তাদের মধ্যে যারা, নাসারাদের “দ্বীন' বা জীবন বিধান জানে, তাদের কাছে সত্য প্রকাশিত হলে তারা মোটেই অহংকার করে না। কিন্তু আল কোরআনের বর্ণনাধারা এতোটুকুতে থেমে যায়নি এবং বিষয়টিকে অস্পষ্ট অবস্থায়ও ছেড়ে দেয়নি, এমনকি যারা নিজেদেরকে নাসারা বলে দাবী করেছে, তাদের কথাকে ভাসা ভাসা ভাবেও গ্রহণ করেনি, বরং একথার মধ্যে যে লক্ষ্য ব্যক্ত হয়েছে আল কোরআন তা সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে তুলে ধরেছে, “তারা যখন রসূলের কাছে অবতীর্ণ কথা (আয়াত) গুলো শোনে, তখন তাদের চোখগুলো অশ্রুসিক্ত হয়ে উঠে, “সত্য সঠিক বিষয়টি জানতে ও বুঝতে পেরে দরদ বিগলিত ধারায় তাদের অশ্রু প্রবাহিত হতে থাকে এবং তারা বলে ওঠে, “হে আমাদের রব, আমরা ঈমান আনলাম, অতএব, আমাদেরকে সত্যপন্থী (সত্যের সাক্ষী)দের সাথে শামিল করে নিন। আর কি হলো আমাদের! কেন আমরা আল্লাহর ওপর" ঈমান আনবো না এবং যে সত্য আজ সমাগত, তা কেন গ্রহণ করব না! অবশ্যই আমরা আশা করি যে, আমাদের রব আমাদেরকে নেককার লোকদের দলভুক্ত করবেন । এ হচ্ছে কোরআন কারীমে অংকিত এই সব সত্যপন্থী লোকদের এক জীবন্ত ছবি, যারা বন্ধুত্বের সম্পর্কের দিক দিয়ে মোমেনদের বেশী কাছাকাছি । রসূলের ওপর অবতীর্ণ আল কোরআনের এই কথাগুলো যখন তারা শোনে তখন তাদের শিরা উপশিরা ও ইন্দ্রিয়গুলো প্রকম্পিত হতে থাকে, বিগলিত হয় তাদের অন্তরগুলো এবং সত্যকে গভীরভাবে হৃদয়ংগম করার কারণে এবং কোরআন পাকের আয়াতগুলোতে বর্ণিত সঠিক “দবীন'-এর সন্ধান লাভ করায় ভক্তি ও আনন্দে তাদের চোখগুলো অশ্রুবিগলিত ধারায় প্রবাহিত হতে থাকে । সত্য সন্দর্শন ও সত্য উপলব্ধির প্রথম বহিপ্রকাশ তাদের অশ্রুসিক্ত নয়ন, যা তাদের হৃদয়ের গভীর অনুভূতির কথা জানায় এবং সত্যকে সমস্ত হৃদয় মন দিয়ে তারা যে গ্রহণ করতে পেরেছে তার প্রকৃষ্ট প্রমাণ দেয়। আসলে ঈমানের অভিব্যক্তিতে তাদের এ অবস্থা তাদের মুখের স্বীকৃতি থেকে অনেক বেশী চিত্তাকর্ষক । তাদের অশ্রুধারা তাই প্রকাশ করে, যা মানুষের ভাষা সঠিকভাবে প্রকাশ করতে পারে না । আসলে অশ্রুর ভাষা, হৃদয়ের গভীরে সঞ্চিত অনুভূতিকে নীরবে, নিঃশবে প্রকাশ করতে থাকে, যা অন্য কিছু দ্বারা সম্ভব নয়। - এরপর কোরআন পাকের কথাগুলো শুনে তার দ্বারা প্রভাবিত এবং অন্তর দিয়ে উপলব্ধি করার পর শুধু অশ্রু বিসর্জন দিয়েই তারা ক্ষান্ত হয়নি এবং সত্য থেকে তারা দূরেও অবস্থান করেনি, বরং আল কোরআনের গভীর আকর্ষণীয় শক্তি তাদেরকে এমন ভাবে কাছে টেনে নিয়েছে যে, তাদের অন্তরের কলুষ কালিমা ও জাহেলিয়াতের আবরণ ছিন্নভিন্ন হয়ে গেছে এবং তারা মহান এ দ্বীনের দিকে এগিয়ে এসেছে । এর সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, হৃদয় প্রাণ দিয়ে ঈমান এনেছে, এর দুর্বার শক্তির কাছে আত্মসমর্পণ করেছে এবং ইসলাম কবুল করার কথা বলিষ্ঠ কণ্ঠে ঘোষণার মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়ে তারা বলে উঠেছে, “হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আমাদেরকে সত্যের সাক্ষীদের দলভুক্ত করে নিন। আর কি হলো আমাদের! সত্য সমাগত হওয়ার পর কেন আমরা ঈমান আনবো না? আমরা তো সর্বান্তকরণে চাই যে, আমাদের রব আমাদেরকে নেক লোকদের অন্তর্ভুক্ত করে নেন।' প্রথমত তারা তাদের রবের প্রতি ঈমান আনার কথা ঘোষণা দিয়েছে এবং ইসলামই সঠিক জীবন ব্যবস্থা তা তারা ভালো ভাবে বুঝতে পেরেছে । তারপর তারা আল্লাহ সোবহানাহু ওয়া ৬/৬/৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।