Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

বসেন, পুনরায় তিনি মর্যাদাসহকারে দুনিয়াতে আগমন করবেন এবং জীবিত ও মৃত সকলকে তার ৩. পবিত্র আত্মার প্রতি ঈমান, যিনি জীবনদানকারী পিতা থেকে উৎপন্ন, পুত্রের সাথে যে পিতার সেজদা করা হয় এবং বড়ত্ ও শ্রেষ্ঠত্ব বর্ণনা করা হয় এটা এই নীতির প্রতিফলন । যিনি অপরাপর নবীদের নবুওতের স্বীকৃতি দানকারী । ডক্টর বোষ্ট পবিত্র গ্রন্থ বোইবেল)-এর ইতিহাসে লিখেন, আল্লাহ, প্রকৃতি ও সমকক্ষ তিনটি স্বীয় সত্তার নাম, ১. পিতার মাঝে আল্লাহ ২. পুত্রের মাঝে আল্লাহ এবং ৩. পবিত্র আত্মার মাঝে আল্লাহ । ওপরোক্ত যাবতীয় উক্তি কুফরী । কারণ এগুলোর দ্বারা একথা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মরিয়ম পুত্র মসীহই আল্লাহ তায়ালা অথবা আল্লাহ তিনজনের একজন এ ব্যাপারে আল্লাহর বক্তব্যের পর কোনো বক্তব্যেই আর যুক্তিযুক্ত হতে পারে না। তিনি সত্য কথা বলেন এবং সঠিক রাস্তা প্রদর্শন করেন। | এমনিভাবে মসীহ (আ.) তার সম্প্রদায়কে সতর্ক করে গেছেন। কিন্তু তারা সে সতর্কতা থেকে উপদেশ গ্রহণ করতে পারেনি । বরং তারা তার ওফাতের পর সতর্ক করা বিষয়ের মধ্যেই পতিত হয়। তিনি তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত হওয়ায় এবং জাহান্নাম তাদের স্থায়ী আবাসস্থল হওয়ার ব্যাপারে সতর্ক করে গিয়েছিলেন। কিন্তু তারা মসীহ (আ.)-এর নির্দেশ বেমালুম ভুলে গিয়েছিলো । | এরশাদ হচ্ছে, . “হে.বনী ইসরাঈল, তোমরা আল্লাহর বন্দেগী করো, যিনি আমার রব ও তোমাদের ও রব ।' এখানে ঈসা (আ.) তার সাথীদেরকে সম্বোধন করে ঘোষণা করেছেন যে, তিনি ও তারা আল্লাহর এবাদাত করার ক্ষেত্রে সকলেই সমান, কেননা তারা সকলেই আল্লাহর বান্দা। “নিসন্দেহে তারা কুফরী করেছে যারা বলেছে, আল্লাহ তায়ালা তিনজনের মধ্যে একজন ।” নিন্নে কোরআনে করীম ওই চিরন্তন সত্যটি প্রতিষ্ঠিত করেছে, যার ওপর সকল নবী রসূলদের আকীদা প্রতিষ্ঠিত । “অথচ এক ইলাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই।' অতপর আল্লাহ তায়ালা তাদের কুফরী বক্তব্য ও আকীদার পরিণাম সম্পর্কে তাদেরকে | অবহিত করছেন। “যদি তারা এসব কথাবার্তা থেকে নিবৃত্ত না হয়, তবে তাদের মধ্যে যারা কুফরে অটল থাকবে, তাদের ওপর যন্ত্রণাদায়ক শাস্তি পতিত হবে ।' তাদের কথানুযায়ী সমস্ত সৃষ্টিজগত পিতার সাথে সম্পৃক্ত, পুত্রের সাথে তার আত্মা সম্পৃক্ত, আর পবিত্র আত্মার সাথে পবিত্রতা সম্পৃক্ত । একই সত্ত্বার মাঝে তিন স্বর্গীয় সত্তার অন্তর্ভুক্তির চিন্তা করা এবং একত্বাদ ও ব্রিত্ববাদের মাঝে একত্রীকরণ করা দুফর ও কঠিন বিধায় খৃষ্টান ধর্মবিদ্যার লেখকরা এ বিষয়ে বুদ্ধিভিত্তিক বিবেচনা পেশ করতে চেষ্টা করে। তবে এগুলো যে মানুষের মস্তিষ্ষপ্রসৃত চিন্তা এ কথা এসব মতবাদের প্রাবক্তারাই স্বীকার করেছে। এদের মধ্যে ধর্মযাজক বোটর অন্যতম । তিনি তার “মূল এবং শাখা" নামক গ্রন্থে বলেন, “আমরা এটা আমাদের বিবেকের সাধ্যানুসারে বুঝেছি। আমরা এ বিষয়টি ভবিষ্যতে আরও স্পষ্টভাবে বুঝার আশা করছি। যখন আকাশ ও যমীনের সবকিছু থেকে পর্দা আমাদের জন্যে উন্মোচিত হয়ে যাবে তখন আমরা এ বিষয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারবো । তবে বর্তমানে যতোটুকু বুঝতে সক্ষম হয়েছি তাই আমাদের জন্যে যথেষ্ট হবে। ৬/৬/৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।