.... কাফের সম্প্রদায় এ ধরনের ভ্রান্ত উক্তিসমূহ থেকে নিবৃত্ত থাকে না, তাই স্পষ্টভাবে তাদেরকে কাফের হিসাবে আখ্যায়িত করা হয়েছে। ধমকি ও ভীতি প্রদর্শন করার পর আল্লাহ তায়ালা তাদেরকে উৎসাহিত করছেন। “তারা কি আল্লাহর কাছে তাওবা করবে না এবং ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ তায়ালা যে অত্যন্ত ক্ষমাশীল দয়ালু।' | তাদের জন্যে তাওবার দ্বার চিরদিন উন্মুক্ত থাকবে । সুতরাং সময় শেষ হওয়ার পূর্বে তাদের আল্লাহর মাগফেরাত ও রহমত কামনা করা উচিত। ্ অতপর রাব্বুল আলামীন সঠিক যুক্তি তাদের সামনে উপস্থাপন করেছেন, যার মাধ্যমে তারা সঠিক বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবে। এ সমস্ত সঠিক যুক্তি ও প্রমাণাদি তাদের সামনে সুস্পষ্ট হওয়ার পরও তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়ার দরুন তাদের কর্মকান্ডের প্রতি বিন্বয় প্রকাশ করা হয়েছে। মসীহ (আ.) ও তীর মাতা মারিয়াম (আ.)-এর জীবনে খাবার গ্রহণ করা একটি স্বাভাবিক মানবীয় বাস্তব ঘটনা ছিলো । আর এটা অস্থায়ী জীবিত প্রাণীদের বৈশিষ্ট্য ৷ এটাই হযরত ঈসা ও তার সত্যনিষ্ঠ মাতার মানুষ হওয়ার উৎকৃষ্ট প্রমাণ। শারীরিক প্রয়োজনের তাকীদে খাবার গ্রহণ করার মাঝে কোনো প্রকার ছন্দ নেই। কিন্তু বাচার তাকীদে যে পানাহারের মুখাপেক্ষী সে কখনো ইলাহ বা উপাস্য হতে পারে না। আল্লাহ তায়ালা চিরঞ্জীব, চিরস্থায়ী ও অমুখাপেক্ষী | সুতরাং ত্যুর অস্তিত্ খাবারের মতো ক্ষণস্থায়ী বস্তু প্রবেশও করতে পারে না, অনুরূপভাবে তীর থেকে তা বেরও হতে পারে না। এটি এমন একটি সুস্পষ্ট বাস্তব যুক্তি তর্ক- যাতে কোনো বিবেকবান ব্যক্তির মতবিরোধীতার অবকাশই নেই। বিষয়টি খোলাখুলি তাদের সামনে উপস্থাপন করার পরও যখন তারা হক থেকে দূরে সরে যায়, তখন তাদের এ গর্হিত কাজের প্রতি বিন্ময় প্রকাশ করে আল্লাহ তায়ালা এরশাদ করেন, | “দেখো আমি কিভাবে তাদের সামনে সত্যের নির্দশনগুলো সুস্পষ্ট করি। তারপরও দেখো তারা কিভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে।” নিসন্দেহে হযরত ঈসা (আ.)-এর দাওয়াত উপেক্ষা করে যারা তার শিক্ষাকে উপেক্ষা করে তাকে ইলাহ বা উপাস্য বানাতে চেয়েছিল। তারা মসীহ (আ.)-এর ইলাহ এবং মানুষ হওয়ার ব্যাপারে অসংখ্য বাক-বিতন্ডা ও মতানৈক্যের মুখোমুখী হয়েছিলো । আমি ইতিপূর্বে তা সংক্ষেপে বর্ণনা করেছি। | পক্ষান্তরে কোরআনে হাকীমের সুস্পষ্ট বক্তব্যের বর্ণনায় তাদের এসব ভ্রান্ত মতবাদের নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ৭৫ নং আয়াতে “মান' শব্দের পরিবর্তে “মা' শব্দটি ব্যবহার করা হয়েছে । কারণ “মান' (যে) শব্দটি বোধ সম্পন্ন সত্ত্বার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর '“মা' (যা) শব্দটি বোধহীন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে আল্লাহ তায়ালা “মা' শব্দটিকে “মান' শব্দের পরিবর্তে ইচ্ছাকৃত ব্যবহার করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে, উপাস্য সকল সৃষ্টি- যাতে বোধ-শক্তি সম্পন্ন মানবীয় সত্্াও রয়েছে। এর উভয়টাকেই একই সূত্রে আবদ্ধ করা । কারণ “মা' শব্দটি আল্লাহর তাৎক্ষণিক সৃষ্ট প্রকৃতির প্রতি ইঙ্গিত করে। অতএব, ঈসা (আ.) পবিব্র আত্মা ও মারিয়াম (আ.) সকলেই “মা শব্দের অন্তর্তক্ত। কারণ এগুলো প্রকৃতি সহকারে আল্লাহর সৃষ্টির ভেতরে পড়ে । এ বর্ণনার মাধ্যমে এ বিষয়টি সুস্পষ্টভাবে বুঝা যায় যে, তীর সৃষ্ট কোনো জীবই উপাস্য হতে পারে না, কারণ সে মানব জাতির উপকার বা অনিষ্ট কোনোটাই করার ক্ষমতা রাখে না। ৬//৬/.1051009016-1100
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।