উদ্ধত্য কোনো ব্যক্তি বিশেষের মধ্যে সীমিত ছিলো না, বরং এ সব সমষ্টির চরিত্রে পরিণত হয়েছিলো, যেখানে সমাজ এসব নীরবে মেনে নিতো এবং অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতো না। নাফরমানী ও সীমালংঘনের এই অপরাধ সব দুশ্চরিত্র, বিশৃংখল এবং পথভ্রষ্ট সমাজেই সৃষ্টি হয়। এই পৃথিবী কখনো একেবারে খারাবীমুক্ত হয় না এবং এই সমাজও অসামাজিক কর্ম থেকে কখনো একেবারে খালি হয় না। কিন্তু মঙ্গলকামী সমাজ কখনো খারাবী এবং অনাকাংখিত বিষয়কে স্বাভাবিক বিষয়ে রূপ নিতে দেয় না বা সবার জন্যে সহজলভ্য হতে দেয় না। আর যখন কোনো সমাজে ভালো কাজের চেয়ে মন্দকাজ করা অধিকতর কঠিন হয়, যখন মন্দ কাজের শাস্তি সমষ্টির পক্ষ থেকে দৃষ্টান্তমূলক হয়ে থাকে, যার ফলে মন্দ কাজ নিরুৎসাহিত হয়ে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসে এবং তখনই সমাজের বন্ধন দৃঢ় হয়। অপরদিকে অপরাধ বা ফেতনা ব্যক্তি বিশেষ বা দল বিশেষের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় এবং পুরো সমাজের পক্ষ থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এর বিপরীত সমাজে নৈতিক অবক্ষয় বিস্তৃতি লাভ করতে পারে না বা সাধারণ নিয়মে পরিণত হতে পারে না। | ইসলামী বিধান বা শিক্ষা ইসরাইলী সমাজ ব্যবস্থার এই নিন্দনীয় চিত্র তুলে ধরে । মুসলমানরা আশা করে যে এ সমাজ মযবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হবে। যে সমাজ পাপাচার ও সীমালংঘনের মূলক সামাজিক অপরাধ সাধারণ অভ্যাসে পরিণত হওয়ার পূর্বেই উপড়ে ফেলে । যে সমাজ প্রকৃত অর্থেই সত্যের ওপর প্রতিষ্ঠিত মযবৃত সমাজ হয় এবং অন্যায়ের মোকাবেলায় যা সদা জাগ্রত থাকে । তেমন ধরনের ইসলামী সমাজ জীবন দ্বীনের ওপর প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছে গচ্ছিত আমানতের সঠিক আদায় কামনা করে। কামনা করে তারা যেন পাপাচার, দুর্নীতি, সীমালংঘন ও আগ্রাসনের মোকাবেলায় রুখে দীড়াবে, আর এ ব্যাপারে সমালোচকদের কথায় যেন জক্ষেপ না করে। আর এ অন্যায় কর্ম ক্ষমতাবানদের ক্ষমতার উৎস থেকে আসুক বা সম্পদশালীদের সম্পদের মাধ্যমে আসুক অথবা কুকর্মকারীদের যন্ত্রণা থেকে উৎসারিত হোক, নতুবা নফসের গোলামীতে নিমজ্জিত সাধারণ জনসমষ্টি থেকে প্রকাশিত হোক, এটা অন্যায়ই থাকবে । কেননা আল্লাহর বিধান আল্লাহর বিধান হিসাবেই থাকবে । আর এ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের হুকুম সর্বদা একই রকম চাই তারা উচ্চ শ্রেণীভুক্ত হোক অথবা হোক সমাজের নিম্ন শ্রেণীর । | ইসলাম এ সকল যিম্মাদারী অত্যন্ত দৃঢ়তার সাথে প্রতিপালনের ওপর জোর দেয়। আর এ অবস্থায় সম্প্রদায়ের সকল ব্যক্তিই সাধারণ আযাবের উপযুক্ত হয়, যখন তারা সমাজে প্রচলিত অন্যায়ের ব্যাপারে নীরবতা পালন করে। অপরদিকে ইসলাম ব্যক্তিগত ভাবে প্রত্যেকের ওপরই দায়িত্ব অর্পণ করে_ ইমাম আহমদ স্বীয় সূত্রের বরাত দিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রসূলুল্লাহ (স.) এরশাদ করেন, বনী ইসরাইল সম্প্রদায় যখন অসংখ্য পাপকর্মে লিপ্ত হতে লাগলো, তখন তাদের আলেমরা তাদেরকে সে কাজ থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দিলো, কিন্তু তারা বিরত থাকলো না বরং তারা আদেশ অমান্য করে এই খারাপ কাজ করতে লাগলো এবং এসব বৈঠকে একে অপরকে আপ্যায়ন করাতে লাগলো । সুতরাং আল্লাহ তায়ালা তাদের একের মাধ্যমে অপরকে শাস্তি দিতে লাগলেন। তিনি তাদেরকে হযরত দাউদ ও মরিয়ম তনয় ঈসার মুখে অভিসম্পাত করেন। 'এটা এ কারণে যে, তারা অবাধ্যতা করতো এবং সীমালংঘন করতো ।' ৬//৬/.1051009016-1000
— পৃষ্ঠা ১৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।