স্বীকারের ফায়দা । তাই পুনরায় আল্লাহর এরশাদের কথা উল্লেখ করে প্রত্যেক ব্যক্তির কর্তব্যের কথা স্মরণ করাতে গিয়ে বলা হচ্ছে, “হে ঈমানদারগণ, তোমরা নিজেদের বিষয়ে সাবধান থাকো ও নিজেদের কর্তব্যের কথা স্মরণ করো। তোমরা যদি হেদায়াতের পথে চলো, সঠিক পথ গ্রহণ কর এবং আল্লাহর না-ফরমানীর কাজ ও আচরণগুলো পরিহার কর, তাহলে অন্যরা ভুল পথে চললেও তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমাদের সবকেই তো আল্লাহর কাছে ফিরে যেতে হবে । তখন তিনি তোমাদেরকে সেই সব বিষয়ে অবহিত করবেন, যা তোমরা পৃথিবীর বুকে করতে থেকেছো। গোটা মুসলিম জাতি তো একটি মাত্র দল, যেহেতু তাদের কাছে রয়েছে তাদের একই জীবন ব্যবস্থা, জীবনে চলার একটি মাত্র পথ, একটিই আইন ব্যবস্থা । আর শরীয়তের উৎস হচ্ছে সেই মহাশক্তি যিনি ছাড়া অন্য কারো ওপর নির্ভুল ব্যবস্থা পাওয়ার জন্যে নির্ভর করা যায় না। আর, | অন্য জাতির কাছে যখন এই শরয়ী বিধানের সত্যতা ও যৌক্তিকতা প্রকাশিত হয়ে যায়, তখন এ মুসলিম জাতি অন্যান্য কোনো ভুল পন্থা যেন গ্রহণ না করে বা তার ওপর চলতে রাযি না হয়। তাদের জানা দরকার যে, পরপর সব কিছু আল্লাহর কাছেই ফিরে যাবে। এই হচ্ছে সেই মূল খুঁটি যাকে কেন্দ্র করে এই অধ্যায়ের সকল বিষয় আবতির্ত হয়েছে। সংক্ষিপ্তভাবে ওপরে আলোচ্য বিষয়গুলোর প্রতি ইংগিত দেয়া হয়েছে। এখন আমরা বিস্তারিতভাবে বিষয়গুলো আলোচনা করতে চাই। ও বৈরাপ্যবাদ লক ভারসাম্তপুর্ণ জীবন ব্বিখালই কাম্য “হে ঈমানদাররা, আল্লাহ তায়ালা যা কিছু হালাল করেছেন, সেগুলোকে তোমরা হারাম করো বে-খেয়ালীর সাথে তোমরা যে সব কসম খাও, সেগুলোর ব্যাপারে আল্লাহ তায়ালা তোমাদেরকে পাকড়াও করবেন না, বরং বুঝে-শুনে এবং গুরুত্ব সহকারে যে সব কসম খাও, সেগুলোর ব্যাপারে তোমাদেরকে ধরবেন । অতপর ওইসব কসম ভংগ করলে তার কাফফারা! আর তোমাদের কসমগ্ুলোকে যেথাসাধ্য) পূরণ করবে । এমনি করে আল্লাহ তায়ালা তার আয়াতগুলোকে তোমাদের কাছে স্পষ্টভাবে বয়ান করছেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পার।' “হে ঈমানদার বলে ডাক দিয়ে আল্লাহ তায়ালা তার বিধান জানাচ্ছেন যে, তোমাদের এই কসম ভংগ সংক্রান্ত সমস্যার সমাধান তোমাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে করো না, কারণ তোমরা তো মানুষ- আন্মাহর বান্দা। আল্লাহর সার্বভৌমত্বের বৈশিষ্ট্যসমূহ তো সম্পূর্ণ ভিন্ন এক জিনিস, যা তার সাথে বিশেষ ভাবে সম্পর্কিত । অতএব, পবিত্র যে সব জিনিস তিনি তোমাদের জন্যে হালাল বলে জানিয়েছেন, সেগুলোকে হারাম করা তোমাদের পক্ষে শোভা পায় না। আর আল্লাহ তায়ালা তোমাদের জীবন ধারণ সামগ্রীর মধ্য থেকে যে সব জিনিসকে হালাল করেছেন, সেগুলোকে নিজেরা হারাম করে নিয়ো না । আবার সেগুলোকে নিজেদের বুদ্ধি বিবেচনা মতে ভোগ করবে- তাও করো না, আল্লাহ তায়ালাই এগুলোকে তোমাদের জন্যে হালাল ও পবিভ্র করে দিয়েছেন আর একমাত্র তিনিই কোনো জিনিসকে হালাল আর কোনো জিনিসকে হারাম বানানোর অধিকারী (অর্থাৎ তিনিই বলতে পারেন, এটা হারাম এবং এটা হালাল)। তাই তার হুকুম, “হে ঈমানদাররা, পবিত্র যে সব জিনিস আল্লাহ তায়ালা তোমাদের জন্যে হালাল করেছেন, সেগুলোকে হারাম করে নিয়ো না, আর সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ তায়ালা সীমালংঘনকারীদেরকে পছন্দ করেন না। আর খাও সে সব কিছু থেকে যা আল্লাহ তায়ালা তোমাদের জন্যে হালাল ও পবিত্র হিসাবে তোমাদেরকে দান করেছেন এবং ভয় করো আল্লাহকে- যার প্রতি তোমরা বিশ্বাসী । ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।