Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

আইন প্রণয়ন সামগ্রিকভাবে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তায়ালারই অধিকার । মানুষের সৃষ্টিকর্তা ও জীবন ধারণের যাবতীয় সামগ্রীর সরবরাহকারী মালিক হিসাবে মানুষের জীবনের সব কিছু নিয়ন্ত্রণ করা তারই অধিকার ও এখতিয়ারতুক্ত । তিনিই একমাত্র তার বান্দার জন্যে হালাল হারাম বিধানকারী এবং তিনিই যা ইচ্ছা হালাল করেন এবং যা ইচ্ছা হারাম করার অধিকারী । মানুষ নিজেও এই যুক্তিটি স্বীকার করে । অতএব, এটা সত্য, যিনি রাজ্যের মালিক, তিনিই একমাত্র সব কিছুকে নিয়ন্ত্রণ করার অধিকারী । আর এই সাধারণ যুক্তি যে মানতে চায় না, সে অবশ্যই সীমালংঘনকারী ৷ আর, স্বভাবতই ঈমানদাররা আল্লাহর ওপর এইভাবে সীমালংঘন করে না, যেহেতু তার ওপর ওরা বিশ্বাসী । আর এটাও সত্য কথা, একই অন্তরে ঈমান ও আল্লাহর ওপর মত খাটানোর প্রবণতা এক সাথে বাস করতে পারে না। এই বিষয়টিকে আলোচ্য আয়াত দুটি যুক্তি সহকারে বিস্তারিত ভাবে পেশ করছে, যা একমাত্র সীমা লংঘনকারী কোনো ব্যক্তি ছাড়া আর কেউ অমান্য করতে পারে না । তাই, বলা হয়েছে, “তিনি সীমা লংঘনকারীদেরকে পছন্দ করেন না।' বান্দার ওপর সর্বশক্তিমান আল্লাহর অধিকার সম্পর্কিত সাধারণ এ বিষয়টিকে একটি সাধারণ মূলনীতি হিসাবে এখানে পেশ করা হয়েছে। এটা আল্লাহর ওপর ঈমানের দাবীর সাথেও সম্পর্কযুক্ত, যা মোমেনদের গুণ হিসাবে এখানে বিবৃত হয়েছে। এই কথাটিই কোনো কোনো হাদীসে, এ আয়াত দুটিতে এবং পরবর্তী আয়াতে ব্যক্ত করা হয়েছে, বিশেষভাবে রসূলুল্লাহ (স.)-এর যামানায় মোমেনদের এক বিশেষ গুণ হিসাবে এই ঈমানের কথাটি পেশ করা হয়েছে। কিন্তু, শিক্ষা নিতে হবে সাধারণভাবে আল কোরআনের আয়াত থেকে, কোনো বিশেষ যুক্তি বা ংগ থেকে নয়, যদিও বিশেষ কোনো ঘটনা অর্থ ও উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। ইবনে জারীর রেওয়ায়াত করেন যে, একদিন রসূলুল্লাহ বসে লোকদেরকে কিছু উপদেশ দিচ্ছিলেন। তারপর তিনি উঠে এক দিকে চলে গেলেন । এতে সাহাবারা ভীত-সন্ত্স্ত হয়ে উঠলেন। তখন তারা কেউ কেউ বলতে শুরু করলেন, কিছু কিছু জিনিস নিজের থেকে আমল করার অধিকার কি. আমাদের নাই! নাসারারা তো কিছু জিনিস নিজেদের ওপর হারাম করে নিয়েছে। এসো না, আমরাও নিজেদের ওপর কিছু জিনিস হারাম করে নেই। এরপর, তাদের মধ্যে কেউ গোশত খাওয়া নিজের ওপর হারাম করে নিলো । কেউ রানের গোশত খাওয়া বন্ধ করলো, কেউ দিনে খাওয়া এবং আর কেউ স্ত্রীদেরকে নিজের ওপর হারাম করে নিল। এ ব্যাপারটি রসূল (স.)-এর কানে গেলে তিনি বলে উঠলেন, কি হলো এসব লোকের, যারা নারী সংস্পর্শ, খাদ্য ও ঘুমকে নিজেদের ওপর হারাম করে নিয়েছে? শোনো, আমি তো ঘুমাই, রাত্রি জেগে নামায পড়ির কখনও রোযা ভাংগি, আবার কখনও (নফল) রোযা রাখি এবং স্ত্রীলোকদের বিয়েও করি এই তো নবী হিসাবে আমার সুন্নত (প্রদর্শিত নিয়ম) । অতপর যে আমার এ নিয়ম ভংগ করবে সে আমার দলভুক্ত (উম্মত) নয়। এরপর পরবর্তী আয়াত নাযিল হলো, “হে ঈমানদাররা এনেছ, আল্লাহ তায়ালা যা তোমাদের জন্যে হালাল করেছেন, সেগুলোকে তোমরা নিজেদের জন্যে হারাম করে নিয়ো না, আর (এইভাবে) সীমা লংঘন করো না।” আনাস (রা.) থেকে বোখারী ও মুসলিম একটি হাদীস বর্ণনা করেছেন। ইবনে জারীরও এই হাদীসটির সত্যতার সাক্ষ্য দিয়েছেন। বলেছেন, “একদিন তিনজন ব্যক্তি, রসূলুল্লাহ (স.) কিভাবে এবাদত করেন তা জানার জন্যে, রসূলুল্লাহ (স.)-এর বাড়ীগুলোতে গিয়ে জিজ্ঞাসা করলেন। বাড়ীগুলো থেকে তার এবাদতের বর্ণনা দেয়া হলে ওই সাহাবাদের কাছে তা খুবই কম মনে হল। তারা বলে উঠলেন, তাহলে আমরা রসূলুল্লাহ ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।