যে সমাজ শুরু থেকে আল্লাহর কর্তৃত্বের স্বীকৃতি দেয় এবং বিচার ফয়সালায় তাঁর বিধানের মুখোমুখি হয় সেখানে এ অবস্থা চলতে থাকে, যদিও কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনে কিছু কিছু সীমালংঘন পরিলক্ষিত হয় উপরোক্ত বক্তব্য নিম্নোক্ত হাদীস অধ্যয়ন করলেই আমরা অনুধাবন | করতে পারি। রসূল (স.) এরশাদ করেন, “সর্বোত্তম জেহাদ হচ্ছে যালেম ইমাম (শাসক)-এর সামনে হক কথা বলা ।' ইমাম ততোক্ষণ পর্যন্ত ইমাম হতে পারে না, যতোক্ষণ না সে আল্লাহর কর্তৃত্ব এবং তার শরীয়ত (বিধান-কে) বিচারক হিসাবে স্বীকৃতি না দেবে । যে আল্লাহর বিধানকে বিচারক হিসাবে না মানে, তাকে ইমামই বলা যায় না। তার সম্পর্কে আল্লাহ তায়ালা পবিত্র কালামে পাকে এরশাদ করেন, যারা আল্লাহর দেয়া বিধানানুসারে বিচার ফায়সালা করবে না, তারা কাফের । যে জাহেলী সমাজ বিচার ফায়সালার জন্যে আল্লাহর বিধানের কাছে ধরণা দেয় না, তাতে সর্বাধিক গুনাহর গর্হিত কাজ সকল গর্হিত কাজের উৎস হলো আন্নাহর জীবন বিধানের '] অস্বীকারের মাধ্যমে তীর সার্বভৌমত্বকে অস্বীকার করা । এ বৃহৎ গুনাহর কাজ থেকে উৎসারিত | ছোটখাটো অশ্লীল কাজকে নির্মূল করার পূর্বে মূল গহ্িত কাজকেই অস্বীকার করা উচিত। এ বড়ো অশ্লীল কাজ থেকে উৎপন্ন ছোটখাটো গর্হিত কাজকে প্রতিরোধ করতে সত্যপন্থী ভালো লোকদের প্রচেষ্টা কখনো বিনষ্ট হতে পারে না। সে বড়ো গুনাহর কাজ হচ্ছে আল্লাহর ওপর বাহাদুরী করা, খোদায়ী বৈশিষ্ট্যের দাবী করা এবং আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা । মানুষ অহরহ যে সমস্ত পাপ কাজ করছে সে ক্ষেত্রে আমরা তাদেরকে বিচার ফয়সালার জন্যে কিসের শরণাপন্ন হতে বলবো ।' কোন মানদন্ডে তাদের এই গর্হিত কাজকে মেপে আমরা তাদেরকে বলবো- এটা গর্হিত কাজ, সুতরাং তোমরা এ কাজ থেকে বিরত থাকো। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে, যদি তুমি বলো, নিসন্দেহে এটা গর্হিত কাজ, তখন অসংখ্য লোক তার প্রতিবাদ করে বলে উঠবে, কখনো নয়, এটা গর্হিত কাজ হতেই পারে না। এটা এক কালে গর্হিত কাজ হিসাবে গন্য ছিলো, কিন্তু এখন দুনিয়া পাল্টে গেছে। এ পৃথিবী প্রত্যহ উন্নতি ও অগ্রগতির দিকে পা বাড়াচ্ছে, সমাজ উন্নত হচ্ছে। তার সাথে সাথে চিন্তার দিকও পাল্টাচ্ছে। মূল্যায়নের মাপকাঠিও বদলাচ্ছে । তাই এখন আর এটা কোনো অপরাধ নয়। , সুতরাং এমন একটি স্থায়ী মানদন্ডের প্রয়োজন, যেখানে আমরা আমাদের আমলনামা ওযন করার জন্যে তাকাতে পারি। অনুরূপভাবে স্বীকৃত মূল্যবোধের প্রয়োজন, যেখানে আমরা আমাদের ভালো ও মন্দ কাজের তুলনা করতে পারি ৷ আমরা উপরোক্ত মূল্যবোধ কোথা থেকে গ্রহণ করবো? এবং সেই মানদন্ড কোথা থেকে আমরা সংগ্রহ করবো? এগুলো কি আমরা মানুষের নিরূপণ, তাদের প্রচলিত প্রথা এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে গ্রহণ করবো? যা দৈনন্দিনই পরিবর্তিত হচ্ছে, কোনো অবস্থাতেই এক অবস্থায় থাকছে না। এমনটি করলে আমরা এমন ধ্বংস ও গোমরাহীর মধ্যে নিমজ্জিত হবো, যেখানে পথ দেখাবার গাইড হিসাবে কেউ থাকবে না। অনুরূপভাবে আমরা এমন মহাসমুদ্রে হাবুডুবু খাবো, যেখানে মাইলফলক বলতে কিছুই অবশিষ্ট থাকবে না। সুতরাং এমন এক স্থায়ী মানদন্ড প্রতিষ্ঠা করা দরকার, যা প্রবৃত্তির কামনা বাসনার দ্বারা প্রকম্পিত হয় না। আর সেই স্থায়ী মানদন্ড হচ্ছে আল্লাহর মানদন্ড। যদি কোনো সমাজ আল্লাহর কর্তৃত্রে স্বীকৃতি না দেয়, আল্লাহর বিধানের কাছে বিচার ফয়সালার জন্যে শরণাপন্ন না হয়, যদি সে সমাজ আল্লাহর বিধানের প্রতি আহবানকারীকে বিদ্রুপ, ঠান্টা ও অস্বীকার করে, অধিকন্তু যদি সে সমাজ ওই দায়ীকে (আহবানকারীকে) শাস্তি প্রদান করে, তবে তার পরিণাম কী হতে পারে? ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।