হযরত মৃসাঁসংক্রান্ত আয়াতগুলো ২য় হিজরীতে সংঘটিত বদরের যুদ্ধের আগে মুসলমানদের কাছে পরিচিত ছিলো । এক বর্ণনা মতে হযরত সা'দ বিন মায়ায এবং অপর বর্ণনা মতে হযরত মিকদাদ বিন আমর রসূল (স.)-কে বলেছিলেন, “হে আল্লাহর রসূল । আমরা কোনো অবস্থাতেই আপনাকে সেই কথা বলবো! না, যা মূসা (আ.)-এর সংগীরা মূসা (আ.)-কে বলেছিলো, হে মুসা, আপনি ও আপনার প্রতিপালক গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে রইলাম । আমরা বরং বলবো, আপনি ও আপনার প্রতিপালক যুদ্ধ করতে এগিয়ে যান, আমরা আপনাদের উভয়ের সাথে আছি।' সূরার বস্তুনিষ্ঠ অধ্যয়ন থেকে এও জানা যায় যে, এই সূরার ইহুদীদের সম্পর্কে মন্তব্য সম্বলিত আয়াত ক'টি যখন নাঘিল হয়, তখন মদীনায়, এমনকি মুসলমানদের ওপরও ইহুদীদের যথেষ্ট প্রভাব-প্রতিপত্তি ছিলো । প্রভাব প্রতিপত্তি ছিলো বলেই তাদের মুখোশ খুলে দেয়া ও ষড়যন্ত্র বানচাল করার জন্যে এই বিবরণ নাধিল হওয়া আবশ্যক হয়ে দেখা দেয়। কিন্তু খন্দক যুদ্ধের পর বনু কুরায়যা অবরোধের ঘটনার ফলশ্রুতিতে সেই প্রভাব প্রতিপত্তি খর্ব হয়। তিনটি শক্তিশালী ইহুদী গোত্র বনু নযীর, বনু কুরায়যা ও বনু কায়নুকার অস্তিত্ব থেকে মদীনা যুক্ত ও পবিত্র হয়ে যায়। সুতরাং হোদায়বিয়ার পর এমন কিছু ঘটেনি, যাতে তাদের প্রতি এতো গুরুত্ব দেয়ার প্রয়োজন হতে পারে । তা ছাড়া তাদের মুসলিম বিরোধী চক্রান্ত ও কোরায়শদের সাথে যোগসাজশ ফাস হয়ে যাওয়ার পর তাদের সাথে মুসলমানদের সমঝোতা ও আপোসের আর কোনো অবকাশ ছিলো না। কাজেই রসূল (স.)-কে সম্বোধন করে আল্লাহর এই উক্তিটি, "মুষ্টিমেয় কিছু লোক ব্যতীত, তাদের দিক থেকে তুমি অনবরতই একটা না একটা চক্রান্তের খবর পেতে থাকবে। কাজেই তাদেরকে তুমি ক্ষমা করে দাও" অবশ্যই হোদায়বিয়ার পূর্ববর্তী কোনো সময়ে নাধিল হয়ে থাকবে । অনুরূপভাবে যে আয়াতে ইহুদীদের আনীত বিবাদের মীমাংসা করে দেয়া অথবা তা এড়িয়ে যাওয়ার মধ্য থেকে যে কোনো একটি পন্থা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে, সে আয়াতও ওই সময়ের পূর্বে নাধিল হওয়ার কথা । এ সব যুক্তির পরিপ্রেক্ষিতে আমার কাছে এই মতই অধিকতর গ্রহণযোগ্য প্রতীয়মান হয় যে, সূরা মায়েদার প্রথম দিককার অংশটি এবং তার পরবর্তী কিছু কিছু অংশ সূরা আল ফাতহের পর নাযিল হয়েছে, আর কিছু কিছু অংশ নাধিল হয়েছে তারও আগে। পক্ষান্তরে “আজ তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম' এই ঘোষণা সম্বলিত তৃতীয় আয়াতটি যে এর অনেক পরে দশম হিজরীতে নাধিল হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। এমনকি এ আয়াতটি সর্বাধিক গ্রহণযোগ্য মতানুসারে কোরআনের সর্বশেষ আয়াত । মোদ্দা কথা এই যে, সমগ্র সূরা মায়েদা এক সাথে নাধিল হয়নি এবং যে বর্ণনায় এ কথা বলা হয়েছে তা গ্রহণযোগ্য নয়। ইতিপূর্বে সূরা আল বাকারা, সূরা আলে ইমরান ও সূরা আন নেসার ভূমিকায় আমি যেমন বলেছি, তেমনি এখানেও বলছি যে, কোরআন মুসলমানদের পক্ষে তাদের ও তাদের আদর্শের শতক্রদের, বিশেষত ইহুদী ও মোশরেকদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়েছে, সেই সাথে মোমেনদের মনমগযে ইসলামের সঠিক ধারণা ও চেতনা বদ্ধমূল করেছে এবং আইন প্রণয়ন ও নির্দেশাবলী জারী করার মাধ্যমে ইসলামী সমাজকে সুসংগঠিত ও সুসংহত করেছে। এ সূরায় ইসলামের সর্বাধিক গুরৎতৃপূর্ণ স্তনতপ্ুলো সংহত করার ব্যাপারে যে কাজ করা হয়েছে তা এই যে, তাওহীদ বিশ্বাসকে সর্ব প্রকারের কলুষ ও আবিলতা থেকে মুক্ত করা হয়েছে, ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।