Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিরোধের ক্ষেত্রে নিতান্ত প্রয়োজন । এসবগুলো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের স্তন্তু। এগুলো ছাড়া মুসলিম সম্প্রদায়ের অস্তিত্ব থাকতে পারে না। এসব কিছুর দাবী হচ্ছে আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান আনা, ঈমান আনার পর যে সমস্ত নির্দেশনাবলী নিজের ওপর বর্তায় তাকে ভালো করে জানা, আল্লাহর বিধানকে বিশুদ্ধভাবে অনুধাবন করা, এ কথা ভালোভাবে জানা যে, আল্লাহর বিধান জীবনের প্রত্যেকটি দিককে অন্তর্ভূক্ত করে, সক্রিয়ভাবে আকীদা বিশ্বাসকে শক্ত করে ধরা এবং উক্ত আকীদা থেকে উৎসারিত জীবন বিধানকে গোটা সমাজ জীবনে প্রতিষ্ঠা করার জন্যে আপ্রাণ চেষ্টা করা । মুসলিম সমাজ তার যাবতীয় বিধান আল্লাহর বিধান থেকে সংগ্রহ করে এবং সে তার পুরো জীবনকে উক্ত বিধানের ওপর প্রতিষ্ঠিত করে। এটা এমন সমাজ যেখানে একজন মুসলমান সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের গুরু দায়িতৃ সুন্দর ও সুচারুপে আঞ্জাম দিতে পারে এবং নির্বিঘ্রে তার চর্চা করতে পারে । এটাকে ব্যক্তিগত কাজে পরিণত করে সমুদ্বের তলদেশে তলিয়ে যাবে না, আর এটা অধিকাংশ ক্ষেত্রে অসম্ভব কোনো কাজে রূপান্তরিত হবে না। যেমনটা হচ্ছে আজ সারা বিশ্বের জাহেলী সমাজের ক্ষেত্রে। যে জাহেলী সমাজ তার জীবনকে সামাজিক এমন কিছু নিয়ম নীতির ওপর প্রতিষ্ঠিত করে না- যেখানে একের কাজে অন্যের হস্তক্ষেপকে নিকৃষ্ট মনে করা হয়। অনুরূপ জাহেলী নিয়ম নীতি ও কুপ্রথা ফাসেকী ও পাপকাজকে গন্য করে ব্যক্তিগত বিষয় হিসাবে । সুতরাং কারো তাতে হস্তক্ষেপ করা কাম্য নয়। এমনকি তার অধিকারও নেই। তদ্রীপ জাহেলী কুপ্রথা অত্যাচার, কঠোরতা, নির্যাতন ও যুলুমকে সন্ত্রাসের অমীমাংসিত তরবারি হিসাবে নির্ধারণ করে। যে তরবারি পরে মানুষের মুখকে বন্ধ করে দেয় । জিহবাকে জটিল করে ফেলে এবং ওই ব্যক্তিকে শাস্তি দেয় যে সীমালংঘনকারীদের সামনে হক ও সত্য কথা বলে। সমাজে কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে যাবতীয় প্রচেষ্টা ও কোরবানী ব্যয়িত হওয়া উচিত। কল্যাণধর্মী সমাজ হলো সেই সমাজ যা আল্লাহর বিধানের ওপর প্রতিষ্ঠিত। সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের মাধ্যমে ব্যক্তি সংশোধন ও সংস্কারের জন্যে, কোরবানী, আত্মত্যাগ ও প্রচেষ্টা ব্যয়িত হওয়ার পূর্বেই এ উদ্যোগ নেয়া উচিত। যখন পুরো সমাজ নষ্ট হয়ে যায়, তাকে জাহেলিয়াত বেস্টন করে ফেলে, সমাজ অনৈসলামী বিধানের ওপর প্রতিষ্ঠিত হয় এবং যখন আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে জীবন বিধান হিসাবে নির্দিষ্ট করা হয়, তখন আংশিক সংস্কার ও সংশোধন কোনো কাজে আসে না। বরং তখন এর গোড়া ও মূল থেকে ব্যাপক প্রচেষ্টা শুরু করা উচিত । আর এ চেষ্টা ও প্রচেষ্টা আল্লাহর যমীনে তার কর্তৃত্ব ও প্রভুত্বকে প্রতিষ্ঠিত করার জন্যে নিবেদিত হওয়া উচিৎ। যখন বাস্তবে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, তখন সৎকাজের আদেশ এবং অসকাজ থেকে বিরত থাকার কাজ মূল বুনিয়াদের ওপর ভিত্তি করেই করতে হবে। এ বিষয়টা সঠিক জীবন বিধান, সত্যিকার ঈমান, তার হাকীকত ও ক্ষেত্রসমূহ অনুধাবনে নিতান্ত প্রয়োজন । এ স্তরের ঈমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং কল্যাণের জন্যে তার সাহায্যের প্রতি পূর্ণ আস্থাকে নির্ধারণ করে। এ পথ যতো দীর্ঘ ও বন্ধুরই হোক না কেন, সর্বাবস্থায় সে তার প্রতিদান একমাত্র আল্লাহর কাছেই চাইবে । এ মহান দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্যে যে নিজকে নিয়োজিত করবে, সে কখনো পার্থিব প্রতিদান, ভ্রান্ত সমাজের মূল্যায়ন এবং জাহেলিয়াতে নিমজ্জিতদের সাহায্য কামনা বা তার অপেক্ষা করতে পারে না। সকল সাম্মাজিক অপাক্লা্ধেক উত্স সৎকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধ সম্বলিত কোরআন এবং সুন্নাহর কথাসমূহ মুসলিম সমাজে একজন মুসলমানের দায়িত্-কর্তব্য সম্পর্কে আলোচনা প্রসংগেই বর্ণিত হচ্ছিলো । ৬/৬/৬/.1051009016-1000

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।