Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

এখানে চারটি সম্প্রদায়ের কথা বর্ণনা করা হয়েছে। তন্ৃধ্যে প্রথম সম্প্রদায় হচ্ছে “আল্লাধিনা আশ'মানু' অর্থাৎ মোমেন । দ্বিতীয় সম্প্রদায় হচ্ছে, 'আল্লাধিনা হাদু" অর্থাৎ ইহুদী, তৃতীয় সম্প্রদায় হচ্ছে 'আস্-সাবিয়ুন', অধিকাংশের মতে ওই সম্প্রদায় যারা রসূলে কারীম (স.)-এর নবুওতপ্রাপ্তির পূর্বে মূর্তিপূজা ছেড়ে দিয়েছিনো এবং বিশেষ কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হয়েই আল্লাহর এবাদত করেছে। এ সম্প্রদায়ভুক্ত (লোক আরবে খুব কমই ছিলো, আর চতুর্থ সম্প্রদায় হচ্ছে খৃষ্টান জাতি। এ আয়াত ইংগিত করে যে, জাতি-গোষ্ঠী নির্বিশেষে যে ব্যক্তি বা যারা আল্লাহর প্রতি, কেয়ামতের প্রতি বিশ্বাস করে এবং সৎকর্ম সম্পাদন করে তারাই মোমেন । অন্যান্য আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে যারা সর্বশেষ রসূল (স.) আনীত দ্বীনানুসারে উপরোক্ত কার্যসমূহ আদায় করে, তারাই পরকালে মুক্তি পাবে । এরশাদ হচ্ছে, “তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চন্তাগ্রস্ত হবে না।' পূর্বে তারা কোন ধর্মের ওপর ছিলো এবং কোন ধরনের নাম ও ঠিকানা তারা বহন করতো, তা বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় হচ্ছে তাদের সর্বশেষ নাম ও ঠিকানা । কোরআনের এই আয়াতটি একথাটাই প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে, এই বিশ্বাসই হচ্ছে ইসলাম ধর্মের স্বতঃসিদ্ধ এবং মৌলিক বিষয়াদির অন্তর্ভূক্ত । এ বিশ্বাস থেকে এ কথাটি স্পষ্ট হয়ে যায় যে, মোহাম্মদ (স.) সর্বশেষ নবী, তাকে সম মানবতার কাছে রসূল করে পাঠানো হয়েছে। জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, দেশ এবং আকীদা বিশ্বাস নির্বিশেষে সমগ্র মানব জাতি তার আনীত “সংক্ষিপ্ত ও বিস্তারিত' সকল বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করার জন্যে আদিষ্ট । যে ব্যক্তি তাকে রসূল হিসাবে মানবে না এবং তার আনীত জীবন-বিধানের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো বিষয়ের ওপর ঈমান আনবে না, সে পথভ্রষ্ট । ইতিপূর্বে সে যে কোনো ছ্বীনের ওপর থাকুক না কেন, তা তার কাছ থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। “তাদের কোনো ভয় বা দুশ্চিন্তার কোনো কারণ নেই', একথা বলে আয়াতে যাদের কথা বলা হয়েছে তারা সে দলের অন্তর্ভুক্তও হবে না। এটাই হচ্ছে মৌলিক সত্য, যা ইসলাম ধর্মের স্বতসিদ্ধ বিষয় । কোনো মুসলমানের জন্যে এটা কখনও শোভনীয় নয় যে, সে বিশাল বিদ্যমান জাহেলী অবস্থা যাতে গোটা বিশ্বমানব নিমজ্জিত হয়ে আছে তার সামনে অস্পষ্ট ও কৃত্রিম ভাষণ পেশ করবে । অনুরূপভাবে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ভূক্ত মানুষের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করার জন্যে এক্য করার জন্যে এ বাস্তব সত্যকে ভুলে যাওয়াও ওই মুসলমানদের জন্যে শোভনীয় নয়। সুতরাং প্রতিষ্ঠিত জাহেলী শক্তির চাপে ইসলাম বিবর্জিত আকীদার এমন কোনো অনুসারীকে সত্য দ্বীনের ওপর প্রতিষ্ঠিত আছে বলে মানুষকে বলা, যার প্রতি আল্লাহ তায়ালা সন্তুষ্ট নন এবং তার সাহায্য সহযোগিতা করা এবং তার সাথে বন্ধুত্ব করা বৈধ, এমনটি মনে করা কিছুতেই ঠিক নয় । একমাত্র আল্লাহ তায়ালাই হচ্ছেন বন্ধু । কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, “যারা আল্লাহ, তার রসূল এবং বিশ্বাসীদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, তারাই আল্লাহর দল এবং তারাই বিজয়ী ।' একমাত্র আন্রাহ প্রদত্ত ও রসূল প্রদর্শিত জীবন বিধানানুযায়ী যারা আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, তাদের বাহ্যিক অবস্থান যাই হোক না কেন, তাদের কোনো ভয় নেই (এর্নং তারা কখনো দুশিন্তাগ্রস্ত হবে না। অর্থাৎ ইহকালে ও পরকালে তাদের কোনো ভয় নেই, বাতিল ও স্তপীকৃত জাহেলী শক্তির ব্যাপারে তাদের কোনো ভয় নেই। অনুরূপভাবে তারা সৎকর্মশীল ও মোমেন হওয়ার কারণে আখেরাতেও তাদের কোনো ভয়ের কারণ নেই চিস্তিত হওয়ারও কোনো কারণ নেই। ইতিহান্প েকে শিক্ষা শ্রহণ ও অতপর আল্লাহ তায়ালা বনী ইসরাইল তথা ইহুদীদের খানিকটা ইতিহাস বর্ণনা শুরু করেছেন। যার মাধ্যমে এটা দিবালোকের মতো পরিষ্কার হয়ে গেছে যে, তারা বাতিলের ওপর ৬//৬/.1051009016-100

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।