তভাফল্ীন্ ফী হিশান্পিিজ কোকছ্সান একদা রসূল (স.) হেলান দেয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে বললেন, 'আমার প্রাণ যার হাতে তার শপথ, আমি ততোক্ষণ পর্যন্ত স্বীয় অবস্থায় থাকবো, যতোক্ষণ না তোমরা তাদেরকে হকের ওপর আসতে বাধ্য করবে৷ ইমাম আবু দাউদ রে.) স্বীয় সূত্রের বরাত দিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করেন, রসূল (স.) এরশাদ করেছেন, নিসন্দেহে বনী ইসরাইল সম্প্রদায়ে প্রথম ক্রটি এভাবে প্রবেশ করেছিলো যে, তাদের মধ্য হতে একজন অপরজনের সাথে দেখা হলে বলতো, "ওহে, আল্লাহকে ভয় করো, যা করছো তা ছেড়ে দাও, কারণ তা তোমার জন্যে বৈধ নয় ।' অতপর যখন উক্ত ব্যক্তি হুবহু অপর ব্যক্তির সাথে সাক্ষাত করতো, তখন সে তাকে নিবৃত না করে তার সাথে খাওয়া-দাওয়া ও ওঠা-বসা শুরু করতো । তাদের সাথে মেলা মেশা থেকে বিরত থাকতো না। তাদের কথা এবং কাজে সাদৃশ্য না থাকার দরুণ আল্লাহ তায়ালা তাদের একের অন্তরকে অপরের মাধ্যমে শাস্তি দেন এবং লাঞ্ছিত করেন। নর অতপর তিনি তেলাওয়াত করেন, “বনী ইসরাইলের মধ্যে যারা কাফের, তাদেরকে দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পাত করা হয়েছে ........ কিন্তু তাদের মধ্যে অনেকেই দুরাচার ।" অতপর তিনি বলেন, কখনো নয়, খোদার কসম । তোমরা সৎকাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে । যালেমের হাতকে শক্ত করে ধরবে অর্থাৎ যালেমকে প্রতিরোধ করবে এবং তোমরা তাকে হকের ওপর আনতে বাধ্য করবে অথবা তাকে তোমরা হকের ওপর সীমাবদ্ধ করবে । এখানে সংকাজের আদেশ এবং অসৎকাজের নিষেধের মধ্যেই বক্তব্য সীমিত নয় বরং যারা অন্যায়, বিপর্যয়, যুলুম ও সীমালংঘনের মাঝে লিপ্ত, তাদেরকে শক্তি প্রয়োগ করে বাধা দিতে হবে এবং তাদেরকে বয়কট করতে হবে যতোক্ষণ না তারা সত্যের পথে ফিরে আসবে । ইমাম মুসলিম (র.) স্বীয় সূত্রের বরাত দিয়ে আবু সাঈদ আল খুদরী থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রসূলে মাকবুল (স.) এরশাদ করেন, তোমাদের মধ্যে হতে যে কেউ গর্হিত কাজ করতে দেখবে, সে হাতের মাধ্যমে তার প্রতিরোধ করবে । যদি সে তা করতে সক্ষম না হয়, তবে সে মুখের দ্বারা বাধা দেবে। আর যদি সে এটাও করতে সক্ষম না হয়, তবে সে অন্তরে সে কাজকে ঘৃণা করবে এবং তার প্রতিরোধের জন্যে পরিকল্পনা গ্রহণ করবে । আর এই সর্বশেষ স্তরটি হচ্ছে দুর্বলতম ঈমানের পরিচায়ক । ইমাম আহমদ স্বীয় সনদে আর্দী বিন উমাইয়া থেকে রেওয়ায়াত করেন । তিনি বলেন, আমি রসূলুল্লাহ (স.)-কে বলতে শুনেছি যে, আল্লাহ তায়ালা বিশেষ. লোকের কাজের দ্বারা সর্বসাধারণকে তখনই শাস্তি দেবেন, যখন সাধারণ লোক তাদের চোখের সামনে গর্হিত কাজ হতে দেখে এবং তা অস্বীকার ও প্রতিরোধ করতে সক্ষম হওয়া সত্তেও তা না করে। অতপর যখন তারা উক্ত কাজ করে, তখন আল্লাহ তায়ালা সাধারণ তথা সর্বস্তরের মানুষের ওপর শাস্তি নাযিল করেন। আবু দাউদ এবং তিরমিযী স্বীয় সনদে আবু সাঈদ থেকে বর্ণনা করেন, রসূল (স.) এরশাদ করেন, অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা হচ্ছে সর্বোত্তম জেহাদ । ংখ্য কোরআনের আয়াত এবং হাদীস এ মর্মে অবতীর্ণ হয়। কেউ যেন অপরকে গর্হিত কাজে লিপ্ত দেখে এ কথা না বলে, “এতে আমার কি আসে-যায়?” কেউ সমাজে বিপর্যয় চলতে ও প্রসার লাভ করতে দেখে চুপ করে বসে থেকে এ কথা বলবে না, আমি এ ক্ষেত্রে কী করতে পারি? ফেতনা ফাসাদ এবং বিপর্যয়ের মুখোমুখি হতে গেলে আমার ক্ষতি হতে পারে। এ ধরনের আত্মসম্মানবোধ আল্লাহর পবিত্র বস্তুর প্রতি, তার হেফাযতের সরাসরি আদিষ্ট হওয়ার অনুভূতি এবং আল্লাহর কাছে নাজাত পাওয়ার লক্ষ্যে তার পক্ষ হতে ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।