Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“তোমার ওপর আমি কেতাবকে সত্যের বাহন হিসাবে তার পূর্ববর্তী কেতাবের সমর্থক হিসাবে এবং তার চেয়ে অগ্রগণ্য হিসাবে নাধিল করেছি।' এ জন্যে মুসলিম জাতির অবস্থান ও ভূমিকা হলো, তারা মানব জাতির অভিভাবক ও তত্বাবধায়ক। পৃথিবীতে কোনোরূপ বিদ্বেষ, বৈষম্য, স্বজনগ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়া এবং জনগণের সর্বাত্মক ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই তার দায়িত্ব। অভিভাবক, তন্বাবধায়ক, অথ্থণী ও ভারপ্রাপ্ত দায়িত্বশীল মাত্রেরই এগুলো স্বভাবসুলভ দায়িত্ব হয়ে থাকে। অন্যেরা যতোই বিপথগামী, বিকারপ্স্ত ও প্রবৃত্তির খেয়ালখুশীর হাতে বন্দী হোক না কেন, মুসলিম জাতিকে তা দ্বারা বিন্দু মাত্রও প্রভাবিত হওয়া চলবে না, কারো মন্তুষ্টির জন্যে আল্লাহর বিধান থেকে বিন্দুমাত্র বিচ্যুত হওয়া বা এ দায়িত্ পালনের বদলায় জনগণ কি ধরনের আচরণ করলো তার কোনো পরোয়া করা চলবে না। আল্লাহ তায়ালা বলেন, “কোনো গোষ্ঠী কর্তৃক তোমাদেরকে মাসজিদুল হারামে যেতে বাধা দেয়ার দরুন তাদের প্রতি বিদ্বেষবশত অন্যায় আচরণ করো না। কল্যাণ ও খোদাভীতির কাজে পরস্পরের সহযোগিতা করো । যুলুম ও গুনাহর কাজে সহযোগিতা করো না “হে মোমেনরা! তোমরা আল্লাহর জন্যে ন্যায় বিধানের সাক্ষী ও প্রতিষ্ঠাতা হয়ে যাও' “তাদের মধ্যে আল্লাহর নাধিল করা বিধান অনুসারে ফয়সালা করে দাও আর যেহেতু এই উম্মাত সকল নবী ও রসূলের দায়িত্বের উত্তরাধিকারী, বিশেষভাবে শেষ নবীর কাজ অব্যাহত রাখার দায়িত্ব তার কাধে ন্যস্ত এবং আল্লাহর এই সর্বশেষ দ্বীনের রক্ষণাবেক্ষণ ও মানব জাতির অভিভাবক হিসাবে কাজ করা তার দায়িত্রে অন্তর্ভুক্ত, তাই যারা এই দ্বীনকে প্রত্যাখ্যান ও তার প্রতি কুফরী করে এবং তার প্রতি ঠান্টা-বিদ্রপ ও উপহাস করে, তাদের সাথে তার কখনো বন্ধুত্ব স্থাপন করা উচিত না। তার বন্ধুত্ব হবে শুধু আল্লাহ ও তার রসূলের সাথে এবং যারা আল্লাহ ও রসূলের প্রতি ঈমান আনেনি, তাদের প্রতি সে মোটেই নমনীয় হবে না। কেননা মুসলিম উম্মাহ একটি আদর্শবাদী জাতিবর্ণ, বংশ, ভূমি ও জাহেলিয়াতের উত্তরাধিকারী ভিত্তিক জাতি নয়। সে আল্লাহর সর্বশেষ দ্বীন, আকীদা ও আদর্শের অনুসারী জাতি । এই আদর্শই তার এক্য ও সংহতির একমাত্র ভিত্তি। আল্লাহ তায়ালা বলেন, “আজ কাফেররা হতাশ হয়ে গেছে। সৃতরাং তোমরা তাদেরকে নয়, আমাকে ভয় করো । আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে সম্পূর্ণ ও চূড়ান্ত করে দিলাম .......।" “হে মোমেনরা! ইহুদী ও খৃষ্টানদেরকে বন্ধু বা অভিভাবক হিসাবে গ্রহণ করো না" “তোমাদের বন্ধু তো শুধু আল্লাহ তায়ালা, তার রসূল ও মোমেনরা......... । “যারা তোমাদের দ্বীনকে বিদ্ধপের বিষয় বানিয়েছে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো “হে মোমেনরা। তোমরা নিজেদেরকে সংরক্ষণ করো। তোমরা যদি সুপথগামী হও, তবে বিপথগামীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।" পক্ষান্তরে মুসলিম উম্মাহর শক্ররা ইসলামেরও শত্রু, আল্লাহর চিরসুন্দর ও চির নির্ভুল বিধানের শক্র। তারা সত্যকে দেখতে চায় না এবং সত্যের বিরুদ্ধে তাদের মনে পুঞ্জীভূত স্থায়ী শক্রতাকে তারা ত্যাগ করতেও ইচ্ছুক নয় । মুসলিম উম্মাহর উচিত তাদেরকে সঠিকভাবে চেনা, ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।