Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

২. কোরআনে কারীম ওই সমস্ত লোককে কাফের হিসাবে ঘোষণা দেয়, যারা বলে আল্লাহ হচ্ছেন মারইয়াম তনয় মসীহ অথবা আল্লাহ তিনজনের একজন। সুতরাং আল্লাহর ভাষ্যের পর কোনো মুসলমানের আর নিজেদের ভাষ্য থাকতে পারে না। অনুরূপভাবে ওই সমস্ত লোককে আল্লাহর দ্বীনের ওপর প্রতিষ্ঠিত ধরে নেয়াও কোনো মুসলমানের পক্ষে আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তায়ালা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, তারা তাদের ভ্রান্ত উক্তির জন্যে কাফের হয়ে গেছে। যেমনিভাবে ইসলাম কোন ব্যক্তির ইসলাম গ্রহণ করার জন্যে তার পূর্বের আকীদা বিশ্বাসকে নিয়ে মাথা ঘামায়না ঠিক তেমনি বিধর্মীরা যার ওপর প্রতিষ্ঠিত তাকে ইসলাম কোনো দ্বীন হিসাবে আখ্যায়িত করে না, যার ওপর আল্লাহ তায়ালা সন্তুষ্ট নন। ইসলাম তাকে কুফুর হিসাবে আখ্যায়িত করেছে । আর কুফর কখনো আল্লাহর মনোনীত দ্বীন হতে পারে না। ৩. এ বাস্তব সত্যটি ওপরে দুই সত্য থেকে উৎপন্ন । আর তা হচ্ছে, একজন কেতাবধারী এবং ওই মুসলমানের সাথে কখনো বন্ধুত্ ও সাহায্য-সহযোগিতা প্রতিষ্ঠা হতে পারে না, যে দ্বীন ইসলাম মোতাবেক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং হযরত মোহাম্মদ (স.) আনীত ইসলামকে যে আল্লাহর একমাত্র মনোনীত দ্বীন হিসাবে বিশ্বাস করে। অতএব, নাস্তিকতাকে জিইয়ে রেখে আহলে কেতাব তথা বিভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে পারস্পরিক সাহায্যের আহবান ইসলামের দৃষ্টিতে একেবারেই গুরুত্বহীন ও নিরর্থক । সুতরাং আকীদার ভিন্নতার ক্ষেত্রে এদের উভয়ের মিলনের কোনো পথ নেই। ইসলামের দৃষ্টিতে জীবনের প্রত্যেকটি বন্তু আকীদা বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত। শুধু ওযা নসীহত দিকে পাপাচাব নিশ্ুুর্প হতেব লা বনী ইসরাইলের কাফেরদের ব্যাপারে তাদের নবীরা ইতিহাসের বিতিন্ন পর্যায়ে যে ভূমিকা গ্রহণ করেছিলেন, তার সার্বিক চিত্র এখানে উপস্থাপন করা হয়েছে। দৃষ্টান্ত স্বরূপ হযরত দাউদ (আ.) এবং হযরত ঈসা (আ.)-এর ভূমিকার উল্লেখ করা হয়েছে। তাদের উভয়েই বনী ইসরাইলীদের অপরাধপ্রবণতা, সীমালংঘন, সামাজিক অধোপতন, খারাপ কাজের ব্যাপারে নীরবতা পালন, কাফেরদের সাথে সখ্যতা ইত্যাদির কারণে উক্ত সম্প্রদায়ের ওপর লানত বর্ষণের বদ দোয়া করেন, যা আল্লাহ তায়ালা কবুল করে নেন। এভাবেই তারা আল্লাহর অসন্তৃষ্টিতে নিপতিত হয়ে চিরন্তন আযাবের উপযোগী হয়ে যায়। এর দ্বারা প্রমাণিত হয় যে, বনী ইসরাইলদের কুফরী, সীমালংঘন এবং অভিশপ্ততার ইতিহাস অনেক পুরনো । বনী ইসরাইলদের নবীরা, যারা মূলত তাদের পথ প্রদর্শক এবং রক্ষাকারী হিসাবে এসেছিলেন, তারাই অতপর বনী ইসরাইলদের ওপর অভিসম্পাত করেছেন এবং হেদায়াত থেকে বঞ্চিত হওয়ার জন্যে দোয়া করেছেন। আল্মাহ তায়ালা সে নবীদের দোয়া কবুল করে বনী ইসরাইলদের ওপর স্বীয় অসন্তুষ্টি ও অভিসম্পাত অবশ্যন্তাবী করে দিয়েছেন। আর এ বনী ইসরাইলদের কাফেররাই আল্লাহর প্রেরিত কেতাবসমূহের বিকৃতি সাধন করেছে এবং তার প্রদত্ত জীবন বিধান অনুসারে নিজেদের মধ্যে ফয়সালা করেনি, যেমনটা কোরআন শরীফের এ সুরা এবং অন্য সূরার বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে- রসূলদের সাহায্য সহানুভূতি এবং অনুসরণ সংক্রান্ত আল্লাহকে প্রদত্ত ওয়াদা তারা বারবার ভংগ করেছে। এরশাদ হচ্ছে, “তারা নবীদের লানতের অন্তর্ভুক্ত এ জন্যেই হয়েছে যে তারা নাফরমান এবং ওদ্ধত্য প্রদর্শনকারী ছিলো ।' তাদের নাফরমানী ও ওদ্ধত্য বনী ইসরাইলদের বিশ্বাস, স্বভাব ও আচরণের সব দিকে ব্যাপৃত ছিলো । বনী ইসরাইলীদের ইতিহাস এই না-ফরমানী এবং উদ্ধত্যের দৃষ্টান্তে ভরপুর, যা আল্লাহ তায়ালা কোরআন শরীফে বিস্তারিত বর্ণনা করেছেন। বনী ইসরাইলদের সমাজে পাপাচার এবং ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।