Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

তোমরা. দায়ী । আমাদের জন্যে এতে কোনো কল্যাণ যদি না থাকে, তো তাই হোক । অতপর বলা হয়েছে, নাসারাদের এ দলটি নাজরান থেকে আগত ছিলো, আবার এও কথিত আছে, ওদের সম্পর্কে এ আয়াতগুলো নাধিল হয়েছে, “অর্থাৎ এরা হচ্ছে সেই সব ব্যক্তি যাদের কাছে ইতিপূর্বে যে কেতাব নাধিল হয়েছিলো সে কেতাবের প্রতি এরা বিশ্বাসী' এ আয়াতটি, “লা নাবতাগিল জাহিলীন' পর্যন্ত বিস্তৃত ূ্‌ আরও বলা হয়েছে, জাফর ও তার সংগীরা যখন নবী সে.)-এর কাছে আসলেন, তখন তার ংগীরা সর্বমোট সংখ্যায় ছিলো ৭০ জন। আর তারা পশমী বন্ত্র পরিহিত ছিলেন । এদের মধ্যে ৬২ জন ছিলেন আবিসিনিয়ার এবং ৮ জন ছিলেন সিরিয়ার অধিবাসী । এরা হচ্ছেন পাদ্রী বাহীরা, ইদ্রীস, আশরাফ, আবরাহা, তামামা, কাসাম, দুরাইদ এবং আয়মন। অতপর তাদেরকে রসূলুল্লাহ. সূরায়ে ফল্যা-সীন শেষ পর্যন্ত পড়ে শোনালেন। তারা আল কোরআনের মহাবাণী যখন শুনছিলেন, তখন তীরা অনবরত কেঁদে চলেছিলেন। তারপর তীরা ঈমান আনলেন ও বলে উঠলেন, আহ ঈসা (আ.)-এর কাছে যা কিছু নাধিল হয়েছিলো তার সাথে এ পাক কালামের কথাগুলোর কী চমৎকার মিল! আর তখনই তাদের সম্পর্কে নাযিল হল ইন্না নাসারা- অর্থাৎ এরা ছিলেন নাজ্জাশীর প্রতিনিধি দল- আর ছিলেন নির্জন গৃহে ধ্যান মগ্ন দরবেশ দলের সদস্য । আর সাঈদ ইবন জোবায়র বলেন, তাদের সম্পর্কে আরও নাযিল হয়েছে, আল্লধীনা আতাইনাহুমুল কিতাবা মিন কাবলিহী হুম বিহী ইউমিনূন।' আয়াতের শেষ পর্যন্ত । আর মুকাতিল কালবী বলেন, এরা ছিলেন নাজরানবাসী বনি হারস ইবন কাব-এর ৪০ জন ব্যক্তি, ৩২ জন আবিসিনিয়ার এবং সিরিয়ার ৬৪ জন। আবার কাতাদা বলেন, এ আয়াতগুলো নাযিল হয়েছে যাদের সম্পর্কে তারা হচ্ছেন, আহলে কেতাবদের সেই সব লোক, যারা ঈসা (আ.)-এর আনীত হক দ্বীনের ওপর, প্রতিষ্ঠিত ছিলেন। তারপর যখন মোহাম্মাদুর রসূলুল্লাহ (স.) প্রেরিত হলেন, তখন তারা (জানতে পেরে) সংগে সংগে ঈমান আনলেন, যার কারণে এখানে আল্লাহ তায়ালা তাঁদের প্রশংসা করেছেন। আর এই ঘটনাটিই আমরা আলোচ্য আয়াত থেকে বুঝেছি এবং বর্ণনা প্রসংগে নিজেও এই ঘটনার প্রতি ইংগিত করেছি । আর যতো রেওয়ায়াত এখানে করা হয়েছে, সে সবগুলোও এ কথার সমর্থন দেয় এবং সূরার অবশিষ্ট অংশে আহলে কেতাবদের সম্পর্কে যা কিছু বলা হয়েছে, সে সবের সাথে এগুলো পুরোপুরি সামঞ্জস্যশীল। এ আহলে কেতাবরা হচ্ছে ইহুদী ও নাসারা ৷ তাদের দ্বীন ও তাদের অনুসারীরা এই আলোচনার অন্তর্ভুক্ত; যাদের এঁতিহাসিক ঘটনাবলী সম্পর্কে ১৪ শত বছর ধরে মুসলিম উম্মাহ জেনে এসেছে । স্ুসম্পমানদেন্স বিক্র্ছে উন্দী শ্ক্টানদেক্স ০বীশ্থ ঢেকে আলোচ্য সূরাটিতে ইহুদী ও নাসারা জাতির ইতিহাস সর্বাধিক গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে এবং এ সূরাটি তাদের রীতি নীতি, আচার অনুষ্ঠান লক্ষ্য ও কার্যকলাপের বিবরণ পেশ করেছে। আর অবশ্যই এ কথা সত্য যে আল্লাহর কালামের কোনো অংশ অপর কোনো অং্‌ সাথে সংঘর্ষশীল নয় । এ বিষয়ে আল কোরআনের ভাষ্য দেখুন, “আর এ কেতাব যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তারা এর মধ্যে বহু মতভেদ দেখতে পেতো ।' আর অবশ্যই এ সূরাটির মধ্যে বু আয়াত ও ভাষণ দ্বারা আলোচ্য বক্তব্যের প্রতি সমর্থন পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি আমরা এখানে উদ্ধৃত করছি, “হে ঈমানদাররা, ইহুদী ও নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না।" তারা নিজেরা একে অপরের বন্ধু, আর তোমাদের মধ্য থেকে তাদের-কউকে যে কেউ বন্ধুরূপে গ্রহণ করবে, সে তাদেরই লোক বলে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তায়ালা যালেম জাতিকে সঠিক পথ দেখান না ।” ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।