কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। এই ব্যাখ্যাটি ইবনে ইসহাক রচিত বিখ্যাত সীরাতের কেতাব (সীরাতে ইবনে হিশাম)-এ উল্লেখিত কথার সাথে পরিপূর্ণভাবে সামঞ্জস্যশীল। মোশরেকদের (অত্যাচারের) ভয়ে মুষ্টিমেয় কিছু সংখ্যক মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেছিলেন এর কিছু দিন পর রসূলুল্লাহ (স.) মদীনায় হিজরত করেন এবং ওই মোশরেকরা তীকে ধরতে সক্ষম হয় না। তারপরই কিছু সময়ের ব্যবধানে মোশরেক ও রসূলুল্লাহ (স.)-এর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়, যা বদররের যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে কোরায়শদের বড় বড় নেতা নিহত হলে কোরায়শের কাফেররা বললো, ওরা আবিসিনিয়ার নাজ্জাশীর কাছে আশ্রয় নিয়েছে, সুতরাং নাজ্জাশীর কাছে কিছু হাদিয়া (নজরানা) পাঠিয়ে ওদেরকে ফিরিয়ে আনা হোক । আর এ কাজের জন্যে বুদ্ধিমান দেখে দুইজন প্রতিনিধি পাঠিয়ে দেয়া হোক, যাতে করে ওই পলাতক মুসলমানদেরকে ফিরিয়ে এনে তোমরা বদরের নিহতদের প্রতিশোধ গ্রহণ করতে পার। অতপর এই পরামর্শের ভিত্তিতে কোরায়শরা আমর ইবনুল আস ও আব্দুল্লাহ ইবন আবী রাবীয়াকে বেশ কিছু উপটৌকনসহ নাজ্জাশীর কাছে পাঠালো । একথাটি শুনে রসূলুল্লাহ (স.) আমর ইবনে উমাইয়া আদ দামরীকে নাজ্জাশীর কাছে একখানা চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন.। তিনি নাজ্জাশীর কাছে এসে চিঠিখানি পড়ে শোনালে । নাজ্জাশী মুসলমানদের মধ্য থেকে জা'ফর ইবনে আবু তালিব ও অন্যান্য কিছু মোহাজের মুসলমানকে ডেকে পাঠালেন। তিনি আরো কিছু খৃষ্টান ধর্মযাজক ও ইনজীলের আলেমদেরও ডেকে সবাইকে একত্রিত করলেন। তারপর জাফরকে কোরআন পড়ে শোনাতে বললে তিনি সূরায়ে মারিয়াম পড়লেন। এতদশ্রবণে ভক্তিতে গদগদ হয়ে নাজ্জাশী উঠে দীড়িয়ে পড়লেন, তখন তার দুই গন্ড বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছিলো। এই হচ্ছে সেই সকল ব্যক্তি যাদের সম্পর্কে আল্লাহ তায়ালা নাযিল করলেন, “অ-লাতাজিদান্না আক্বারাবাহুম মাওলাদ্দাতান লিল্লাধীনা আমানুল্লাধীনা কালু, ইন্না নাসারা'.... পর্যন্ত তিনি অর্থাৎ আবদুল্লাহ ইবন জাফর পড়লেন সুনানে আবু দাউদ-এ হাদীসটি বর্ণিত হয়েছে। পূর্ণাংগ হাদীসটি বেশ দীর্ঘ, তার সামান্য একটি অংশমাত্র এখানে উদ্ধৃত করা হলো। বায়হাকী ইবনে ইসহাকের বর্ণিত কথাটি এই ভাবে পেশ করেছেন, নবী (স.)-এর নবুওতের খবর প্রকাশিত হলে তার কাছে আবিসিনিয়া থেকে নাসারাদের বিশ জন প্রতিনিধি আগমন করে। এ সময়ে নবী (স.) মক্কায় মাসজিদে (কাবা শরীফে) উপবিষ্ট ছিলেন। সেখানেই তারা নবী (স.)-এর সাথে কথা বলে এবং কিছু প্রশ্ব করে। এ সময়ে কোরায়শদেরও কিছু লোক আশেপাশে দাড়িয়ে এই কথোপকথন শুনছিলো। কথা শেষে. ওই প্রতিনিধিদল বিদায় নেয়ার সময় রসূলুল্লাহ (স.) তাদেরকে ইসলামের দাওয়াত দেন এবং কোরআনে পাক থেকে কিছু তেলাওয়াত করে শোনান । এই সমধুর বাণী শুনে তাদের চোখগুলো থেকে অশ্রুধারা জারি হয়ে যায়। এরপর তারা এ দাওয়াত কবুল করে, ঈমান আনে এবং নবী (স.)-এর স ত্যতার সাক্ষ্য দেয় এবং তারা পরিষ্কার বুঝতে পারে যে, এতো সেই একই দাওয়াত যা তাদের কেতাব ইনজিলের মধ্যে তারা পেয়েছে। তারপর এই প্রতিনিধি দল যখন প্রত্যাবর্তনের জন্যে রওয়ানা হলো, তখন আবু জাহল কোরায়শদের একটি দলসহ তাদের কাছে এগিয়ে এসে বললো, ধিক তোমাদের, হে কাফেলার লোকেরা । তোমাদের লোকেরা তোমাদেরকে সুদূর আবিসিনিয়া থেকে একটি খবর জানার জন্যে পাঠিয়েছিলো আর তোমরা কিনা এসে নিজেদের 'ছ্বীন' পরিত্যাগ করে এই নবাগত লোকটির কথামতো এমন একটি দ্বীন গ্রহণ করলে যা তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিলো । সেঁযা বললো, তোমরা তাই মেনে নিলে? ছি., তোমাদের মতো আহম্মক তো আর দেখিনি, অথবা এই ধরনের আরও কিছু কথা বললো ৷ তখন তারা বললো, সালাম তোমাদেরকে, আমরা তোমাদেরকে জাহেল বলছি না, তবে আমাদের কাজের জন্যে আমরা দায়ী হবো, আর তোমাদের কাজের জন্যে হত আলালদ কে ল্দ্দানল্লল্হ ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।