Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এটা কি একটা ব্যর্থ প্রচেষ্টা এবং উপহাস্য অনর্থক বস্তুতে পরিণত হবে না যদি সে সমাজে জীবনের ছোটখাটো বিষয়ে তুমি সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের কাজ করতে থাকো। নিসন্দেহে এ ক্ষেত্রে নীতিগত দিক থেকে বিচার, মানদন্ড, কর্তৃত্ব এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর একমত হওয়া উচিত, যেদিকে মত ও প্রবৃত্তিতে মতবিরোধকারীরাও দরকার হলে প্রত্যাবর্তন করতে পারে। সুতরাং বড়ো ধরনের কল্যাণের কাজ তথা সৎকাজের আদেশ আজ নিতান্ত প্রয়োজন । আর তা হচ্ছে, আল্লাহর কর্তৃত্ব এবং তার দেয়া জীবন বিধানের প্রতি স্বীকৃতি দেয়া । দ্বিতীয়ত সবচাইতে বড়ো গুনাহর কাজ থেকে মানুষকে বিরত রাখা, আর সে বড়ো পাপ হচ্ছে, আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে অবজ্ঞার মাধ্যমে তীর সার্বভৌমত্্কে অস্বীকার করা । কোনো কিছুর ভিত্তি প্রতিষ্ঠিত হওয়ার পরই সেখানে ইমারত (বাড়ীঘর) তৈরি করা সন্ভব, সুতরাং এই বিক্ষিপ্ত প্রচেষ্টাকে যদি একস্থানে একত্রিত করে ভিত্তি প্রতিষ্ঠা করার কাজে নিয়োজিত করা যায় তাহলে তার ওপর ভিত্তি করে একটা স্থায়ী ইমারত প্রতিষ্ঠা করা সম্ভব । মানুষ কখনো. হা-হুতাশ করে এবং ওই সমস্ত ভালো লোকের জন্যে বিশ্বয় প্রকাশ করে, যারা “আমর বিল মারূফ ওয়া নাহয়ি আনিল মুনকার (সৎকাজের আদেশ এবং অসঘকাজের নিষেধ)-এর শাখা প্রশাখায় যাবতীয় প্রচেষ্টা ব্যয় করে। অথচ যে মূল ভিত্তির ওপর মুসলমানদের সমাজ জীবন প্রতিষ্ঠিত এবং সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ প্রতিষ্ঠিত সে দিকে কোন প্রচেষ্টাই ব্যয় করে না এমনকি সেদিকে ভ্রক্ষেপই করে না। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, এমন সমাজে মানুষদেরকে হারাম খাওয়া থেকে বিরত থাকার উপদেশ দেয়ার মাঝে কি উপকারিতা থাকতে পারে? যার অর্থনীতি সুদের ওপর প্রতিষ্ঠিত । সেখানে তার সমস্ত সম্পদ এমনিই হারামে পর্যবসিত হয়ে আছে। সেখানে কোনো ব্যক্তি হালাল খাওয়ার চেষ্টা করলেও খেতে পারবে না। কারণ তার পুরো সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত নয়, কেননা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা শুরুতেই আল্লাহর জীবন |. বিধানকে অস্বীকারের মাধ্যমে তীর সার্বভৌমত্বকে অস্বীকার করে । অনুরূপভাবে এ কাজের মধ্যে কি কল্যাণ থাকবে? তুমি এমন সমাজে মানুষদেরকে পাপ কাজ থেকে বিরত রাখবে, যে সমাজের নিয়ম কানুন জোরজবরদস্তি ছাড়া উভয়ের সম্মতিতে যিনা করাকে কোনো অপরাধ হিসাবেই গণ্য করে না। এমনকি বলপূর্বক ধর্ষণ করার অবস্থাতেও তাকে আল্লাহর শরীয়ত মোতাবেক শাস্তি দেয়া হয় না। কারণ সে সমাজ আল্লাহর জীবন বিধানকে অস্বীকার করার মাধ্যমে তার সার্বভৌমত্কে শুরুতেই অস্বীকার করে রেখেছে। অনুরূপভাবে ওই স'মাজে নেশাগ্রস্ত হওয়া থেকে বিরত থাকার নির্দেশে কি কল্যাণ নিহিত থাকবে? সমাজের নিয়ম কানুন মদপান করা এবং মাদকদ্রব্যের ব্যবসা করাকে বৈধ মনে করে। একমাত্র প্রশস্ত রাস্তায় প্রকাশ্যে জনসম্মুখে নেশাগ্রস্ত হওয়া ছাড়া অন্য কোনো অবস্থাতে তাকে শাস্তি প্রদান করা হয় না। এমনাকি সেই শাস্তিও আল্লাহর বিচার অনুসারে করা হয় না। কারণ সে সমাজ আল্লাহর শাসনের স্বীকৃতি 'দেয় না। এমনিভাবে ওই সমাজে দ্বীনকে গালি দেয়া থেকে মানুষদেরকে বিরত রাখার মাঝেই বা কী উপকারিতা? যে সমাজ আল্লাহর কর্তৃত্বের স্বীকৃতিই দেয় না এবং যেখানে আল্লাহর যথার্থ এবাদাত করা হয় না। বরং সে সমাজ আল্লাহ তায়ালা ছাড়া অসংখ্য প্রভুকে গ্রহণ করে, যারা তাদের জন্যে নিয়ম কানুন, বিধি বিধান' এবং মাপকাঠি ও মূল্যবোধ তৈরী করে। সে সমাজে গালিদাতা ও .গালিপ্রাপ্ত এ উভয়ের কেউই আল্লাহর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত নয় । বরং তারা উভয়ই এবং তাদের হল ভদলকজ কন5 ্দ্দভক্হ] ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।