Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ও পৃথিবীতে আল্লাহর সার্বভৌমত্্‌ প্রতিষ্ঠিত করার জন্যে ক্ষমতা ও শক্তি প্রয়োগ করা দোষণীয় নয় বরং তা ঈমানের অপরিহার্ধ্য দাবী ৷ বস্তুত, আল্লাহর দ্বীন ও আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসনের এই অভিন্নতা, অনিবার্ধতা ও অবিচ্ছেদ্যতাই সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে সূরার এই উক্তিগুলোতে, শযারা আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তারা কাফের ........ যারা আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তারা যালেম আল্লাহর নাযিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা করে না, তারা ফাসেক।' কারণ যারা আল্লাহর নাধিল করা বিধান অনুসারে বিচার ফয়সালা ও শাসন করে না, তারা মুখে না করলেও নিজেদের কার্যকলাপ দ্বারাই জানিয়ে দেয় যে, তারা আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানে না। আর বাস্তব কার্যকলাপ দ্বারা যে কথা প্রকাশ পায়, তা মুখের ভাষায় যা প্রকাশ পায়, তার চেয়ে বড় ও শক্তিশালী । এ জন্যেই কোরআন তাদেরকে কাফের, যালেম ও ফাসেক বলে আখ্যায়িত করেছে। কেননা তারা যখন আল্লাহর সার্বভৌমত্ব তথা শাসন ও আইন রচনার ক্ষমতা অস্বীকার করে, সেই ক্ষমতা নিজেরা হস্তগত ও প্রয়োগ করে এবং আল্লাহ অনুমোদন করেননি এমন সব আইন প্রবর্তন করে, তখন তারা প্রকৃতপক্ষে আল্লাহকে ইলাহ হিসাবে অমান্য করে এবং তার পরিবর্তে নিজেদেরকে ইলাহ বলে ঘোষণা করে। সমগ্র সূরায় এই অর্থেই ইসলামকে আল্লাহর দ্বীন হিসাবে তুলে ধরা হয়েছে এবং সর্বত্র এই অর্থের ওপর ভিত্তি করেই বক্তব্য রাখা হয়েছে। উপরোক্ত আলোচনা থেকে জানা গেলো যে, চিন্তা ও বিশ্বাসের পরিশুদ্ধি, জাহেলিয়াতে নিমজ্জিতদের ও কেতাবধারীদের বিকৃত ধারণা ও বিশ্বাসের বিবরণ, “আদ-দ্বীনের' প্রকৃত মর্ম বিশ্লেষণ এবং সঠিক আকীদা বিশ্বাস অর্জন, হালাল ও হারাম সম্পর্কে একমাত্র আল্লাহর নির্দেশ জানা, তা মান্য করা, ও কোনো রূপ পরিবর্তন ও বিকৃতি ছাড়া হুবহু আল্লাহর নাযিল করা বিধান অনুসারে সিদ্ধান্ত গ্রহণ, ব্যবস্থা গ্রহণ ও শাসনের নামই যে “আদ ছীন' বা “আল ইসলাম", তার বিবরণ এ সূরার অন্যতম আলোচ্য বিষয়। কিন্তু এ ছাড়াও এর আরো কয়েকটি আলোচ্য বিষয় রয়েছে। সেই বিষয়গুলো হচ্ছে, মুসলিম জাতির মর্যাদা ও অবস্থান, পৃথিবীতে তার প্রকৃত ভূমিকা, তার শক্রদের সাথে তার নীতি ও আচরণ, তার শক্রদের মুখোশ উন্মোচন, মুসলিম জাতি ও ইসলামের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রের স্বরূপ উদঘাটন, তাদের চিন্তা ও বিশ্বাসের বিভ্রান্তির বর্ণনা এবং মুসলিম জাতির বিরুদ্ধে তাদের শক্রতা ও চক্রান্ত, যার বিরুদ্ধে স্বয়ং কোরআন মুসলিম জাতির পক্ষে সংগ্রামরত এবং যার বিবরণে ইতিপূর্বেকার তিনটে বড় বড় সূরা সোচ্চার। মুসলিম জাতির কাছে যে আসমানী কেতাব রয়েছে, তা মানব জাতির কাছে প্রেরিত আল্লাহর সর্বশেষ কেতাব। মূল আকীদা বিশ্বাস ও আদর্শের দিক দিয়ে তা পূর্ববর্তী আসমানী কেতাবের সমর্থক হলেও সর্বশেষ কেতাব হিসাবে পূর্ববর্তী কেতাবের চেয়ে অগ্রগণ্য । আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্যে কেয়ামত পর্যস্ত যে শরীয়াত মনোনীত করেছেন, তার চূড়ান্ত দলীল এই আল কোরান । এতে পূর্ববর্তী কেতাবধারীদের শরীয়াতের যে সব বিধি বহাল রাখা হয়েছে, সেগুলো এই উম্মতের জন্যে আল্লাহর শরীয়াতের বিধি হিসাবে কার্যকর থাকবে । আর যে সব বিধি বাতিল করা হয়েছে, তা বাতিল, অচল ও অকার্ধকর থাকবে, যদিও তা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া একটি কেতাবে রয়েছে। আল্লাহ বলেম, “আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে চূড়ান্ত রূপ দিলাম, আমার নেয়ামত তোমাদের ওপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম ।' ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।