এটাই হচ্ছে মূলত: সত্যিকারের কারণ । নিসন্দেহে তারা আল্লাহ তায়ালা ও তীর রসূলের প্রতি ঈমান আনেনি । তাদের অধিকাংশ লোকই ফাসেক। তারা অনুভূতি ও গতিপথের দিক থেকে কাফেরদের সমকক্ষ । সুতরাং তারা মোমেনদের সাথে বন্ধুত্ব না করে কাফেরদের সাথেই করবে। এখানে কোরআনে কারীমের সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের সামনে তিনটি উল্লেখযোগ্য বাস্তব সত্য পরি্ষুটিত হয়েছে। ১। আহলে কেতাবদের সকল লোকই আল্লাহর প্রতি ঈমান আনেনি । তারা তার পক্ষ হতে প্রেরিত সর্বশেষ নবীর প্রতি ঈমান আনেনি । কোরআনে করীমের কথানুযায়ী তারা শুধু সর্বশেষ নবীর প্রতি ঈমান আনাকেই অস্বীকার করেনি, বরং আল্লাহর প্রতি সঠিক ঈমান আনাকেও তারা অস্বীকার করেছে। “যদি এ লোকেরা প্রকৃতপক্ষে আল্লাহ, নবী এবং নবীর ওপর যা নাযিল হয়েছিল তা মেনে নিতো, তাহলে কখনো (ঈমানদারদের মোকাবেলায়) কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করতো না।' এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বর্ণনা, যা কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন রাখে না, আল্লাহর প্রতি ঈমান আনার ব্যাপারে তাদের দাবী যাই হোক না কেন বিশেষ করে যদি আমরা তাদের এই পরিস্কার হয়ে যাবে এর বিস্তারিত বিবরণ এ অধ্যায়ের আয়াতসমূহ এবং কোরআনে হাকীমের অসংখ্য আয়াতের বর্ণনায় দেয়া হয়েছে। ২। সমস্ত আহলে কেতাবদের মোহাম্মদ (স.)-এর ভাষায় আল্লাহর হ্বীনে প্রবেশ করার জন্যে আহবান করা হয়েছে৷ যদি তারা মোহাম্মদ (স.)-এর আহবানে সাড়া দেয়, তবে তারা ঈমানদারদের অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহ্র দ্বীনে প্রবেশ করবে । আর যদি তারা তা থেকে তাদের মুখ ফিরিয়ে নেয়, তবে আল্লাহর বর্ণনানুসারে তারা কাফেরদের অন্তর্ভূক্ত হবে। | ৩। জীবনের কোনো ক্ষেত্রে আহলে কেতাব ও মুসলমানদের মাঝে বন্ধৃত্ ও সাহায্য সহযোগিতা হতে পারে না। কারণ মুসলমানদের কাছে জীবনের প্রতিটি ক্ষেত্র হবে তার নিজের দ্বীনের অনুগত । | ইসলাম তার অনুসারীদেরকে আহলে কেতাবদের ব্যাপারে নির্দেশ দিচ্ছে তাদের সাথে ভালো ব্যবহার ও আচরণ করতে ইসলামী রাষ্ট্রে তাদের জান মাল ও ইযযত আবরু হেফাযত করতে তাদেরকে তাদের নিজস্ব আকীদা বিশ্বাসের ওপর ছেড়ে দিতে, তাদের কাছে ইসলামের দাওয়াত উত্তমরূপে পৌছে দিতে, তাদের সাথে উত্তমভাবে কথা বলতে সর্বোপরি তাদের সাথে দেয়া প্রতিশ্রুতি এবং সন্ধির শর্ত পূরণ করে চলতে । কিন্তু কোনো অবস্থাতেই দ্বীনের ক্ষেত্রে তাদের ওপর বল প্রয়োগ করা যাবে না। আর এটাই হচ্ছে ইসলামের স্পষ্টতা, ইসলামের অনুগ্হহ। আল্লাহ তায়ালা সদা সত্য কথা বলেন এবং হামেশা মানব জাতিকে সঠিকপথের সন্ধান দেন। ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।