কাজ করেছেন, তেমনি পরবর্তী উম্মতদের পরিচালনার জন্যে এ মহান কোরআন আজও জীবন্ত পরিচালক হিসাবে দন্ডায়মান । এর শিক্ষা আজ যেমন আমাদেরকে সত্য পথের সন্ধান দিচ্ছে, তেমনি ভবিষ্যতেও জীবনের সকল দিক ও বিভাগের পথ পরিক্রমায় পথ এ মহান কোরআন দেখাতে থাকবে । এমনিভাবে আমরা আল কোরআন থেকে সর্বদা পথ-নির্দেশ লাভ করতে থাকবো এবং দেখতে পাবো জটিল যে কোনো সমস্যায় এ মহান কালাম আমাদেরকে সরাসরি ডেকে তাৎক্ষণিকভাবে তার সঠিক সমাধানের পথ বাতলে দিচ্ছে। এই ভাবে আমরা আধুনিক জাহেলিয়াতের ঘনঘটায় আল কোরআনের রওশনীতেই স্বচ্ছ সুন্দর পথের সন্ধান পেতে থাকবো, হারাতে হবে না আমাদেরকে সত্য সঠিক পথ বিভ্রান্তিকর বিভিন্ন মতবাদ ও নানা প্রকার দার্শনিক চিন্তা ভাবনার ঘূর্ণাবর্তে। আজ ও আগামী দিনে গড়ে উঠবে নানা লক্ষ্যে নানা সংগঠন- সেখানেও আল কোরআন হবে আমাদের সুদূর দিশারী । কেয়ামত পর্যন্ত এই ভাবে আমরা এমহান কেতাবের আলোকে পথ চলতে থাকবো । দেখুন, ইহুদী ও মোশরেকদের সম্পর্কে কোরআনে করীমের লিপিবদ্ধ কত চমৎকার ও সুস্পষ্ট কথা, “অবশ্যই তুমি ইছুদী ও মোশরেকদেরকে মোমেনদের সব থেকে কঠিন শক্র হিসেবে পাবে ।' এখানে বাক্যটির বাচনভগিতে পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে যে, রসূলুল্লাহ (স.)-কে সন্বোধন করেই. কথাটি বলা হয়েছে। সাধারণভাবে সব মানুষকে লক্ষ্য করে কথাটি বলা হলে বাক্যটির ভংগিও সেই ভাবেই আসতো, কিন্তু আরবী ভাষার প্রচলিত ভংগিতেই কোরআন নাধিল হওয়ায় এ ভাষার নিজস্ব পদ্ধতিতেই একথাটির অর্থ বুঝতে হবে । অবশ্য পাঠকও এ সম্বোধনের লক্ষ্য হতে পারে, যেহেতু তাতে উদ্দেশ্য নষ্ট হয় না। এর দ্বারা বুঝা যাচ্ছে, রসূল (স.) মানব জাতির নেতা হিসেবে, এ সন্বোধনের প্রথম লক্ষ্য এবং পরবর্তীকালে নেতা হওয়ার কারণে ইসলামী জামায়াতের যে কোনো নেতা এ সন্বোধনের লক্ষ্য হবেন। উপরত্তু, আল কোরআন চাইছে, প্রত্যেক ব্যক্তিও এ কথার লক্ষ্য হওয়ার কারণে ইহুদী ও মোশরেকদেরকে তারা যেন ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে মুসলিম জন সমষ্টির শক্র হিসাবে মনে করে । সুতরাং, কোরআনের ভাষায় চিরশক্র এ দুই জাতিকে কোনো দিন যেন মুসলমানেরা বিশ্বাস না করে। এক্ষেত্রে আর একটি লক্ষ্যযোগ্য বিষয় হচ্ছে মোশরেকদের পূর্বে ইহুদীদের কথা উচ্চারিত হয়েছে। বাহ্যিকভাবে এর দ্বারা বুঝা ঘায় যে, ইহুদীরা পয়লা নম্বর শক্র । এদের শক্রতা কোনো দিন থেমে যায়নি এবং কোনো দিন থেমে যাবেও না। এ হিংস্র মানব দুশমনদের ইসলামের দুশমনী সর্বজন বিদিত এবং সর্বদা ও সর্বত্র বিরাজমান । তাদের দুশমনী এত কঠোর যা একটু চিন্তা করলে যে কোনো মানুষ সহজে বুঝতে পারে । আয়াতের শব্দগত বিষয়টিও খেয়াল করুন, “ওয়াও' (এবং) দ্বারা ইহুদী ও মোশরেকদেরকে যুক্ত ভাবে মুসলমানদের শক্ত দুশমন বলে উল্লেখ করে আল কোরআন জানাতে চেয়েছে যে, শক্রতায় এরা আসলে সমান; কেউ বেশী তীব্র এবং কেউ কম তীব্র, তা নয়। বরং স্বার্থান্ম ও পার্থিব জীবন সর্বস্ব হওয়ার কারণে এরা উভয়েই আখেরাতমুখী জাতি মুসলমানদের চিরশত্র অতএব, এদের শক্রতার দংশন থেকে মুক্ত থাকার জন্যে মুসলমানদেরকে সদা সর্বদা সতর্ক থাকতে হবে এবং তাদের বাহ্যিক কোনো চাটুকারিতায় বা বাহ্যিক সুদর্শন খোলসে যেন মুসলমানেরা কখনই ভূলে না যায়। বরং, “ওয়াও' (এবং) অব্যয়টি আরবী ব্যবহার রীতিতে পরবর্তী ব্যক্তির গুরুত্ব অধিক বুঝাতে গিয়েও কখনো 'কখনো ব্যবহৃত হয়ে এবং তাতে অর্থ দাড়ায়, মোশরেকরাই শক্রতায় ইহুদীদের থেকে বেশী । এর অন্য একটি কারণও বুঝা যায়, আর তা হচ্ছে এরা মূলত কেতাবধারী এবং মোশরেকরা (আল্লাহর কেতাব বলে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।