Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিষ্ঠিত, সুতরাং তাদের কাছে তাবলীগ করা এবং সুমহান ইসলামের দাওয়াত পেশ করা অতীব জরুরী, যাতে তারা আল্লাহর একমাত্র মনোনীত দ্বীনের দিকে ফিরে আসতে পারে। অতপর মুসলমানদের কাছে তাদের বীভৎস চেহারাটি ফুটে ওঠে, দ্বীন বিকৃত করা ও আল্লাহর অবাধ্যতার কারণে মুসলমানদের চোখে তারা হীন ও নীচ প্রমাণিত হয় এবং মুসলমানরা তাদের সাথে বন্ধৃত্‌ ৮2595507149 ধরনের অবস্থায়ই অবস্থান করছে। ১৯৮৮5 জিযারেি ররর জারি তারা সব সময়ই কঠোর না-ফরমানী ও অবাধ্যতাতে অনড় । তারা ওয়াদা ভঙ্গের ক্ষেত্রেও পটু । তারা আল্লাহর দ্বীন এবং রসূলদের হেদায়াত পায়ে দলে তাদের প্রবৃত্তির কামনা বাসনাকে মনিব হিসাবে গ্রহণ করার ক্ষেত্রে সর্বদাই অবিচল । অধিকত্তবু তারা হক এবং আল্লাহর পথে আহ্বানকারীদের সাথে বেয়াদবী হঠকারীতা ও অবাধ্যাচরণ করতে অভ্যস্ত । নবীদের সাথে বনী ইসরাইলদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এর পুরোটাই সত্য, মিথ্যা সাব্যস্ত করা, তার অবাধ্য হওয়া, নবীদের হত্যা করা, সীমালংঘন করা এবং মনের কামনা বাসনাকে নিজেদের নিয়ামক বানানোর ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে তাদের ইতিহাস । সন্ভবত এ কারণেই আল্লাহ তায়ালা বনী ইসরাইলদের ইতিহাস মুসলমানদের কাছে বিস্তারিত আকারে বর্ণনা করেছেন। যাতে মুসলিম সম্প্রদায় বনী ইসরাইলদের মতো আচরণ থেকে বিরত থাকে । তারা যেন পদস্থলন থেকে দূরে থাকে এবং আল্লাহর সান্ধ্য অর্জনকারী সচেতন বক্তিরা উক্ত পদস্থলনসমূহ সাধারণ জনগণকে সতর্ক করার ব্যাপারে বনী ইসরাইলের নবীদের জীবন থেকে আদর্শ গ্রহণ করবে । তারা যেমন নানা প্রকার নির্যাতনের সম্মুখেও ধৈর্য ধারণ করেছেন, তারাও এমনটি করবে । কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় যে, দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর মুসলমানদের সন্তান সন্ততিদের মধ্য থেকে কিছু প্রজন্মের অবস্থা বনী ইসরাইলদের সদৃশ হয়ে গেছে। তারা প্রবৃত্তির কামনা বাসনাকে জীবনের নিয়ামক মানে, হেদায়াতকে অস্বীকার করে, সত্যের পথে আহবানকারী একদলকে তারা মিথ্যাবাদী সাব্যস্ত করে এবং অপর দলকে তারা হত্যা করে। দীর্ঘ ইতিহাসে বনী ইসরাইলদের অবাধ্যরা এমনটিই করেছিলো । উল্লেখিত অপরাধসমূহ বনী ইসরাইলরাই করেছিলো । তাদের ধারণা ছিলো যে, আল্লাহ তায়ালা তাদেরকে কখনো পরীক্ষা করবেন না, তাদেরকে এ জন্যে কখনো শাস্তি দিবেন না। তারা এও ধারণা করেছিলো আল্লাহর হুকুমের অবাধ্যতা করার পরও তাদের কিছুই হবে না কারণ তারা আল্লাহর বাছাই করা জাতি । “তারা ধারণা করেছে যে, তাদের কোনো অনিষ্ট হবে না। ফলে তারা (সত্য গ্রহণের ব্যাপারে) আরও জন্ধ ও বধির হয়ে গেলো ।" আল্লাহ তায়ালা তাদের দৃষ্টিশক্তি লোপ করে দিয়েছেন সুতরাং তারা যা দেখে তা বুঝতে সক্ষম হয় না। অনুরূপভাবে আল্লাহ তায়ালা তাদের শ্রবণশক্তিও হরণ করেছেন সুতরাং তারা যা শুনে, তা থেকে তারা উপকৃত হতে পারে না। “অতপর আল্লাহ তায়ালা তাদের তাওবা কবুল করলেন ।' আল্লাহ তায়ালা তার অপার রহমতের দ্বারা তাদেরকে ৰেষ্টন করেন, তথাপি তারা তা থেকে উপকৃত হয়নি এবং তার সংরক্ষণ করেনি । “এরপরও তাদের অধিকাংশই অন্ধ ও বধির হয়ে গেলো ।' “তারা যা কিছু করে আল্লাহ তায়ালা দেখেন ।” তিনি তাদের কৃতকর্ম দেখে তার প্রতিদান দেবেন। তিনি তাদের সকল বিষয়ই ভালো করে ॥ অবগত আছেন। তারা কেউই তার হাত থেকে পালাবার ক্ষমতা রাখে না। ৬//৬/.1051009016-1100

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।