Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

অতপর এই নাসারারাই প্রাচীন ইহুদীদের মতো একই ভূমিকা পালন করতে গিয়ে মুসলমান ও পৌত্তলিক মোশরেকদের মধ্যে বিরোধ বাধিয়ে দেয় আর অদ্যাবধি যেখানেই তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে পেয়েছে, তাদেরকে সাহায্য করে চলেছে। এ সাহায্য কখনো সরাসরি করছে আর কখনো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মাধ্যমে । এমনকি পাকিস্তান ও হিন্দুস্তানের মধ্যে কাশ্মীর প্রশ্থে যে যুদ্ধগুলো সংঘটিত হয়েছে এবং দীর্ঘকাল যে বিরোধ চলে আসছে, তাতে এই নাসারাদের ক্টনীতিই যে মুখ্য ভূমিকা রাখছে, তা মনে করা খুব দূরের বিষয় নয়।' আর এ শক্রতা তখন থেকে শুরু হয়েছে যখন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হতে শুরু করেছে, দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে, পৃথিবীর সর্বত্র ইসলামের পুনরজজ্জীবন হওয়াতে মানুষের অবস্থার পরিবর্তন এসেছে, বাতিল ব্যবস্থার মধ্যে একদল লোকের অহংকার ও আত্মকেন্দ্রিকতার জালে আবদ্ধ জীবন যখন মুক্তিলাভ করে ইসলামের সম্মোহনী পোশাক পরতে পেরে ধন্য হয়েছে এবং মানুষের ঘৃণিত জীবন সুন্দর জীবনে পরিণত হয়েছে, তখনই আহলে কেতাবদের উক্ত দুটি দল পর্যায়ক্রমে পুনরায় মানুষের জীবনকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্যে সর্বপ্রকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ্‌ ১৪ শত বছরের ইতিহাসে দেখা যায়, ইসলামের ওপর ইহুদী ও ক্রুসেডওয়ালাদের আক্রমণ এইভাবে দ্রুতগতিতে একটির পর একটি এসেছে। এই দুই সম্প্রদায়ের লোকদের শক্রতার মধ্যে কোনো পার্থক্য দেখা যায় নাই। এই দুই যুদ্ধবাজ পক্ষের মধ্য থেকে চক্রান্ত, ঘৃণা ছড়ানো ও পর্যায়ক্রমে কিছু দিন পরপর নিয়মিত আক্রমণ হতেই থেকেছে । এ সকল বিষয়েই লোকদের আজও যেমন সতর্ক থাকতে হবে, আগামী দিনও একইভাবে সতর্ক থাকতে হবে । সুতরাং তারা যেন কারো ধোকাবাজিপূর্ণ নরম কথায় গলে গিয়ে ওদের পিঞ্জরে আবদ্ধ না হয়ে যায় এবং তাদের সাথে আপোষ করে না বসে । আল কোরআন নাধিল হওয়ার সময়ও এঁ বাতিল পন্থীরা আপোষের ডাক দিয়েছে; কিন্তু ইতিহাস সাক্ষী, মুসলমানরা তখন অন্যায় ও অসত্য পথের পথিকদের সাথে কখনও কোনো বিষয়ে আপোস করেনি; আজও কোনো আপোস করবে না। আল কোরআন হককে বাতিলের সাথে কোনো দিন আপোস করতে বলেনি এবং এ সূরাতেও যে কোনো প্রকার আপোস করতে নিষেধ করা হয়েছে । একবার এই সব হক বিরোধিদের সাথে কোনো আপোসে আসলে তারা মুসলমানদেরকে এমন ফাদে আবদ্ধ করে ফেলবে যার থেকে মুক্তি লাভ করা দুরূহ হয়ে যাবে এবং বিনষ্ট হয়ে যাবে মুসলমানদের মূল আকীদা বিশ্বাস। মুসলমানদের মধ্যে সর্বদা বিরাজমান এই একতা ও সতর্কতা ভাবকেই ওই যুদ্ধবাজ শিবিরগুলো সব থেকে বেশী ভয় করে। কারণ সত্যাশ্রয়ী এই হুঁশিয়ার জনগোষ্ঠী ইসলামের ধারক ও বাহক হওয়ার কারণে তারা সবাই আল্লাহর রহমত প্রত্যাশী এবং এই কারণে তারা একতাবদ্ধ হতে ও থাকতে পারে । সংখ্যায় তারা যাই হোক না কেন, এই একতাই তাদের মধ্যে শক্তি জোগায় । সুতরাং যারা এই একতার শক্তিকে বৃদ্ধি করে, তারাই তাদের আকীদাকে মযবৃতভাবে ধারণ করতে সক্ষম হয়। কিন্তু কেউ কেউ এই ধোকাবাজদের জালে আবদ্ধ হয়ে যায়, এর ফলে যে ক্ষতির সম্মুখীন তাদেরকে হতে হয়, তা অন্য কোনো ক্ষতি থেকে কোনো অংশে কম নয়, এই ধোকাগ্রস্ত ব্যক্তিরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অবশ্যই এই কোরআন এর অনুসারীদেরকে সব থেকে মজবুত পথেই পরিচালিত করে, যার কোনো অংশ অপর কোনো অংশকে নাকচ করে না, সুতরাং অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের আল কোরআন অধ্যয়ন করা প্রয়োজন । পরবর্তী অধ্যায়ে ৮৭ থেকে ১০৮ পর্যস্ত আয়াতগুলোর তাফসীর বর্ণিত হয়েছে। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।