তায়ালাকে কাতর কণ্ঠে ডেকে নিবেদন করে বলেছে যেন তাদেরকে সত্যের ধারক, বাহক ও সত্যের সাক্ষীদের সাথে শরীক করে নেয়া হয় এবং তাদের পথে যেন চালিত করা হয় যারা পৃথিবীর বুকে সত্যের নিশানবর্দার হিসাবে দীড়িয়ে আছে। সে জাতি অবশ্যই মুসলিম জাতি যারা নিজেদের জীবনকে সত্যের সাক্ষ্য দেয়ার জন্যে বিপন্ন করেছে ও বিলিয়ে দিয়েছে । এইভাবে কথা, কাজ ও ব্যবহার দ্বারা তারা সত্যের পক্ষে সাক্ষ্য দিতে শুরু করেছে এবং জানিয়ে দিয়েছে যে, এই দ্বীন ইসলামই প্রকৃতপক্ষে একমাত্র সত্য জীবন ব্যবস্থা এবং মানব জীবনের সর্বত্র এ ব্যবস্থাকে প্রতিষ্ঠার জন্যে তারা সচেষ্ট হয়েছে । এইভাবে সত্যের এই নতুন সাক্ষীরা মুসলিম উম্মাহর সাথে শামিল হয়ে গেছে, সত্য সত্যই যে তারা ঈমান এনেছে, সে ব্যাপারে তাদের রবকে তারা সাক্ষী রেখেছে এবং তার কাছে দোয়া করতে থেকেছে যেন তাদেরকে তার নিজস্ব রেকর্ড বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়া হয়। রসূলুল্লাহ (স.)-এর কাছে যে সত্য অবতীর্ণ হয়েছিলো, তা গ্রহণ করার ব্যাপারে এ ছিলো ওই সত্যাশ্রয়ীদের প্রকাশ্য ও চূড়ান্ত পদক্ষেপ। এ গ্রহণ ছিলো হৃপয়ংগম ও সঠিক উপলব্ধির বহিপ্রকাশ। এ গ্রহণ দ্বারা একাধারে তাদের অন্তরের গতীরে সত্যের প্রভাব গ্রহণ করা হয়েছে এবং প্রকাশ্যভাবে ঈমানের প্রতি স্বীকৃতি ঘোষণা করা হয়েছে। তারপর এসেছে ইসলাম গ্রহণ ও মুসলমানদের সাথে শরীক হয়ে যাওয়ার পর্যায় এবং তারপরই এসেছে মহান আল্লাহর কাছে তাদের কাতর কণ্ঠের দোয়া যেন সত্যের সেই কাফেলার সারিতে তাদেরকে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, যারা ব্যবহার, কাজ ও জেহাদী তৎপরতার দ্বারা পৃথিবীতে এ সত্যকে প্রতিষ্ঠিত করার জন্যে ঝাঁপিয়ে পড়েছিলো, যারা মানুষের জীবনে এ সত্যকে বাস্তবায়িত করার সংগ্রাম করেছিলো । এরপর তারা একমাত্র এই ব্যবস্থার মধ্যেই নিজেদের ভাগ্য জুড়ে দিয়েছিলো এবং কোনো দিন এ ব্যবস্থা থেকে প্রত্যাবর্তনের খেয়াল করেনি । তারা জীবনের একমাত্র ব্যবস্থা হিসাবে আল্লাহর ওপর এই ঈমানের পথকেই গ্রহণ করেছে, গ্রহণ করেছে সেই সত্যকে যা তার রসূলের কাছে তিনি নাযিল করেছেন এবং এরপর তার কাছেই ঈমান কবুল করার জন্যে এবং তার সত্তুষ্টি পাওয়ার জন্যে দোয়া করেছে। নাসারা (খৃষ্টান)-দের মধ্যে যারা বলেছে “আমরা নাসারা", তাদের মধ্য থেকে কারা মোমেনদের বেশী কাছে এ কথা বলার সময় আল কোরআনের বর্ণনা ধারা থেমে যায়নি, থেমে যায়নি রসূলুল্লাহ (স.)-এর ওপর আল্লাহর প্রেরিত সত্যের বাণীর সাথে আচরণ সম্পর্কে কথা বলা । ঈমানের ঘোষণা দ্বারা যখন তারা রসূলের আহবানে ইতিবাচক সাড়া দিয়েছে এবং নিজেদেরকে মুসলমানদের সারির অন্তর্ভুক্ত করে নিয়েছে, তখনও তাদের সম্পর্কে আল কোরআন নিশ্ুুপ থাকেনি । যখন তারা কালেমায়ে শাহাদাত উচ্চারণ করে ইসলামে প্রবেশ করেছে এবং আল্লাহর পথে মযবুতির সাথে টিকে থাকার জন্যে প্রচেষ্টা করেছে, ধন সম্পদের কোরবানী স্বীকার করেছে এবং সত্যের সাক্ষ্যদানকারীদের সারিতে এবং নেককার লোকদের দলে তাদেরকে স্থান দেয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করতে থেকেছে, তখনো আল কোরআন নীরব থাকেনি। বন্ধৃত্রে প্রশ্নে তারা যে মুসলমানদের নিকটতর- একথা বলেও আল কোরআন চুপ থাকেনি, বরং এর পরিণতিতে তারা কি পাবে এবং অবশেষে তারা কোথায় থাকবে তাও স্পষ্ট ভাষায় “আল্লাহ তায়ালা প্রতিদানে তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার নীচু দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হতে থাকবে । চিরদিন থাকবে তারা সেখানে এবং এই হচ্ছে এহসান (সদ্যবহার)-কারী লোকদের সমুচিত পুরস্কার । খিজ্লা তম ৯৪ ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।