Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

ইহুদীদের পুরাতন ইতিহাস এবং তাদের বর্তমান অবস্থা মোমেনদের ভালো করে জানা উচিত। মোমেনরা যেন তাদের সাথে বন্ধুতু করাকে ঘৃণা করে, যেমনিভাবে হযরত ওবাদা বিন সামেত (রা.) ঘৃণা করেছিলেন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মোনাফেকরা ছাড়া. কেউ তাদের সাথে বন্ধৃত্‌ করেনি । ৃষ্টবাদেক্স ভ্রান্তি ওপরে আহলে কেতাবদের মধ্য থেকে ইহুদীদের অবস্থা বর্ণনা করা হয়েছে। নিম্নে কোরআনে হাকীম অত্যন্ত দৃঢ়তা ও গুরুত্ব সহকারে খৃষ্টানদের অবস্থা বর্ণনা করেছে- যা সূরার প্রকৃতি ও খৃষ্টানদের বাস্তব অবস্থানের সাথে একান্তভাবে সামঞ্জস্যপূর্ণ । ইতিপূর্বে এ সূরায় বর্ণনা করা হয়েছে, যারা মসীহ বিন মরিয়ম (হযরত ঈসা আ.)]-কে আল্লাহ হিসাবে মেনেছে তারা কাফের ৷ এখানেও এ কথাটিরই পুনরাবৃত্তি করে বলা হচ্ছে যে, যারা বলে আল্লাহ তায়ালা তিন মাবুদের এক মাবুদ এবং যারা বলে আল্লাহ তায়ালাই হচ্ছেন মসীহ বিন মারিয়াম, তারা কাফের । সাথে সাথে একথাও উল্লেখ করা হয়েছে যে, ঈসা (আ.) স্বয়ং এদেরকে কাফের হিসাবে আখ্যায়িত করেছেন । এবং তিনি তাদেরকে আল্লাহ তায়ালা ব্যতীত অন্য কাউকে ইলাহ হিসাবে আখ্যায়িত করা থেকে সতর্ক করেছেন। স্বয়ং তিনি নিজেও এ কথার স্বীকৃতি দিয়েছেন যে, আল্লাহ তায়ালা তার ও তাদের সকলেরই প্রভু । পরিশেষে আল্লাহ তায়ালা উপরোক্ত উক্তির দরুন কাফের অবস্থায় নিমজ্জিত থাকা থেকে তাদেরকে সতর্ক করেছেন। আর যারা আল্লাহ তায়ালা এবং সঠিক দ্বীনের ওপর ঈমান এনেছে, তারা কখনো এ ধরনের উক্তি করতে পারে না। ইতিপূর্বে আমি সংক্ষেপে বর্ণনা করেছি যে, এ সমস্ত বিচ্যুতি ও ভ্রান্ত উক্তিসমূৃহ কখন ও কিভাবে ধর্মসভা থেকে খৃষ্টীয় আকীদা বিশ্বাসে অনুপ্রবেশ করেছে। যে আকীদা বিশ্বাস নিয়ে মারিয়াম তনয় ঈসা (আ.) আল্লাহর পক্ষ থেকে রসূল হিসাবে তাদের এই বিকৃত আকীদার সাথে তার বিন্দুমাত্র সম্পর্ক নেই। অপরাপর রসূলরা যেমনিভাবে খাটি তাওহীদের বাণী নিয়ে আগমন করেছিলেন তিনিও সেই একই বানী নিয়ে এসেছিলেন। তার কথায় বিন্দুমাত্রও শেরেকের লেশ ছিলো না, কারণ আল্লাহর যমীনে তাওহীদের বাণী প্রতিষ্ঠা ও শেরেকের অসারতা উচ্ছেদের মিশন নিয়েই সকল নবীর আগমন হয়েছিলো । ত্রিত্ববাদ এবং ঈসা (আ.)-এর উপাস্য হওয়ার ব্যাপারে খৃষ্টায় ধর্মীয় কাউন্সিলসমূহের মতপার্থক সংক্ষেপে আমি এখানে উল্লেখ করছি। 'নাওফেল বিন নেয়মত উল্লাহ বিন জারজিস নামক জনৈক খৃষ্টান কর্তৃক প্রণীত “দুসনা সুলাইমান' নামক গ্রন্থে এসেছে, খৃষ্টানদের যে সকল আকীদা বিশ্বাস সম্পর্কে গির্জাসমূহের মাঝে কোনো প্রকার মতছৈধতা নেই, সেগুলো হচ্ছে এর মূল সংবিধান, যা নিকিয়া কাউন্সিল বর্ণনা করেছে। সেই আকীদাগুলো হচ্ছে- ১. এক উপাস্যের ওপর ঈমান আনা যিনি এক পিতা, সকল জিনিসের নিয়ন্ত্রক এবং আকাশ পাতাল, দৃশ্য ও অদৃশ্যমান বস্তুর শ্রষ্টা । ২. এক প্রভু যীশু (ঈসা আ.)-এর ওপর ঈমান আনা, যিনি আল্লাহর জ্যোতি থেকে দীর্ঘযুগ পূর্বে পিতা থেকে জন্ম প্রাপ্ত একমাত্র পুত্র । অর্থাৎ হক উপাস্য থেকে হক উপাস্যের উৎপত্তি অসৃষ্ট নবজাতক যিনি মূল পদার্থের দিক থেকে পিতার সমকক্ষ, যে পিতা থেকে সকল বস্তুর উৎপত্তি, যার কারণে আমরাও মানুষ । আমাদের ভুল ভ্রান্তির দরুন তিনি আকাশ থেকে নিচে নেমে এসেছেন। যিনি পবিত্র আত্মা থেকে সশরীরে রূপান্তরিত হয়েছেন। যিনি কুমারী মরিয়ম থেকে মানুষের আকার ধারণ করেছেন। বিলাতীসের যুগে তীকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। তিনি ব্যথা অনুভব করেছেন, অতপর তাকে কবরে দাফন করা হয়। পরবর্তি বিভিন্ন গ্রন্থের বর্ণনানুসারে দাফন করার তৃতীয় দিনে তিনি মৃতদেহের মাঝ থেকে উঠে আকাশ পানে আরোহণ করে প্রভুর ডানপার্ে ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।