Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

গোটা সমাজ ওই অসংখ্য প্রভুর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত, যারা তাদের জন্যে বিধি-বিধান ও নিয়ম কানুন বানায় এবং তাদের জন্যে সে মোতাবেক মূল্যবোধ ও মাপকাঠি নির্ধারণ করে । ওপরে বর্ণিত অবস্থায় সংকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের আসলেই কোনো মূল্য আছে কি? যেখানে কবীরা গুনাহ থেকে বিরত রাখার কোনো উপায় নেই, সেখানে ছোটখাটো গুনাহ থেকে নিষেধ করার মাঝে কি কোনো উপকারিতা থাকতে পারে? উল্লেখ্য যে, সর্ববৃহৎ কবীরা গুনাহ হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে অবজ্ঞা করার মাধ্যমে আল্লাহকে অস্বীকার করা। যে সব সৎ ও ভালো লোকেরা সৎকাজের আদেশ ও অসংকাজের নিষেধ প্রকল্পে তাদের প্রচেষ্টা, শক্তি সামর্থ নিয়োগ করে তাদের এ বিষয়টি বিবেচনার দাবী রাখে । নিসন্দেহে এ বিষয়টি উপেক্ষা করার মতো তুচ্ছ কোনো বিষয়ও নয়। কারণ আল্লাহর বিধি বিধান একমাত্র তার শাসনের স্বীকৃতির মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে পারে। যদি সে স্বীকৃতি বাস্তবে প্রতিষ্ঠিত না হয়, যদি তা প্রতিফলিত না হয় আল্লাহর বিধানকে বিধান রচনার একমাত্র উৎস হিসাবে এবং তার প্রভূত ও অভিভাবকত্ৃকে কর্তৃত্বের একমাত্র উৎস হিসাবে, তাহলে শাখা প্রশাখার মাঝে সমস্ত চেষ্টা বিনষ্ট এবং সকল প্রচেষ্টা অনর্থক ও বেহুদা বৈ আর কিছুই নয়। সমস্ত পাপ কাজের মধ্যে সর্ববৃহৎ পাপ কাজকে প্রতিরোধ করার জন্যে যাবতীয় চেষ্টা ও প্রচেষ্টা আগে ব্যয়িত হওয়া উচিত। রসূল (স.) এরশাদ করেন, 'তোমাদের মধ্য হতে যে কেউ গর্হিত কাজ দেখবে, সে হাতের মাধ্যমে তার পরিবর্তন করবে । যদি সে তাতে সক্ষম না হয়, তবে সে মুখের দ্বারা তার পরিবর্তন ঘটাবে । আর যদি সে তাতেও সক্ষম না হয় তবে, সে অন্তরে তাকে ঘৃণা করবে এবং তার পরিবর্তনের জন্যে পরিকল্পনা গ্রহণ করবে । আর এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচায়ক ।" কখনো কখনো মুসলমানদের সামনে এমন কিছু মুহূর্ত আসে, যখন তারা হাতের শৈক্তির) দ্বারা গহ্হিত কাজকে পরিবর্তন করতে সক্ষম হয় না । এমন কি মুখের দ্বারাও সক্ষম হয় না। তখন শুধু মুখের দ্বারা পরিবর্তন করার চেষ্টা করা ছাড়া আর কোনো পন্থা তার সামনে অবশিষ্ট থাকে না। যাকে হাদীসের ভাষায় দুর্বলতম ঈমানের পরিচায়ক হিসাবে আখ্যায়িত করা হয়েছে। তৃতীয় অবস্থায় অর্থাৎ অন্তরের মাধ্যমে পরিবর্তনের ক্ষেত্রে যদি মুসলমানরা সত্যিকার অর্থে ইসলামের ওপর প্রতিষ্ঠিত হয়, তখন এ পরিবর্তন এবং পরিবর্তনকারীদের মাঝে কেউ প্রতিবন্ধক হিসাবে আসতে সক্ষম হবে না। এটা পাপ কাজের নীতিবাচক অবস্থান নয়, যা বাহ্যত এবং রসূলের বক্তব্যের মাধ্যমে মনে হতে পারে, আসলে এটা পরিবর্তন সাধনের ইতিবাচক কাজ হওয়ারই পরিচায়ক । অন্তরের মাধ্যমে গর্হিত কাজকে অস্বীকার করার অর্থ হচ্ছে, অন্তরে পাপ কাজের ইতিবাচক দিকগুলোকে অস্বীকার করে । নিসন্দেহে অন্তর তাকে অস্বীকার করবে, অপছন্দ করবে, তার সামনে আত্মসমর্পণ করা থেকে বিরত থাকবে এবং সে অন্তর কখনো তাকে শরীয়তের বিধান হিসাবে গন্য করবে না। অন্তরের কোনো পাপকে অস্বীকার করা সেই কাজকে বিনষ্ট করা, প্রথম সুযোগে সৎকাজকে প্রতিষ্ঠিত করা এবং সুযোগমত গর্হিত কাজকে বন্ধ করার জন্যে ওত পেতে থাকাই হচ্ছে- এর ইতিবাচক দিক। এসব কিছু পরিবর্তনের নামই ইতিবাচক কাজ । যদিও এটা দুর্বলতম ঈমান বৈ আর কিছুই নয়। একজন মুসলমানকে তার ন্যুনতম দুর্বলতম ঈমানের সংরক্ষণ করা নিতান্ত প্রয়োজন । বাস্তবতা ও ব্যাপক চাপের মুখে গঙ্হিত কাজের সামনে আত্মসমর্পণ করা ইসলামের গন্ডি থেকে বহিষ্কৃত হওয়া এবং দুর্বলতম ঈমান থেকেও সম্পর্কচ্ছেদ করার নামান্তর । যে সমাজে এ অবস্থার সৃষ্টি হবে, সে সমাজে আন্লাহর পক্ষ হতে অভিশাপ অবতীর্ণ হবে যেমনটা হয়েছিল বনী ইসরাইলের ক্ষেত্রে । ৬//৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।