Tafseer Fe Jilalil Quraan 5 PDF
/ ২৮৯
📝 লেখা 📖 পিডিএফ

“যাতে যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হয় প্রমাণ পাওয়ার পর এবং যাদের বাচার তারাও বেঁচে থাকে প্রমাণ প্রতিষ্ঠার পর ।" _ পরিবেশ পরিস্থিতির প্রতিকূলতার কথা চিন্তা করেএবং মানুষের বাস্তব অবস্থার মুখোমুখি হওয়া থেকে বীচার জন্যে দায়ী যদি কৃত্রিমতা ও অস্পষ্ট বক্তব্যের আশ্রয় নেয়, বাতিল ও সত্যের মাঝে বিদ্যমান মৌলিক পার্থক্য জনসমক্ষে তুলে না ধরে, যদি সে হক ও বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্যকারী বিষয়টি না বলে, তবে সে জনগণের সাথে প্রতারণা করলো এবং সত্যিকার অর্থে সে তাদেরকে কষ্টই দিলো। কারণ সে তাদের পুরোপুরি কাম্য ও প্রাপ্য জিনিসটি তাদের কাছে পৌছায়নি অর্থাৎ সে দায়িত্ব পুরোপুরি আঞ্জাম দেয়নি। অধিকন্তু দায়ী হিসাবে আল্লাহর পক্ষ হতে যে গুরু দায়িত্ব তার ওপর অর্পিত হয়েছে, তা সে সঠিকভাবে পালন করেনি । দাওয়াত উপস্থাপনের ক্ষেত্রে নম্রতা কোমলতার পদ্ধতি অবলম্বন অবশ্যই জয় করতে হবে। পরিবেশ পরিস্থিতির আলোকে হেকমত ও উত্তম উপদেশের মূলনীতির ভিত্তিতে *দায়ী' তার দাওয়াত পেশ করবে । কখনো কঠোর, কখনো কোমল হবে, কিন্তু সে মূল দাওয়াত ও দাওয়াতের মর্মকথা উপস্থাপনের ক্ষেত্রে কোনো প্রকার শৈথিল্য ও অস্পষ্ট বক্তব্য রাখতে পারবে না। উদাহরণ স্বরূপ আমাদের মধ্য হতে যদি কেউ আজকের বিশ্বের দিকে তাকায়, তাহলে সে দেখতে পাবে যে, আহলে কেতাবরা সংখ্যার দিকে অধিক এবং অনেক বৈষয়িক শক্তির অধিকারী । অনুরূপভাবে বিভিন্ন রকমের মূর্তিপূজকের সংখ্যা কোটি কোটি । আন্তর্জাতিক ক্ষেত্রে তাদেরই আধিপত্য চলছে। তদ্রপ জড়বাদীদের সংখ্যাও অগণিত । আর তারাই বিশ্ব জুড়ে বিধ্বংসী আণবিক শক্তির অধিকারী । আর যদি কেউ বিশ্বজুড়ে মুসলমান দাবীদারদের দিকে তাকায় তাহলে সে দেখবে এরাও সঠিক জীবন ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত নয়। তারা প্রভুর কাছ থেকে নাধিলকৃত মহাগ্রস্থকে আল্লাহর যমীনে প্রতিষ্ঠিত করছে না। সুতরাং দ্বীনের দায়ী চিরন্তন সত্য বাণী নিয়ে এ বিরাট ভ্রান্ত জনগোষ্ঠীর মুখোমুখি হওয়াকে খুবই কঠিন মনে করে। অধিকন্তু সে এ বিরাট জনগোষ্ঠীর মুখোমুখি হয়ে তারা যে ভ্রান্তের ওপর প্রতিষ্ঠিত, একথা বলা এবং তাদের জন্যে সঠিক দ্বীন বর্ণনা করাকে সে অনর্থক বলে মনে করে। এটা ছ্বীনের দাওয়াত পেশ করার সত্যিকার পন্থা নয়। কারণ জাহেলিয়াত জাহেলিয়াতই, যদি সমগ্র বিশ্বাবাসী তার অনুসারীও হয়ে যায় সমগ্র মানবতা ততোক্ষণ পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত হতে পারে না যতোক্ষণ না আল্লাহর প্রদত্ত সঠিক দ্বীনের ওপর তারা প্রতিষ্ঠিত হবে। দায়ী যদি মহান দায়িত্ব ও কর্তব্য সঠিক পদ্ধতিতে পালন করে তবে এই সমাজ অবশ্যই প্রচন্ড জোরে ঝাকুনি খাবে। পথভ্রষ্টের সংখ্যার আধিক্য এবং বাতিলের ব্যাপকতা ও বিশালতা তাতে কোনো পরিবর্তন আনতে পারে না। কারণ, বাতিল সর্বদাই লয়প্রাপ্ত। সমগ্র বিশ্ববাসীকে একথা বলার মধ্য দিয়ে দাওয়াতের সূচনা হয়েছিলো যে, তারা কেউই হকের ওপর প্রতিষ্ঠিত নয়। দাওয়াতের কাজ নতুন করে সূচনা করা উচিত। আল্লাহ তায়ালা নবী মোহাম্মদ (স.)-কে রেসালাতের দায়িত্ব দিয়ে যখন নিন্নোক্ত নির্দেশ দিয়েছিলেন ঠিক সেদিনের মতো এখনো অবস্থা একই রকম আছে । এরশাদ হচ্ছে, হে রসূল! আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা মানবজাতির কাছে পৌছে দিন। .... এবং যে গ্রস্থ আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তাও পুরোপুরি পালন করুন। নিঙ্গে ওই দ্বীনের বর্ণনা করা হবে যা আল্লাহ তায়ালা জাতি, বর্ণ, গোত্র ও সম্প্রদায় নির্বিশেষে সর্বযুগের ও সর্বকালের মানুষ থেকে গ্রহণ করবেন। ৬//৬/.1051009016-100

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।