আল্লাহ রব্বুল ইযযত তাদের অন্তরের সত্যতা জেনে নিয়েছেন। তাদের মুখে উচ্চারিত কথাগুলোকেও গ্রহণ করেছেন এবং সত্য পথে দৃঢ়তার সাথে চলতে থাকার জন্যে তাদের সং: কতো দৃঢ় তাও বুঝে নিয়েছেন। আরও জেনে গেছেন, যে নতুন দ্বীন তারা কবুল করেছে, তার পক্ষে সাক্ষ্য দেয়ার জন্যে তাদের মযবুত মনোবলের কথা । তারা যে মুসলমানদের সারিতে থাকাটা পছন্দ করেছে এবং সত্যের পক্ষে সাক্ষ্য দেয়ার জন্যে মানসিক, শারীরিক, অর্থনৈতিক ও বস্তুগত যে প্রস্তুতি তারা গ্রহণ করেছে তাও আল্লাহর অজানা নেই। নেক লোকদের শ্রেণীতে আশ্রয় পাওয়ার কামনা বাসনাসহ তাদের দৃঢ়তা কবুল হয়েছে। এসকল বিষয় বিবেচনায় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তাদের জন্যে নেক প্রতিদানের ওয়াদা ঘোষিত হয়েছে । মহা দয়াময় আল্লাহ তায়ালা তাদের ক্রুটি- বিচ্যুতিগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং তাদের আনুগত্যের বদলায় উত্তম পুরস্কার ঘোষণা করেছেন। তাদের সকল অবস্থাই আল্লাহর জ্ঞানের মধ্যে রয়েছে। তাই তিনি তাদের সব কিছুকে কবুল করেছেন এবং প্রতিদানে জান্নাত দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এইভাবেই আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা নেক লোকদেরকে প্রতিদান দিয়ে থাকেন, যেহেতু তারাও তো এহসানকারী 1 “সুতরাং আল্লাহ তায়ালা যা তারা বলেছে, তার প্রতিদানে সেই সব জান্নাত দান করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যার নীচু দিয়ে ছোট ছোট নহর প্রবহমান থাকবে । আর এটিই এহসানকারীদের প্রতিদান।' ঈমান ও ইসলামের সর্বোত্তম স্তর হচ্ছে এহসান । আর আল্লাহ তায়ালা সাক্ষ্য দিচ্ছেন যে, মানুষের মধ্যে তারাই এহ্সানকারী । এরা হচ্ছে সেই বিশিষ্ট দল, যাদের সম্পর্কে কোরআনে করীম বলছে, “আর অবশ্যই মুসলমানদের ভালোবাসার পাত্র হিসাবে তুমি তাদেরকে সব. থেকে কাছে পাবে, যারা বলেছে, “আমরা নাসারা ।" এ হচ্ছে এমন একটি দল, যারা সত্য দ্বীন সম্পর্কে ডাক শোনার পর অহংকার করে দূরে সরে থাকেনি বরং গভীর হৃদয়াবেগের সাথে সে ডাকে সাড়া দিয়েছে, পরিষ্কারভাবে নিজেদের মোমেন হওয়ার কথা জানিয়েছে । এ হচ্ছে এমন একটি দল, যারা ইসলামের দাওয়াত গ্রহণ করতে একটুও দ্বিধা করেনি, মুসলমানদের সারিতে নিজেদের গণ্য করতেও পিছপা হয়নি বরং এই নতুন আকীদা বিশ্বাসকে গ্রহণ করায় যে সব ঝুঁকি রয়েছে তা উপেক্ষা করে তারা আল্লাহ ও রসূলের ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে, মযবুতির সাথে তারা সত্যের সাক্ষ্য দান করার জন্যে প্রস্তুত হয়েছে এবং এই দ্বীনকে প্রতিষ্ঠিত করার ও মযবুত বানানোর জন্যে সর্বপ্রকার জেহাদে অংশ নিতেও প্রস্তুত হয়ে গেছে। এ হলো এমন একটি দল, যাদের কথার সত্যতা সম্পর্কে আল্লাহ তায়ালা সম্যকভাবে অবগত আছেন এবং তিনি তাদেরকে ইসলামের জন্যে কবুল করে নিয়েছেন এবং মুসলমানদের সারিতে তাদের জায়গা করে দিয়েছেন । কিন্তু কোরআনে কারীম তাদের ইসলামপ্রীতির স্বীকৃতি দিতে গিয়ে এই কথাগুলো বলেই ক্ষান্ত হয়নি যে, “তুমি তাদেরকে মোমেনদের বন্ধু হিসাবে অন্যদের তুলনায় বেশী কাছে পাবে, বরং যারা নিজেদের সম্পর্কে বলেছে, “আমরা নাসারা', তাদেরকে সেই সব ব্যক্তি থেকে পৃথক করে দেখিয়েছেন, যারা এই সত্যের বাণী শুনেছে এবং অস্বীকার করেছে, উপরত্ু এ সত্যকে মিথ্যা সাব্যস্ত করার অপচেষ্টাও চালিয়েছে । তারা সত্যের ডাকে সাড়া দেয়নি, মুসলমানদের দলে শামিল হয়নি। এরশাদ হচ্ছে, ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।