হত্লীদের অবন্বাধ্যতান কাকসণ পরিশেষে ষষ্ঠ পারার শেষ প্রান্তে এসে বনী ইসরা ইল সংক্রান্ত সমাপনী বক্তব্য পেশ করা হচ্ছে। এখানে কোরআনে কারীম রসূলের যুগে এদের অবস্থা কী ছিলো তা বর্ণনা করছে। মূলত বনী ইসরাইলদের অবস্থা সর্বযুগে সর্বকালে একই ছিলো, তারা কাফেরদের সাথে বন্ধুত করতো এবং মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে তাদের সাহায্য সহযোগিতা করতো । তার একমাত্র কারণ হচ্ছে তারা আহলে কেতাব হওয়া সন্তেও আল্লাহর প্রতি ও রসূলের প্রতি অবতীর্ণ বিষয়ের প্রতি ঈমান আনেনি । সর্বোপরি তারা আল্লাহর সর্বশেষ দ্বীনেও প্রবেশ করেনি, সুতরাং তারা মোমেন নয় । যদি তারা ঈমানদার হতো, তবে কাফেরদের সাথে কখনো বন্ধুত্ব করতো না। কোরআনের এই ভাষ্যটি যেমনিত্ডাবে রসূলের যুগে ইহুদীদের বেলায় প্রযোজ্য, ঠিক তেমনি বর্তমান ও ভবিষ্যতের সর্ব যুগেই তাদের ব্যাপারে এটা প্রযোজ্য, অনুরূপভাবে উপরোক্ত ভাষ্য আজকের বিশ্বের আহলে কেতাবের অপর দলটির ওপরও প্রযোজ্য । অতীতে ইহুদীরাই মোশরেকদের সাথে বন্ধৃত্ব করতো এবং মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে ষড়যন্ত্রে লিপ্ত করত । অন্য এক আয়াত্যে বলা হয়েছে, “তারা (কেতাবধারীরা) কাফেরদেরকে বলে যে, এরা মুসলমানদের তুলনায় অধিকতর সরল সঠিক পথে রয়েছে ।' কোরআনে হাকীমের বিভিন্ন আয্মাতে তাদের পুরোপুরি অবস্থা বর্ণনা এসেছে । আহ্যাব যুদ্ধ চলাকালীন সময়, তার পূর্বে এবং পরে এমনকি বর্তমান যুগের ঘটনাবলীর মাধ্যমেও এটা পরিস্ষুটিত হয়েছে। নাস্তিক জড়বাদী নব্য কাফেরদের সাথে বন্ধুত্ব এবং সাহায্য সহযোগিতার মাধ্যমেই এই বনী ইসরাইলরা অবশেষে আজ ফিলিস্তিনে প্রতিষ্ঠিত হয়েছে। আহলে কেতাবদের অপর দলটি মুসলমানদের কোনো কোনো বিষয়ের ব্যাপারে নাস্তিক জড়বাদীদের সাথে সাহায্য সহযোগিতা করে । অনুরূপভাবে তারা মোশরেক পৌত্তলিকদেরও সহযোগিতা করে । যখন মোশরেক এবং মুসলমানদের মাঝে কোনো যুদ্ধ অনুষ্ঠিত হয়- যদিও ওই সমস্ত মুসলমানরা সত্যিকার ইসলামের প্রতিনিধিত্ না করে নামকা ওয়াস্তে মুসলমান হয় তবুও তাদের এ হিংসা বিদ্বেষ ও শক্রতা ছ্বীন ইসলাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে কখনো বন্ধ হবে না। এমনকি যদি তারা দ্বীনের সত্যিকার অনুসারী না হয় তবুও। মহান আল্লাহ তায়ালা সত্যিই বলেছেন, “আপনি তাদের অনেককে দেখবেন, কাফেরদের সাথে বন্ধুত্ব করে।' “তারা নিজেদের জন্যে যা পাঠিয়েছে তা অবশ্যই মন্দ । তা এই ষে, তাদের প্রতি আল্লাহ তায়ালা ক্রোধান্বিত হয়েছেন এবং তারা চিরকাল আযাবে থাকবে ।' নিসন্দেহে তাদের প্রবৃত্তি তাদেরকে আস্তে আস্তে যে পরিণতির দিতে ঠেলে দিচ্ছে তার প্রতিফলন হচ্ছে তাদের প্রতি আল্লাহর ক্রোধ এবং চিরকাল শাস্তি ভোগ করা । সুতরাং ওই পরিণাম কতই না নিকৃষ্ট এবং ওই উপটৌকন কতই না খারাপ, ইহুদীদের কাফেরদের সাথে বন্ধুত্ব করার পরিণতি কি এক আশ্চর্য্য ব্যাপার? আমাদের মধ্য থেকে যে কেউ উপরোক্ত সম্প্রদায় সম্পর্কে আল্লাহর বাণী শুনবে, সে নিজ থেকে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না, যার অনুমতি আল্লাহ তায়ালা তাকে দেননি । যেমন ইসলাম ধর্মের অনুসারী এবং তাদের শত্রু কাফেরদের সাথে বন্ধুত্কারীদের মাঝে বন্ধুত ও সাহায্য সহযোগিতার ব্যাপারটি আল্লাহ্ তায়ালা কখনো আমাদের এ অনুমতি দেননি । যদি প্রশ্ন করা হয় ওই সম্প্রদায়ের কাফেরদের সাথে বন্ধুত্ব না করার কারণ কী হতে পারে? জবাবে বলা হবে একমাত্র কারণ হচ্ছে আল্লাহ এবং তার রসূলের প্রতি ঈমান না আনা । (আয়াত নং ৮১ হলুদ লনাক্দদা ক57 ন্দ্দ ভন ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।