হবে যেহেতু এ বিষয়ে আল্লাহ তায়ালা তার রসূলের কাছে পরিষ্কার বিধান নাযিল করেছেন। আর এই ভাগাভাগি করতে গিয়ে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে এবং দ্বীন ইসলামের মধ্যে তার অবস্থানকে স্বীকার করা হবে না। এই কারণেই দেখুন প্রতিটি বাক্য শুরু করতে গিয়ে আল্লাহ তায়ালা মোমেনকে একই ভাবে সন্বোধন করে বলছেন, “হে ঈমানদাররা' | হে ঈমানদাররা, যে সব জিনিসকে আল্লাহ তায়ালা হালাল করেছেন, সেগুলোকে তোমরা হারাম করো না এবং সাবধান এসব বিষয়ে বাড়াবাড়ি করো না।" “হে ঈমানদাররা, নিশ্চয় জেনে রেখো, মাদক দ্রব্য, জুয়া, দেব-দেবীর বেদীতে উৎস্গী করা কোনো বস্তু বা জীব-জানোয়ার এবং তীর নিক্ষেপ দ্বারা ভাগ্য নির্ধারণ এসব কিছু অপবিত্র এবং শয়তানী কাজ । অতএব এসব থেকে দূরে থাকো ।' “হে ঈমানদাররা, তোমাদের হাত ও তীর দ্বারা যে সব পশু. পাখি তোমরা শিকার করো, জেনে নেন (এবং পরখ করে নেন) যারা না দেখে আল্লাহর অস্তিত্বে এবং অন্যান্য অদেখা জিনিসে বিশ্বাসী ৷ “হে ঈমানদাররা, এমন সব জিনিস সম্পর্কে প্রশ্ন করো, না যে বিষয়গুলো তোমাদের কাছে প্রকাশ করে দিলে তোমাদের কাছে খারাপ লাগবে ।” “হে ঈমানদাররা, নিজেদের যাবতীয় আচার আচরণের ব্যাপারে সাবধান থেকো । তোমরা নিজেরা যদি সঠিক পথে থাক, তাহলে কে ভুল পথে চললো বা না চললো তাতে তোমাদের কিছু আসে যায় না। “হে ঈমানদাররা, তোমাদের কেউ যদি মৃত্যুমুখে পতিত হয় আর যদি কিছু ওসীয়ত করতে চায়, তাহলে তোমাদের মধ্য থেকে ভারসাম্যপূর্ণ (যাদের মধ্যে ঈমান-ইনসাফ আছে এ রকম) দুইজন ব্যক্তিকে যেন সাক্ষী রাখা হয়। আর তোমাদের নিজেদের লোক যদি একান্তই কাউকে পাওয়া না যায় তাহলে অন্য (ধর্মের) কাউকেও সাক্ষী রাখা যায়।' আর বিভিন্ন প্রসংগে এইভাবে ডাকের মাধ্যমে আল্লাহ তায়ালা যে শরয়ী বিধানগুলো দিয়েছেন, সেসব কিছুর মধ্য দিয়ে আল্লাহরই সার্বভৌমত্ব এবং তার প্রতি ঈমানের কথাগুলো প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে এই দ্বীন ইসলামের যৌক্তিকতার কথা । ঈমানের নামে নামানিত করে যখন কাউকে ডাকা হয়, তখন সে যে আল্লাহর সার্বভৌমতে বিশ্বাসী তা অবশ্যই স্বীকার করে নেওয়া হয় এবং সাথে সাথে আন্মাহ তায়ালাই যে একমাত্র শাসনকর্তা এ কথারও স্বীকৃতি এসে যায়। আসলে ঈমানের নামে ডেকে একজন মোমেনকে যেমন ঈমানের পথে দৃঢ়তা অবলম্বনে উদ্দ্ধ করা হয়, তেমনি ঈমানের মূলনীতিগুলোকে গ্রহণ করার ব্যাপারেও তাকে উৎসাহিত করা হয়- এ প্রসংগে এ কথাটিই বলতে চাওয়া হয়েছে। এর সাথে সাথে আল্লাহ তায়ালা ও তার রসূলের আনুগত্য সম্পর্কেও একথাগুলোর মাধ্যমে প্রয়োজনীয় কথাগুলো বলতে চাওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে যেন শরীয়তের কোনো বিধান থেকে মুখ ফিরিয়ে না নেওয়া হয় বা অমান্য না করা হয় এবং আল্লাহর কঠিন শাস্তি ও তার অনুগতদের জন্যে মাগফেরাত ও রহমতের লোভ প্রদর্শন করা হয়েছে। এরপর দেখানো হয়েছে ঈমানদাররা ও তাদের পথ থেকে সরে যাওয়া লোকদের মধ্যে বিরাজমান মৌলিক পার্থক্য । আরও দেখানো হয়েছে, আল্লাহর বিধানের মধ্যে ছোট বড় যে কোনো বিষয় পরিত্যাগ করার করুণ পরিণতি এবং আল্লাহর হক ও তীর ক্ষমতা ও সার্বভৌমত্ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।