তাফসীক্ আক্মাত-৮,২-৮৬ এখন আমরা দলীল প্রমাণাদিসহ সূরাটির ওপর বিস্তারিত আলোচনায় প্রবৃত্ত হচ্ছি। “অবশ্যই ইহুদী ও মোশরেকদেরকেই মোমেনদের সব থেকে বড় দুশমন হিসাবে দেখতে পাবে ..... আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে ও এগুলোকে মিথ্যা সাব্যস্ত করার চেষ্টা করবে, তারাই হবে দোযখবাসী ।' (৮৬) এটাই হচ্ছে ইহুদী, নাসারা ও মোশরেকদের সম্পর্কে আলকোরআনের দৃষ্টিভংগি এবং শেষ নবী মোহাম্মদ (স.) ও মুসলিম উম্মাহ সম্পর্কে তাদের তৎপরতার মুখ্য বিষয়। সূরাটির এক চতুর্থাংশের মধ্যে যে বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছে তার একটি বড় অংশ জুড়ে রয়েছে ইহুদী ও নাসারাদের ভ্রান্ত মতের এই কথাগুলো, বিশেষ করে ইহুদীদের নিকৃষ্ট ধারণী-বিশ্বাস ও জঘন্য আচরণ, যার থেকে নবী রসূলরাও রেহাই পাননি এবং অবশেষে শেষ রসূল (স.) তাদের চরম দুর্ব্যবহারের শিকার হয়েছেন- এ সকল হিংস্র পদক্ষেপে মোশরেকরা তাদের দোসর হিসাবে তাদের সাথে যোগ দিয়েছে। ইহুদী ও নাসারারা তাদের নবীদের থেকে যে আকীদ-বিশ্বাসের অধিকারী হয়েছিলো এবং শিক্ষা লাভ করেছিলো তা পরিত্যাগ করার কারণে তাদের ওপর “কুফর' কথাটি প্রযোজ্য হয়েছে এবং অত্যন্ত জোরের সাথে ঘোষণা দেয়া হয়েছে যে, তারা তাওরাত ও ইনজীলের শিক্ষাকে বাস্তবায়িত না করা পর্যন্ত আল্লাহর কেতাবের অনুসারী বলে যে দাবী তারা করে তা কিছুতেই গ্রহণযোগ্য নয়, বরং এ কেতাবদ্ধয়ের কোনো কিছুর ওপর তারা প্রতিষ্ঠিত নেই বলে এখানে স্পষ্ট ঘোষণা দেয়া হয়েছে। আর এ কারণেই তারা আল্লাহর পক্ষ থেকে আসা কোনো বিধানের ওপর টিকে নেই বলে আল কোরআন স্পষ্টভাবে জানাচ্ছে। এ জন্যে তাদের সবার প্রতি সমভাবে ইসলামের আহবান যেন তারা নতুনভাবে ইসলাম কবুল করে । এই কারণে উম্মাতে মুসলিমাকে সতর্ক করতে গিয়ে বলা হয়েছে যেন তারা আল্লাহ্, রসূল ও মোমেনদেরকেই একমাত্র বন্ধু, পৃষ্ঠপোষক ও অভিভাবক হিসাবে গ্রহণ করে- ইহুদী ও নাসারাদেরকে নয়। তারা নিজেরা পরস্পরের বন্ধু ও দরদী, বিশেষ করে ইহুদীরা কাফেরদেরকেই তাদের বন্ধু বলে মনে করে এবং তাদের সাথে সর্বপ্রকার সম্পর্ক গড়ে তোলে । এই কারণেই হযরত দাউদ (আ.)-এর যবানীতে (ভাষায়)তাদের প্রতি লা'নত বর্ষিত হয়েছে। এখন এইসব ভ্রান্ত ইহুদীরা নবী (স.) ও মোমেনদের সাথে যে জঘন্য আচরণে লিপ্ত ছিলো তার বিশদ বিবরণ আসছে এবং এসব আচরণের পরিণতিতে তারা কী করণ শান্তির সম্মুখীন হবে এখানে আসছে তার খোলাখুলি বর্ণনা । | সুসলিহম জাতির আন্সম্প শত্রু উদ্দেশ্যেই অধ্যয়ন করেছে। এ পাক কালামের লক্ষ্য ও শিক্ষাকে প্রতিষ্ঠা করার সাধনায় তারা সর্বপ্রকার চেষ্টা চালিয়েছে এবং আল কোরআনের শিক্ষার আলোকেই তারা রচনা করেছে বিশ্ব কল্যাণের পথ । বরাবরই তাদের প্রেরণা ও উৎসাহ উদ্দীপনার উৎস থেকেছে এই পবিত্র গ্রন্থ আল কোরআন । এরই ফলে তারা পৃথিবীর বুকে বিজয়ী জাতি হিসাবে পরিচিত থেকেছে, বিজিত নয়। তাদের এই বিজয়ের পিছনে মৃখ্য যে হাতিয়ার শক্তি জুগিয়েছে তা হচ্ছে তারা তেমনি করে সরাসরি আল্লাহর পরিচালনা গ্রহণ করেছে যেমন করে তাদের নবী মহান আল্লাহ পাকের বাণীর আলোকে সত্য সংগ্রামে লিপ্ত হয়েছিলেন । নবী মোহাম্মদ (স.) যেমন আল্লাহর সরাসরি নির্দেশে ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।