Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“বলে দাও (হে রসূল) তাওরাত ও ইনঞ্জীল এবং অন্য যা কিছু তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, তা যদি বাস্তবে তোমরা প্রতিষ্ঠা না করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে আসা) কোনো জিনিসের ওপরেই তোমরা নেই; আর (হে রসূল) যা কিছু তোমার রবের কাছ থেকে তোমার কাছে নাযিল হয়েছে, তা তাদের অহংকার (বো সীমালংঘনকর কাজ) এবং কুফরীই আরো বেশী বাড়িয়ে দেবে । সুতরাং, কাফের জাতির বিষয়ে তুমি হতাশ হয়ো না।' এমনি করে সূরায়ে বাকারাতেও এসেছে, “ইহুদী ও নাসারারা কিছুতেই তোমার ওপর খুশী হবে না যতোক্ষণ না তুমি তাদের ধর্মের অনুসরণ করো । বলো, আল্লাহর পক্ষ থেকে আসা পথই হচ্ছে (আসলে) সঠিক পথ আর তোমার কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পর ওদের খোশ-খেয়ালের অনুসরণ যদি করো, তাহলে আল্লাহর কাছ থেকে প্রেরিত কোনো বন্ধু এবং সাহায্যকারী পাবে না।' এমনি করে, মুসলমানদেরকে যে বিষয়ে আল্লাহ তায়ালা সতর্ক করেছেন, সে বিষয়ে এঁতিহাসিক ঘটনাবলীও সাক্ষ্য দিয়েছে এবং বাস্তব ঘটনাবলী দ্বারা জানিয়েছে যে (মুসলয়ানের দুশমনীতে) ইহুদী ও নাসারারা একই প্রকারের কঠোর । আবার যেমন এঁতিহাসিক ও বাস্তব ঘটনার নিরিখে দেখা যায় যে, মদীনার ইহুদীদের কাছে সেই প্রথম যুগ থেকে নিয়ে ইসলাম পেশ করার পর থেকে তারা ইসলামের বিরুদ্ধে যে হীন চক্রান্ত করে আসছে, যা এক মুহুর্তের জন্যেও অদ্যাবধি থামেনি এবং পৃথিবীর সর্বত্র অত্যন্ত নিষ্ঠুরভাবে মুসলমানদেরকে তারা আক্রমণ করে আসছে, সেই একইভাবে নাসারারা বিভিন্ন সময়ে ক্রুসেডের যুদ্ধ চালিয়ে ইসলামের বাতিকে চিরদিনের জন্যে নিভিয়ে দিতে উদ্যত হয়েছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমান ও খৃষ্টানদের মধ্যে সংঘটিত যুদ্ধের পর থেকে এই শক্রতা অবিরাম গতিতে চলে আসছে । এর মধ্যে ব্যতিক্রম সেই সব সত্যাশ্রয়ী নাসারা, যাদের সম্পর্কে ইতিমধ্যে আলোচনা করা হয়েছে । এদের অন্তর ইসলামের দিকে ঝুঁকে পড়েছিলো, বিগলিত হয়েছিলো এদের হৃদয় ইসলামের সমুজ্জল আভায় এবং তারা সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলো । এর কারণ ছিলো এই যে, নাসারাদের কোনো কোনো দলের বে-ইনসাফী ও যুলুমে ক্লান্ত হয়ে যখন তারা ইসলামের সুবিচার দেখতে পেয়েছিলো, তখন স্বতন্ৃতিভাবে ইসলামের এই সুশীতল ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করেছিলো । সাধারণভাবে নাসারাদের দুশমনীর যে তীব্র স্রোত রোমকদের সাথে ইয়ারমুকের জনাকীর্ণ ময়দানে যুদ্ধকালে শুরু হয়েছিলো, তার বহি শিখা কখনই নিভে যায়নি এবং পরিশেষে তা রূপান্তরিত হয়েছে ব্রুসেড যুদ্ধে! দীর্ঘ দুটি শতাব্দী ধরে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড পরিচালনা করে ঘৃণা ছড়ানো হয়েছে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন অঞ্চলে । একইভাবে আন্দালুসিয়াতে ইসলাম ও মুসলমানদেরকে চিরদিনের মতো নিশ্চিহ্ন করার জন্যে ক্রুসেড যুদ্ধ চালানো হয়েছে। তারপর আক্রমণ চালানো হয়েছে সাম্রাজ্যবাদী ও মানবতার প্রবক্তাদের পক্ষ থেকে প্রথমে আফ্রিকার ইসলামী দেশগুলোতে, তারপর সারা পৃথিবীতে । এইভাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধাতিযানে বিশ্বজনীন চরমপন্থী যায়েনিষ্টরা ক্ুসেডওয়ালারা পরস্পর দোসর হিসাবে কাজ করেছে। মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোতে তারা সমান ভূমিকা পালন করেছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মহাজ্ঞানী ও সর্ব বিষয়ে ওয়াকেফহাল আল্লাহর ভাষ্যে জানা যায় যে, তারা পরস্পর সহযোগী ও বন্ধু হিসাবে কাজ করেছে । অবশেষে তুরস্কের শেষ খেলাফত ভিত্তিক রাষ্ট্র তারা ভেংগে দিতে সক্ষম হয়। এরপর তারা মুসলমানদেরকে পরস্পরের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার কূটনৈতিক চাল চালিয়ে তাদেরকে বিভিন্ন দল ও উপদলে বিভক্ত করে । তারপর তাদেরকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে নিয়ে ইসলাম বা ধর্মীয় কর্মকান্ডকে নামাযের মধ্যে সীমাবদ্ধ করে দেয়। ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।