঘোষণা করলো । তাদেরকে জানানো হলো যে, এধরনের সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের নেই। বরং এটা হচ্ছে, অর্থাৎ মোমেনদের জন্যে হালাল হারামের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা নিরংকুশভাবে একমাত্র আল্লাহর । এখন এসব সিদ্ধান্ত কোনো কল্যাণের চিন্তা করেই হোক বা অকল্যাণের চিন্তা করে হোক । সুতরাং, প্রত্যেক কসমের ব্যাপারে একজন মোমেনকে চিন্তা করতে হবে যে, এটা পূরণ করার মতো কিনা, যদি ওই কসম আল্লাহর হুকুম বিরোধী অথবা | অকল্যাণকর হয়, তাহলে তা ভেংগে ফেলে কাফফারা আদায় করতে হবে, যা ওপরে বর্ণিত আয়াতে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ইবনে আব্বাস (রা.)-এর রওয়ায়েত পেশ করা হলো, ইবনে আব্বাস (রা.) বলেন, এ আয়াতটি ওই সব ব্যক্তি সম্পর্কে নাযিল হয়েছে, যারা কিছু কিছু খাদ্য, খাবার, পোশাক এবং নিজেদের জন্যে বিয়ে-শাদীকে হারাম করে নিয়েছিলো । এই হিশাম এল ১৫ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।