“আর যারা (ওদের মধ্যে যারা) অস্বীকার করেছে এবং সত্যকে মিথ্যা আখ্যা দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছে, তারাই হচ্ছে দোযখবাসী ৷” এখানে যে কথাটি বিশেষভাবে বলতে চাওয়া হয়েছে, তা হচ্ছে, ওদের মধ্যে যে সব ব্যক্তি বললো, “আমরা নাসারা', তারপর ইসলাম গ্রহণ করে মুসলমানদের সারিতে জায়গা করে নিলো এবং সর্বপ্রকার জ্বালা যন্ত্রণা ও নির্যাতনকে উপক্ষো করে ঈমানের পরকাষ্ঠা দেখালো, সেই সব লোকদের কথা অন্যান্য খৃষ্টান ও ইহুদী থেকে স্বতন্ত্র, যারা শুনলো, কিন্তু তাদের মধ্যে কোনো ভাবান্তর ঘটলো না, বরং তারা এই মহা সত্যকে প্রত্যাখ্যান ও প্রতিহত করার জন্যে সর্বপ্রকার তৎপরতা চালালো । আহলে কেতাব হওয়া সত্তেও তারা মোশরেকদের মতো একই ভূমিকা গ্রহণ করলো, রসূলের কাছে আল্লাহর প্রেরিত সত্যকে অস্বীকার করলো, মিথ্যা সাব্যস্ত করার জন্যেও সর্বপ্রকার প্রচেষ্টা চালালো এবং দ্বীন ইসলামকে প্রতিহত করার ব্যাপারে তাদের মতো হয়ে গেলো যাদের সম্পর্কে সূরায়ে বায়্যিনাহতে ঘোষণা দেয়া হয়েছে, “সত্যের প্রকৃষ্ট নিদর্শন সমাগত হওয়ার পরই আহলে কেতাব ও মোশরেকরা এ সত্য থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছে ।' পরবর্তী অন্য আর একটি.আয়াতে বলা হয়েছে, “আহলে কেতাব ও মোশরেকদের মধ্য থেকে যারা (সত্যকে) অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করবে, চিরদিন থাকবে তারা সেখানে, এরাই হচ্ছে নিকৃষ্ট ্ “এদের মধ্যে একটি দল এমন আছে, যারা বলে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তিন জনের একজন- অবশ্যই এদল কুফরী করেছে। তারাও কুফরী করেছে যারা বলে, “মসীহ ইবনে মরিয়মই হচ্ছে আল্লাহ" এবং ঈসা ইবনে মরিয়ম এর যবানীতে লানত বর্ষণ করা হয়েছে বনি ইসরাইলের সেই সব ব্যক্তিদের সম্পর্কে যারা কুফরী করেছে।' এই হচ্ছে আল কোরআনের প্রচলিত পদ্ধতি ও বর্ণনাভধগি এবং এই হতভাগ্য জাতির ভূমিকা সম্পর্কে কোরআনের মধ্যে উল্লেখিত ব্যাখ্যা ও চূড়ান্ত ফয়সালা । এ ব্যাখ্যার মাধ্যমে খৃষ্টানদের মধ্য থেকে উল্লেখিত দুটি দলের মধ্যে বিরাজমান পার্থক্য দেখানো হয়েছে, যারা বলেছে “আমরা নাসারা এবং তারা সত্যের সংস্পর্শে এসে তার প্রভাব যথাযথভাবে গ্রহণ করে ঈমানের মহামূল্যবান নেয়ামত গ্রহণে ধন্য হয়েছে, ফলে তাদের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত যে অবশ্যই তারা জান্নাতবাসী এবং তারা চিরদিন জান্নাতে থাকবে । অপর দলটি হচ্ছে তারা, যারা সত্যের প্রভাব থেকে মুক্ত হয়ে কুফরীর পথ ধরেছে এবং সত্যকে প্রতিহত করার জন্যে সর্বপ্রকার জঘন্য অপচেষ্টায় মেতে উঠেছে। ফলে আল্লাহর সিদ্ধান্ত জানানো হয়েছে যে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। “আমরা নাসরা'- একথাটি “তাদেরকে মোমেনদের সাথে মহব্বতের সম্পর্কের দিক দিয়ে বেশী কাছে পাবে' এই বাক্যের অংশ নয় বলে যারা দাবী করেছে, তারা ঠিক বলেনি, কারণ তারা বলতে চেষ্টা করে যে “ইন্না নাসারা'- “আমরা নাসারা' কথাটি দ্বারা তাদের নাসারা ধর্মে টিকে থাকার কথাই তো তারা বলে। সম্পূর্ণ আয়াতটি একই সাথে উচ্চারণ করে একটি পূর্ণাংগ অর্থ ব্যক্ত হবে তা নয়। তারাতো বলতে চায় যে, এ আয়াতটি একটি নির্দিষ্ট অবস্থা তুলে ধরেছে- না, কোরআনের আয়াত এইভাবে কোনো আয়াতকে অস্পষ্ট অবস্থায় ছেড়ে দেয়নি, তার সময় কালও অজানা নয় এবং তার ভূমিকাও কোনো আধিক্য এবং কম হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সত্য হচ্ছে মহান আল্লাহ একটি বাক্য পূর্ণাংগ অর্থেই ব্যবহার করে থাকেন। অবশ্যই, এ আয়াতে ব্যক্ত “নাসারা কারা' একথার অর্থ অন্যান্য আয়াতের দ্বারা স্পষ্ট হয়েছে। মোফাসসের কুরতুবী তার তাফসীর “আল কুরতুবী'তে উল্লেখ করেছেন যে এ আয়াতটি নাজ্জাশী ও তার সংগী-সাথীদের সম্পর্কে নাযিল হয়েছিলো, যখন মুসলমানরা প্রথম হিজরত করে তাদের ৬/৬/৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।